এক্সপ্লোর

Hyundai i20 N Line: দেশে N-Line মডেল লঞ্চ করল হুন্ডাই, সাধারণ গাড়ির থেকে কোথায় আলাদা ?

এসইউভি গাড়ির ভরা বাজারে এন লাইন মডেল লঞ্চ করল হুন্ডাই। যা চমকে দিয়েছে খোদ গাড়ি বিশেষজ্ঞদের। কোম্পানির ধারণা, নতুন মডেলে বেশি আকর্ষিত হবেন ক্রেতারা।

নয়াদিল্লি: চর্চা হচ্ছিল বেশ কয়েক মাস ধরেই। অবশেষে সব জল্পনা উড়িয়ে ভারতে লঞ্চ করল হুন্ডাই এন-লাইন (Hyundai N-Line) মডেল। দেশে হুন্ডাইয়ের i20 মডেলের হাত ধরেই অভিষেক ঘটল এই নতুন মডেলের। এক ঝলকে গাড়ির কসমেটিক পরিবর্তন তাক লাগিয়ে দেবে ক্রেতাদের।

Hyundai N-Line
এসইউভি গাড়ির ভরা বাজারে এন লাইন মডেল লঞ্চ করল হুন্ডাই। যা চমকে দিয়েছে খোদ গাড়ি বিশেষজ্ঞদের। কোম্পানির ধারণা, নতুন মডেলে বেশি আকর্ষিত হবেন ক্রেতারা।আপাতত হুন্ডাই আই-২০ 1.0-litre GDI Turbo iMT ছাড়াও DCT ইঞ্জিনের ক্ষেত্রেই পাওয়া যাবে এই এন-লাইন মডেল। মার্সিডিজের এএমজি লাইনের মতোই বিশ্বের বাজারে কিছু নির্দিষ্ট গাড়ির N-Line মডেল বাজারে আনে হুন্ডাই।

পরিবর্তন হয়নি গাড়ির আকার-আয়তন (Hyundai i20 N-Line Dimension)
নাম পরিবর্তন হলেও আয়তনে একই রয়েছে এই নতুন মডেল। কোম্পানির তথ্য বলছে, সাধারণ আই-২০ থেকে সাইজে কোনও ধরনের পরিবর্তন করা হয়নি গাড়িতে। আগের মতোই ৩৯৯৯ এমএম দৈর্ঘ্য রয়েছে গাড়ির। চওড়ায় গাড়ি আগের মতোই রাখা হয়েছে ১৭৭৫ এমএম। গাড়ির উচ্চতা ১৫০৫ এমএম দিয়েছে কোম্পানি। সাধারণ Hyundai i20 মডেলের মতো ২৫৮০ এমএম হুইলবেস রয়েছে গাড়ির। 

কী পরিবর্তন করা হয়েছে গাড়িতে ?
মূলত, গাড়িতে আরও বেশি স্পোর্টি লুক দেওয়ার চেষ্টা করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। ফুল ব্ল্যাক কেবিনের পাশাপাশি সিটে দেওয়া হয়েছে লাল সেলাই। তাছাড়াও সিটে রয়েছে এন ব্যাজিং। যা গাড়িতে এক অন্য মাত্রা দিয়েছে। স্টিয়ারিং হুইল পুরো ঢেকে দেওয়া হয়েছে চামড়ার কভারে। গাড়িতে দেওয়া হয়েছে ১০.২৫ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম।

বিশ্বের একাধিক মার্কেটে এসেছে আগেই। এতদিন ভারতের মার্কেটে N-Line মডেল আনতে চায়নি হুন্ডাই (Hyundai)। তবে দেশের বাজারে ক্রেতার চাহিদা বাড়ায়  এবার কোম্পানির প্রিমিয়াম ভার্সন লঞ্চ করা হল ভারতে।
 
কী এই Hyundai N-Line ?
বিশ্বের তাবড় গাড়ি প্রস্তুতকারকরাই এই কাজটি করে থাকেন। কোম্পানির কিছু গাড়ির পারফরম্যান্স ভেরিয়েন্ট আনেন তারা। যেখানে গাড়ির উন্নত ইঞ্জিনের পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয়। যার জেরে অনেকটাই দাম বেড়ে যায় গাড়ির। সাব ব্র্যান্ড হিসাবে দেখা হয় এই গাড়িগুলিকে।ভারতে সেই পথেই হাঁটতে শুরু করল হুন্ডাই। উদাহরণস্বরুপ বলা যেতে পারে, BMW-র রয়েছে এম পারফরম্যান্স ডিভিশন।Mercedes-Benz-এর রয়েছে AMG,Jaguar Land Rover-এর রয়েছে SVR। একইভাবে হুন্ডাইয়ের রয়েছে N-Line ও N ব্যাজের গাড়ি।

সেরা শিরোনাম

Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget