এক্সপ্লোর

GWM fires: ভারতীয় কর্মীদের চিন থেকে বহিষ্কার, কারণ শুনলে চমকে যাবেন

China Fires Indian Employees: একেবারে অবাক করার মতো ঘটনা ! ভারতের 'বাণিজ্য নীতি'র ওপর রুষ্ট হয়ে ভারতীয় কর্মীদের চাকরি থেকে সরাল চিনের কোম্পানি।

China Fires Indian Employees: একেবারে অবাক করার মতো ঘটনা ! ভারতের 'বাণিজ্য নীতি'র ওপর রুষ্ট হয়ে ভারতীয় কর্মীদের চাকরি থেকে সরাল চিনের কোম্পানি। এক নয়, একসঙ্গে ১১ জন ভারতীয়কে কোম্পানি থেকে বহিষ্কার করেছে চিনের সবথেকে বড় এসইউভি নির্মাতা 'গ্রেট ওয়াল মোটরস'।

GWM fires: কী থেকে এই সিদ্ধান্ত ? 
সূত্রের খবর, ভারতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চেয়েছিল 'গ্রেট ওয়াল মোটরস'। আবেদনের আড়াই বছর ধরে এফডিআই ছাড়পত্রের জন্য অপেক্ষা করে কোম্পানি। পরবর্তীকালে এই পরিকল্পনা থেকে সরে আসে তারা। শোনা যাচ্ছে, ভারতের ওপর রোষ থেকেই ভারতীয়দের একসঙ্গে ছাঁটাই করে 'গ্রেট ওয়াল মোটরস'। বর্তমানে যার খেসারত দিতে হচ্ছে এই কর্মীদের।

China Fires Indian Employees: ভারতে প্রবেশের পরিকল্পনায় ধাক্কা
২০২২ সালে গ্রেট ওয়াল মোটরস আমেরিকান কোম্পানি জেনারেল মোটরসের তালেগাঁও প্ল্যান্ট কেনার জন্য একটি মেয়াদি চুক্তি করে। পরবর্তীকালে সংস্থা ২০২২ সালের অটো এক্সপোতেও অংশ নেয়। গ্রেট ওয়াল মোটরের আগে অনেক চিনা কোম্পানিও ভারতে প্রবেশের পরিকল্পনা করে। যদিও মাঝপথেই আটকে রয়েছে তাদের পরিকল্পনা। এই কোম্পানিগুলির মধ্যে রয়েছে চাঙ্গান, হাইমা ও চেরির মতো মোটর কোম্পানিও। ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল এই কোম্পানিগুলির। ইতিমধ্যেই ভারতীয় কর্মীদের বিরুদ্ধে এই ব্যবস্থার খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। এ বিষয়ে গ্রেট ওয়াল মোটরকে ই-মেইল পাঠানো হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

GWM fires: বার বার ভারতে ঢোকার চেষ্টা
রিপোর্ট বলছে, ভারতে প্রবেশের কোম্পানির প্রস্তাব প্রায় ২ বছরের বেশি সময় ধরে আটকে ছিল। সেই কারণে আমেরিকার জেনারেল মোটরস তার প্ল্যান্ট বিক্রি করার অন্য উপায় বের করে। দেশের গাড়ি বাজারের ইতিহাস বলছে, গ্রেট ওয়াল প্রায় এক দশক ধরে ভারতে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ২০১৪-১৫ সালে প্রথম ভারতে ঢোকার চেষ্টা করেছিল কোম্পানি। পরবর্তীকালে ২০১৭ সালে ফের একবার চেষ্টা চালায় চিনা কোম্পানি। শেষে ২০২০ সালে জিএমের তালেগাঁও প্ল্যান্ট কেনার জন্য একটি মেয়াদি চুক্তিতে স্বাক্ষর করে তারা। 

China Fires Indian Employees: এখনও আটকে পরিকল্পনা !
হ্যাভেল এসইউভির এই নির্মাতা গত দু-বছরে ভারতে প্রবেশের জন্য বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছে। এছাড়াও CKD মাধ্যমে গাড়ি দেশে আমদানি করার চেষ্টা করেছে। যদিও তা সফল হয়নি। শেষে কোম্পানি থাইল্যান্ড ও ব্রাজিলে কাজ শুরু করে। এই সময়ে ভারতের জন্য তৈরি দলকে বিশ্বের অন্য বাজারে পাঠিয়ে দেয় কোম্পানি। 

GWM fires: কোম্পানির পরিচালকরা পদত্যাগ করছেন

চলতি বছরের মার্চে কোম্পানির ডিরেক্টর কৌশিক গঙ্গোপাধ্যায় পদত্যাগ করেন গ্রেট ওয়াল মোটরস থেকে । ২০১৮ সালের নভেম্বরে কোম্পানিতে যোগ দিয়েছিলেন তিনি। তার আগে, ২০২১ সালের মার্চে কোম্পানির ডিরেক্টর হরদীপ সিং ব্রারও পদত্যাগ করেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও চিনের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত বিরোধ চিনা বিনিয়োগের বিষয়ে ভারতের কঠোরতার কারণ। সেই কারণেই 'গ্রেট ওয়াল মোটরস'-এর প্রস্তাব এড়িয়ে যাচ্ছে ভারত।

আরও পড়ুন : Toyota Hyryder: দুর্দান্ত ডিজাইন-দারুণ ফিচার, দেশের বাজারে এল টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার

সেরা শিরোনাম

Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget