এক্সপ্লোর

HDFC Bank: ইউপিআই কাজ করবে না এই দু'দিন, আগাম বার্তা জারি HDFC ব্যাঙ্কের

HDFC Bank UPI Service: আগামী ৫ নভেম্বর এবং ২৩ নভেম্বর বন্ধ থাকবে এই ইউপিআই পরিষেবা। HDFC জানিয়েছে, ৫ নভেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ২টো, ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে UPI।

HDFC Bank UPI: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি তাদের লক্ষ লক্ষ গ্রাহকদের একটি আগাম বার্তা দিয়েছে। এখন ব্যাঙ্কিং পরিষেবার (HDFC Bank) মধ্যে অন্যতম হয়ে উঠেছে ইউপিআই লেনদেন। খাবারের বিল দেওয়াই হোক বা ক্যাবের ভাড়া, কিংবা শপিং, তেল ভরানোর টাকা সবক্ষেত্রেই ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করার উপায় এসে গিয়েছে আর কোটি কোটি মানুষ এই পদ্ধতিতেই লেনদেন করে থাকেন। ছোটখাটো অঙ্কের পেমেন্টের ক্ষেত্রে এই ডিজিটাল উপায় (UPI Payment) খুবই সহজ এবং অনায়াসসাধ্য। দিনের ২৪ ঘণ্টাই এই পদ্ধতিতে লেনদেন করা যায়। ব্যাঙ্কের শাখা যেদিন বন্ধ থাকে, সেদিনও চালু থাকে ইউপিআই পরিষেবা।

তবে কিছু কিছু সময় ব্যাঙ্কের পক্ষ থেকে এই ধরনের ইউপিআই লেনদেন বন্ধ রাখা হয়। ফলে গ্রাহকরা সেই নির্দিষ্ট সময়ের জন্য ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন না। খুবই জরুরি কিছু সিস্টেম মেনটেন্যান্সের জন্য এই ইউপিআই বন্ধ রাখা হয় ব্যাঙ্কের তরফে। সেই সিদ্ধান্তই নিল এইচডিএফসি ব্যাঙ্ক।

নভেম্বর মাসে মোট দুদিন ইউপিআই পরিষেবা কাজ করবে না এইচডিএফসি ব্যাঙ্কের, সিস্টেম মেনটেন্যান্সের জন্য এই পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। আগামী ৫ নভেম্বর এবং ২৩ নভেম্বর বন্ধ থাকবে এই ইউপিআই পরিষেবা। এইচডিএফসি জানিয়েছে যে আগামী ৫ নভেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ২টো এবং ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে ইউপিআই পরিষেবা।

এই সময় সিস্টেম মেনটেন্যান্স চলার কারণে ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল ইউপিআই লেনদেন বন্ধ থাকবে এইচডিএফসির রুপে ক্রেডিট কার্ড, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে।

এইচডিএফসি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, জি-পে, হোয়াটস অ্যাপ পে, পেটিএম, মোবিকুইক ইত্যাদি ক্ষেত্রেও একইভাবে লেনদেন বন্ধ থাকবে ব্যাঙ্কের।

গত মাসে মনে রাখতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউপিআই লেনদেনের লিমিট বাড়িয়েছিল, ইউপিআই ১২৩ পে লেনদেনের লিমিট ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল ১০ হাজার টাকা। একইসঙ্গে পিন ছাড়াই ইউপিআই লাইটের লেনদেনের লিমিটও ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল ১০ হাজার টাকা। এর আগে ৫০০ টাকা ছিল লেনদেনের লিমিট, যা পরে বাড়ানো হয়েছে ১ হাজার টাকায়।

আরও পড়ুন: Aadhaar Card Update: আধার কার্ডে কতবার বদলানো যায় মোবাইল নম্বর ? জানুন নিয়ম

সেরা শিরোনাম

Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
Kolkata-Puri New Bus Service: কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে
কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget