এক্সপ্লোর

GST On House Rent: বাড়ি ভাড়ায় ১৮ শতাংশ কর ! কাদের দিতে হবে এই ট্যাক্স ?

House Rent Tax: এবার ভাড়াটেদেরও দিতে হবে ১৮ শতাংশ পণ্য পরিষেবা কর (GST)। সংশোধিত জিএসটির নিয়ম অনুসারে এই টাকা কাটবে সরকার। তবে কেবল এদের থেকেই এই টাকা কাটবে আয়কর বিভাগ।

House Rent Tax: এবার ভাড়াটেদেরও দিতে হবে ১৮ শতাংশ পণ্য পরিষেবা কর (GST)। সংশোধিত জিএসটির নিয়ম অনুসারে এই টাকা কাটবে সরকার। তবে কেবল এদের থেকেই এই টাকা কাটবে আয়কর বিভাগ।

GST On House Rent: কবে থেকে জারি নতুন নিয়ম ?
সরকার জানিয়েছে, ১৮ জুলাই থেকে কার্যকরী হয়েছে নতুন GST-র নিয়ম। যে নিয়ম অনুসারে, GST-র আওতায় রেজিস্টার্ড ভাড়াটেকে তাঁর আবাসিক সম্পত্তির ভাড়া বাবদ এই ১৮ শতাংশে পণ্য-পরিষেবা কর দিতে হবে। মনে রাখবেন, কেবল GST রয়েছে এমন ভাড়াটেদের জন্যই জিএসটির এই নিয়ম প্রযোজ্য।

House Rent Tax: আগে কী নিয়ম ছিল ?
আগে কেবল বাণিজ্যিক সম্পত্তি যেমন অফিস , রিটেইল স্পেস ভাড়া বা ইজারা দেওয়ার জন্য এই জিএসটি দিতে হত। তবে কর্পোরেট হাউস বা কোনও ব্যক্তির আবাসিক সম্পত্তি ভাড়া বা ইজারার ওপর কোনও GST ছিল না।

GST On House Rent: নতুন নিয়মে কী রয়েছে ?
নতুন নিয়ম অনুসারে, একজন জিএসটি-রেজিস্টার্ড ভাড়াটে রিভার্স চার্জ মেকানিজম (RCM) এর অধীনে কর দিতে দায়বদ্ধ থাকবেন। সেই ক্ষেত্রে ভাড়াটিয়া ইনপুট ট্যাক্স ক্রেডিট এর অধীনে প্রদত্ত GST ডিডাকশন হিসাবে দাবি করতে পারেন। মনে রাখবেন, ট্যাক্স কেবল তখনই প্রযোজ্য হবে, যখন ভাড়াটিয়া GST-র অধীনে রেজিস্টার্ড হবেন ও GST রিটার্ন দাখিল করবেন। সেই ক্ষেত্রে আবাসিক সম্পত্তির মালিককে জিএসটি দিতে হবে না।

House Rent Tax: বেতনভুক কর্মচারীদেরও দিতে হবে ১৮ শতাংশ কর ?
"যদি কোনও সাধারণ বেতনভোগী ব্যক্তি ভাড়া বা লিজে একটি আবাসিক বাড়ি বা ফ্ল্যাট নিয়ে থাকেন, তবে তাদের জিএসটি দিতে হবে না। একজন জিএসটি-রেজিস্টার্ড ব্যক্তি যিনি ব্যবসা বা কোনও পেশায় রয়েছেন তাঁকে অবশ্যই মালিককে দেওয়া ভাড়ার উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।" অন্তত তেমনই জানিয়েছেন ক্লিয়ার ট্যাক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অর্চিত গুপ্ত।

GST On House Rent: কাদের ওপর পড়বে প্রভাব ?

নতুন এই পরিবর্তনগুলি GST কাউন্সিলের ৪৭ তম বৈঠকের পরে বাস্তবায়িত হয়েছে। পণ্য পরিষেবা করে এই নতুন পরিবর্তন কোম্পানি ও পেশাদারদের ওপর প্রভাব ফেলবে। যারা ভাড়া বা লিজে আবাসিক সম্পত্তি নিয়েছেন, তাদের সরাসরি নিশানা করবে এই ট্যাক্স।  গেস্ট হাউস বা কর্মচারীদের বাসস্থান হিসাবে ব্যবহার করার জন্য ভাড়া নেওয়া আবাসন সম্পত্তিগুলির জন্য এখন সংস্থাগুলিকে ভাড়ার সঙ্গে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। এরফলে বিনামূল্যে কর্মীদের জন্য বাসস্থানের সুযোগ দেওয়া কোম্পানির খরচ বাড়বে।

আরও পড়ুন : Fixed Deposit Interest: এই ফিক্সড ডিপোজিটে ৮.৭৫ শতাংশ রিটার্ন, পোস্ট অফিসের থেকেও বেশি সুদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Maruti Cars Price Hike : ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget