এক্সপ্লোর

Indian Rupee: ডলার অতীত ! এবার ভারতীয় টাকায় আরব থেকে তেল কিনল ভারত

Rupee Payment of Crude Oil: মার্কিন ডলারের উপর আর নির্ভরশীল থাকবে না ভারত ? বিশ্বের বাজারে টাকার দাম বাড়াতে এই প্রথম ভারতীয় মুদ্রায় আরব আমিরশাহীর থেকে অপরিশোধিত তেল কিনল ভারত।

কলকাতা: মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু করল নরেন্দ্র মোদী সরকার। এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহীর থেকে ভারতীয় মুদ্রায় অপরিশোধিত তেল কিনল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এর আগে মার্কিন ডলারেই লেনদেন হত আরব আমিরশাহীর সঙ্গে। কেন্দ্র সরকারের এ এক বড় পদক্ষেপ বলা চলে। বিশ্বের বাজারে লেনদেনের ক্ষেত্রে টাকার মর্যাদা বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কীভাবে হবে টাকায় লেনদেন?

জানা গিয়েছে, এর পর থেকে আমিরশাহীর সঙ্গে যাবতীয় বাণিজ্য ভারতীয় মুদ্রায় করবে মোদী সরকার। সেখানে কোনও ঊর্ধ্বসীমা নির্ধারণ করা থাকছে না। বর্তমানে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ৮৫ শতাংশ কাঁচা তেলই বিদেশ থেকে আমদানি করতে হয় নয়াদিল্লিকে। তবে সস্তায় তেল কিনতে মোট তিনটি দেশের উপর নির্ভরশীল ভারত। এর মধ্য়ে রয়েছে রাশিয়াও।

পদক্ষেপের শুরু

ভারত বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম শ্ক্তি-গ্রাহক দেশ। সেক্ষেত্রে এই পদক্ষেপ দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে। ২০২২ সালের জুলাই মাসে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নীতি জারি করে, যেখানে বলা হয় রপ্তানির ক্ষেত্রে ভারতীয় মুদ্রায় লেনদেন হবে এবং আমদানিকারকরা তাদের দেশের নিজস্ব মুদ্রায় লেনদেন করবেন। আর এই নীতির মধ্যে দিয়ে ভারতীয় টাকার আন্তর্জাতিকীকরণ করার চেষ্টা চলছে সরকারের তরফে।

সংযুক্ত আরব আমিরশাহীর পাশাপাশি রাশিয়া থেকেও বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনছে ভারত। গত বছর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই আমদানির পরিমাণ বাড়িয়েছে নয়াদিল্লি। মস্কোর বেশ কয়েকটি সংস্থাকে ভারতীয় মুদ্রায় দাম মেটানো হয়েছে। রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি ভারতীয় মুদ্রায় চালু করা নিয়ে কথাবার্তা চলছে বলেই বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছে।

কী সুবিধে?

প্রসঙ্গত, গত কয়েক দশক ধরেই অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে মার্কিন ডলার ব্যবহার হয়ে আসছে। বিশেষজ্ঞদের দাবি, এতে কিছুটা হলেও আখেরে ক্ষতি হচ্ছিল ভারতীয় অর্থনীতির। কারণ, ডলারের দামের ওঠা-পড়ার উপর ভিত্তি করে আন্তর্জাতিক বাজারে অনেক সময়ই এদেশের কোম্পানিগুলিকে প্রয়োজনের চেয়ে বেশি টাকা দিতে হচ্ছিল।

গত অর্থবর্ষে কত টাকার তেল কিনেছে ভারত?

২০২২-২৩ অর্থবর্ষে সৌদি আরব, ইরাক, রাশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী প্রমুখ দেশের কাছ থেকে ১৫৭.৫ বিলিয়ন টাকা খরচ করে মোট ২৩২.৭ মিলিয়ন টন তেল কিনেছে ভারত।

আরও পড়ুন: Bomb Threat at RBI: নির্মলা, শক্তিকান্তের পদত্যাগ দাবি, RBI, HDFC, ICICI-র দফতরে বোমা ফেলার হুমকি, তদন্তে পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget