এক্সপ্লোর

Bank News: বাজেটের প্রতিশ্রুতি রাখল সরকার, ৫০০০ টাকা ট্রেনিদের স্টাইপেন্ড দেবে ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে ?

Job In Banks: এবার বাস্তবেও দেখা যেতে পারে সেই ছবি। শীঘ্রই শুরু হতে যাচ্ছে ব্যাঙ্কে ইন্টার্নশিপ (Bank Jobs)।

Job In Banks: বাজেটে আগেই ইন্টার্নশিপের মাধ্যমে যুবকদের স্টাইপেন্ডের কথা বলেছিল মোদি সরকার (Modi Govt)। খোদ বাজেট (Budget 2024) ভাষণে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এবার বাস্তবেও দেখা যেতে পারে সেই ছবি। শীঘ্রই শুরু হতে যাচ্ছে ব্যাঙ্কে ইন্টার্নশিপ (Bank Jobs)।

কারা পাবে এই সুবিধা
ব্যাঙ্কগুলিতে এই কাজের জন্য 25 বছরের কম বয়সী স্নাতকদের শিক্ষানবিশ হিসাবে নিয়োগের কথা ভাবা হচ্ছে। এই পদক্ষেপটি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি বাজেট ঘোষণার অনুসরণ করে করা হবে। এর মাধ্যমে সরকার আগামী পাঁচ বছরে 1 কোটি যুবকদের জন্য শীর্ষ-500 কোম্পানিতে ইন্টার্নশিপ দেওয়ার লক্ষ্যমাত্রা নিচ্ছে। এক মাসের মধ্যে প্রকল্পটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

কতা টাকা পাবে ইনটার্নরা
ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ সুনীল মেহতা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এই ধরনের প্রার্থীদের প্রতি মাসে 5,000 টাকা স্টাইপেন্ড হিসাবে দেওয়া হবে। এই ধরনের নিয়োগের ক্ষেত্রে কর্মকালের সময় বিশেষভাবে দক্ষ করা হবে নিযুক্তদের ।

কী যোগ্যতা লাগবে
মেহতা জানিয়েছেন এই ধরনের ইনটার্নশিপের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স 21-25 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই তাদের স্নাতক হতে হবে। তবে কেউ আইআইটি বা আইআইএম-এর মতো শীর্ষ প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী হলে তাদের এখানে নেওয়া হবে না। 12 মাস পর্যন্ত নিয়োগে রাখা যেতে পারে এই ইনটার্নদের। 

এই ইনটার্নদের ভবিষ্যৎ
এই জাতীয় প্রার্থীরা ব্যাঙ্কে তাদের ইনটার্নশিপের পরে কিছু কর্মচারী হিসাবে নিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারি সাহায্য় থাকছে। 

Indian Navy Recruitment: ভারতীয় নৌসেনাবাহিনীতে (Indian Navy) নাবিক (Sailor) পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন (Online Registration) করতে পারবেন। ভারতীয় নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৭ সেপ্টেম্বর এবং আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে। এই নিয়োগের মাধ্যমে ভারতীয় নৌসেনাবাহিনীতে মেডিক্যাল ব্রাঞ্চে নাবিক পদে (SSR Med Asst, নভেম্বর ২০২৪ ব্যাচ) - নিযুক্ত করা হবে। 

আবেদনকারীদের যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন 

ভারতীয় নৌবাহিনীর এই পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের অতি অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা থাকতে হবে পড়াশোনার বিষয় হিসেবে। ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অনুমোদিত বোর্ড অফ স্কুল এডুকেশন থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। ৫০ শতাংশ নম্বর পেতে হবে মোট হিসেবে। আর ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে প্রতিটি বিষয়ে। এছাড়াও আবেদনকারীদের জন্ম ১ নভেম্বর, ২০০৩ সাল থেকে ৩০ এপ্রিল, ২০০৭ সালের মধ্যে হতে হবে। 

SIP মানেই কেবল লাভ নয়, হতে পারে ক্ষতি ?

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
Gold Price Today : দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
Nvidia CEO Resigns : চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
Daily SIP vs Monthly SIP: এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?
এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget