এক্সপ্লোর

Google Play Movies & TV: কিনে রাখা সিনেমাও দেখতে দেবে না গুগল? বন্ধ হচ্ছে অ্যাপ

Google Play Movies and TV: গুগল প্লে মুভিজ এবং টিভি অচিরেই বন্ধ হয়ে যাবে, বিজ্ঞপ্তি জারি করল গুগল। গুগল প্লে ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড টিভি ডিভাইস থেকে বন্ধ হয়ে যাবে গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি।

Google Play: ওটিটির (OTT Platform) ভরা বাজারে এখন মোবাইলে সিনেমা (Mobile Movies) দেখার হাজারও একটা উপাদান রয়েছে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সোনি লিভ, জি ফাইভ থেকে শুরু করে গুগল প্লে মুভিজও (Google Play Movies) রয়েছে এই তালিকায়। অন্যান্য ওটিটি অ্যাপে তত না হলেও গুগল প্লে মুভিজে ভাড়া দিয়ে অনেকেই সিনেমা দেখতে অভ্যস্ত। তবে আর দেখা যাবে না সিনেমা। গুগল প্লে মুভিজ এবং টিভি অচিরেই বন্ধ হয়ে যাবে। এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোম্পানি। গুগল প্লে ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড টিভি ডিভাইস থেকে বন্ধ হয়ে যাবে গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি।

এর আগে অক্টোবর মাসে গুগল সব স্মার্ট টিভি থেকে সরিয়ে নিয়েছিল গুগল টিভি (Google TV) অ্যাপটি। গুগলের তরফে জানানো হয়েছে আগে থেকে কেনা সিনেমার প্রদর্শনের প্রক্রিয়া আরও সহজ করার জন্যেই এই পদক্ষেপ করেছে সংস্থা। তবে একইসঙ্গে এও জানা গিয়েছে যে আগামী ১৭ জানুয়ারি, ২০২৪ থেকেই বন্ধ হয়ে যাবে এই অ্যাপ। তবে ব্যবহারকারীরা আগে থেকে কিনে রাখা সিনেমা, রেন্টে নেওয়া সিনেমা দেখতে পারবেন খুব সহজেই।

সেক্ষেত্রে ব্যবহারকারীকে যেতে হবে শপ ট্যাবে। সেখানেই দেখা যাবে পূর্বে কিনে রাখা সব সিনেমা। তার সঙ্গে এই ট্যাবের মাধ্যমেই অ্যান্ড্রয়েড টিভিতে নতুন সিনেমা কেনা বা ভাড়া নেওয়ার ব্যাপারটি সহজসাধ্য হবে। শপ ট্যাবের লাইব্রেরিতে খুব সহজে ব্যবহারকারীরা আগে থেকে কিনে রাখা সিনেমা বা ভাড়া নেওয়া সিনেমা দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন।

কিনে রাখা সিনেমা কি দেখতে পারবেন না?

এই অ্যাপটি বন্ধ হয়ে যাবার পর ইউটিউব (Youtube) থেকেই ব্যবহারকারীরা সিনেমা ভাড়া নেওয়া বা কিনতে পারবেন। এমনকি ইউটিউবের সাহায্যে আগে থেকে কিনে রাখা বা ভাড়া নেওয়া কনটেন্টও সহজেই দেখা যাবে। ১৭ জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে। গুগল আশ্বাস দিয়েছে ইউটিউবের পরিষেবা যাতে সমস্ত দেশেই সঠিকভাবে পাওয়া যায় সে ব্যাপারে সংস্থা পদক্ষেপ করবে। ডিজিটাল বিনোদনের দুনিয়ায় গুগলের এই পদক্ষেপ ব্যবহারকারীদের উপর কতটা প্রভাব ফেলবে বা গুগলের ব্যবসায় কতটা প্রভাব পড়বে তা নিয়ে এখনও সন্দিহান বিশেষজ্ঞরা।

গুগল প্লে-তে (Google Play) কিনে রাখা সিনেমা, টিভি এপিসোড দেখার প্রক্রিয়া আরও সহজতর করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটাই জানানো হয়েছে গুগলের ততফে। একইসঙ্গে তারা এও জানিয়েছে আগামী বছর এপ্রিল মাস থেকে হয়ত গুগল পডকাস্টের পরিষেবাও বন্ধ করে দিতে পারে গুগল। তবে এ বিষয়ে এখনও কোনো স্থির সিদ্ধান্তে আসেনি সংস্থা।  

আরও পড়ুন: আজ কি বাড়ল জ্বালানির দর? সকালেই ফুল ট্যাঙ্ক করাবেন?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
Income Tax Refund: আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?
আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?
Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget