এক্সপ্লোর

GST Council Update: জিএসটি-র আওতায় আসবে পেট্রোল-ডিজেল?  শুক্রবার কাউন্সিলের বৈঠকে হবে আলোচনা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে বিবেচনা করা হতে পারে। শুক্রবার লখনউতে এই বৈঠক হবে।

 

নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। পেট্রোলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দামও খুব একটা পিছিয়ে নেই। এরইমধ্যে কেন্দ্র পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় নিয়ে আসতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে বিবেচনা করা হতে পারে। শুক্রবার লখনউতে এই বৈঠক হবে।  সূত্রের খবর, জিএসটি কাউন্সিল কোভিড-১৯ চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীতে কর ছাড়ের মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পেট্রোল ও ডিজেলকে জাতীয় অভিন্ন কর কাঠামো পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-এর আওতায় নিয়ে আসার দাবি উঠছে। জুন মাসের গোড়ায় একটি লিখিত পিটিশনের ভিত্তিতে কেরল হাইকোর্ট কাউন্সিলকে পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে। হাইকোর্টের এই পর্যবেক্ষণের ভিত্তিতে পেট্রোল ও ডিজেলতে জিএসটি কাঠামোর মধ্যে আনার বিষয়টি কাউন্সিলে আলোচনার জন্য  পেশ করা হতে পারে বলে সূত্রের খবর। এই কাউন্সিল কেন্দ্র ও রাজ্যগুলির অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত। 

উল্লেখ্য, ২০১৭-র ১ জুলাই যখন জাতীয় জিএসটি-তে এক্সাইজ ডিউটির মতো কেন্দ্রীয় ও ভ্যাটের মতো রাজ্য পর্যায়ের কর অন্তভূক্ত করা হয়েছিল, তখন পেট্রোল, ডিজেল, এটিএফ, প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের মতো পাঁচটি পেট্রো পণ্যকে এর আওতার বাইরে রাখা হয়। কারণ, কেন্দ্র ও রাজ্যগুলির তহবিল অনেকটাই নির্ভর করে এই পণ্যগুলি থেকে সংগৃহীত করের ওপর। 

কোভিড-১৯ সংক্রান্ত অত্যাবশ্যক পণ্যে কর ছাড় সংক্রান্ত সুবিধার মেয়াদ বৃদ্ধির পাশাপাশি কমপেশন সেস জারি রাখার পন্থাপদ্ধতি নিয়ে কাউন্সিলের বৈঠকে আলোচনা করা হতে পারে। কোভিড ১৯ সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে করের হার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমানো হয়েছিল। গত ১২ জুন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

২০ মাস পর এই প্রথম সশরীরে উপস্থিত থেকে জিএসটি কাউন্সিলের বৈঠক হবে। ২০১৯-এর ১৮ ডিসেম্বরের পর এই প্রথম সশরীরে উপস্থিত থেকে এই বৈঠক হবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget