এক্সপ্লোর

Local Train Ticket Booking: আর লাইনে অপেক্ষা নয়, কয়েকটি সহজ ধাপেই হাতে লোকাল ট্রেনের টিকিট

Indian Rail Ticket Booking: মূলত ২ ধরনের টিকিট কাটা যাবে এই অ্যাপ থেকে। একটি হল পেপারলেস এবং আর একটি হল পেপার টিকিট।


কলকাতা: কাজের সূত্রে মাঝেমধ্যেই ট্রেনে চড়তে হয়। বিভিন্ন সময় বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ধরতে হয়। মান্থলি টিকিট কেটে লাভ নেই। রোজই লাইনে দাঁড়াতে হবে? ভিড় হলে অনেকটা সময়ও খরচ হয়। ফলে টিকিট কাটার জন্য অনেকটা সময় হাতে নিয়ে বেরোতে হয়। এত অসুবিধে এড়াতেই একটি অ্যাপ এনেছে ভারতীয় রেলমন্ত্রক। তার নাম UTS (unreserved ticketing system) app. দেশজুড়ে বিভিন্ন শহর ও শহরতলিতে চলা একাধিক লোকাল ট্রেনের জন্য অসংরক্ষিত কামরার টিকিট কাটা যাবে এই অ্যাপে।

কী রকম টিকিট?
মূলত ২ ধরনের টিকিট কাটা যাবে এই অ্যাপ থেকে। একটি হল পেপারলেস (Paperless) আর একটি হল পেপার টিকিট। প্রথমটির ক্ষেত্রে টিকিটের কোনও প্রিন্ট লাগবে না। দ্বিতীয়টির জন্য স্টেশনে গিয়ে ATVM (automatic ticket vending machine) থেকে ওই টিকিটের প্রিন্ট বের করতে হবে।  স্মার্টফোন এবং তাতে ইন্টারনেট সংযোগ থাকলে সহজেই এভাবে কাটা যাবে লোকাল ট্রেনের টিকিট। 

কোথায় কোথায় এই সুবিধা?
এখন ভারতের পাঁচটি শহরে এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই এবং সেকেন্দ্রাবাদ শহরে এর সুবিধা মিলবে।

মাথায় রাখতে হবে: 
যে স্টেশন থেকে যাত্রা শুরু হবে। সেই স্টেশনের ২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকলে তবেই ওই অ্যাপ ব্যবহার করে টিকিট কাটা যাবে। ট্রেনের কামরার ভিতরে বসে থাকলে টিকিট কাটা যাবে না। প্ল্যাটফর্ম অথবা রেললাইনের উপর থাকলেও টিকিট কাটা যাবে না। ওই অ্যাপে জিপিএস লোকেশন ট্র্যাক করা হয়। ফলে ওই জায়গাগুলি থেকে টিকিট কাটা যাবে না। টিকিট কাটার সময় ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, যদিও একবার টিকিট কাটা হয়ে গেলে, ইন্টারনেট সংযোগ না থাকলেও পেপারলেস টিকিট দেখা যাবে। তবে অবশ্যই ফোনে চার্জ থাকতে হবে। পেপার টিকিট কাটলে স্টেশনে গিয়ে টিকিট প্রিন্ট করাতেই হবে। ওই টিকিট প্রিন্ট না করালে কোনও কাজ হবে না।  

কোথায় মিলবে UTS অ্যাপ?
iOS, Android বা  Windows সব প্ল্যাটফর্মেই এই অ্যাপ পাওয়া যাবে। নির্দিষ্ট অ্যাপস্টোরেই মিলবে এই অ্যাপ। 

প্রয়োজন অ্যাকাউন্ট:
UTS অ্যাপ ডাউনলোড করার পর সেখানে টিকিট কাটতে গেলে অ্যাকাউন্ট করা বাধ্যতামূলক। প্রথমে নিজের ফোনে অ্যাপটি খুলতে হবে। যে স্ক্রিন খুলবে সেখানে উপরে ডানদিকের কোণায় তিনটি ডট দেখা যাবে। সেখানে টাচ করলেই খুলে যাবে রেজিস্ট্রেশনের অপশন। সেটা টাচ করলেই একটি স্ক্রিন খুলবে, সেখানে নিজের নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর ফোনে একটি ওটিপি আসবে, এবার সেই ওটিপি দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে।  এবার user name এবং পাসওয়ার্ড দিলেই খুলে যাবে আপনার অ্যাকাউন্ট। 

পেপারলেস টিকিট কাটার প্রক্রিয়া:
স্মার্টফোনে অ্যাপ খুলে লগ ইন করতে হবে। এরপর 'book ticket' ক্লিক করতে হবে। তারপর 'book & travel' অপশন সিলেক্ট করতে হবে।  কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবেন, সেই তথ্য দিয়ে 'proceed' ক্লিক করতে হবে। তারপর টিকিক বুক করার অপশনে ক্লিক করলেই আপনার টিকিট বুক হয়ে যাবে। অনলাইনে কেটে নেওয়া হবে টিকিটের দাম। আগে কাটা টিকিট দেখতে গেলে অ্যাপের 'booking history' মেনু থেকে দেখতে পাবেন।  

আরও পড়ুন: বাইকে পাবেন পাওয়ার স্টিয়ারিং ? ইয়ামাহা আনতে চলেছে এই প্রযুক্তি

 

সেরা শিরোনাম

RBI Repo Rate Hike: এবার বাড়বে FD-তে সুদের হার ? ফিক্সড ডিপোজিট করলে পাবেন আরও বেশি টাকা
এবার বাড়বে FD-তে সুদের হার ? ফিক্সড ডিপোজিট করলে পাবেন আরও বেশি টাকা
Gold Price Today : এক ধাক্কায় দাম বাড়ল সোনার, মহালয়ার আগে কি আরও বাড়বে দর?
এক ধাক্কায় দাম বাড়ল সোনার, মহালয়ার আগে কি আরও বাড়বে দর?
How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget