এক্সপ্লোর

IndiGo Crisis : কী কারণে ইন্ডিগোতে যাত্রী হয়রানি, সংসদে প্রশ্নের উত্তরে মুখ খুললেন মন্ত্রী, কী বললেন জানেন ?  

Indigo FLight Crisis : ইন্ডিগোর এই যাত্রী হয়রানি নিয়ে এবার সংসদে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ইন্ডিগোর বিমান বাতিল, যাত্রী হয়রানি সপ্তাহ পেরিয়েও অব্যাহত।
  • কেন্দ্রীয় মন্ত্রী: ক্রু রোস্টারিং সমস্যায় ইন্ডিগোর বিমান বিভ্রাট।
  • মুখ্যমন্ত্রী: টিকিট কিনেও হয়রানি, বিমান সংস্থার ক্ষতিপূরণ দেওয়া উচিত।
  • বিরোধিতার মুখে কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিমান সংস্থা।

 

Indigo FLight Crisis : এক সপ্তাহ পরেও ইন্ডিগো বিপর্যয়ে এখনও যাত্রী হয়রানি কমেনি। সপ্তাহের শুরুতে আজও অচলাবস্থা কাটেনি ইন্ডিগোত। সকাল থেকে বিভিন্ন বিমানবন্দরে একের পর এক উড়ান বাতিল হয়েছে। ইন্ডিগোর এই যাত্রী হয়রানি নিয়ে এবার সংসদে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। 

সংসদে এই নিয়ে কী বলেছেন মন্ত্রী
এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু এই নিয়ে রাজ্যসভায় বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন, ইন্ডিগো সংকট বিমান সংস্থার "ক্রু রোস্টারিং ও অভ্যন্তরীণ পরিকল্পনা ব্যবস্থা"-র সমস্যার কারণে ঘটেছে। ইন্ডিগোর গণ উড়ান বাতিল সমস্যা সম্পর্কে মন্ত্রী বলেছেন, 'সরকার সকল পক্ষের সঙ্গে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এপ্রিলে হাইকোর্টের নির্দেশিকা অনুসারে, DGCA -র নতুন নিয়ম বাস্তবায়ন করা হয়েছে।"

Indigo FLight Crisis : পাল্টা কেন্দ্রের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী
এক সপ্তাহ পরেও ইন্ডিগো বিপর্যয়ে এখনও যাত্রী হয়রানি। যা নিয়ে এদিন মুখ খুলেছেন, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে এবার কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'দেখুন যে টিকিট কেনেন, যদি বিমান না চলে, সেক্ষেত্রে তো ওই যাত্রীর দেখভালের দায়িত্ব তো কোম্পানির উপরেই বর্তায়। সেই খরচ তো ওই উড়ান সংস্থাকেই দেওয়া উচিত। কিন্তু ওই কোম্পানির কথা এটাই যে আমাদের ভারত সরকার নির্দেশ দিয়ে বন্ধ করে দিয়েছে, আমরা যে পরিষেবা দিচ্ছি, এটা ফ্যাক্ট। ওভার ডিউটি তো করতে হয়। পাইলটকেও রেস্ট নেওয়া উচিত। এটা আমি মানছি। কিন্তু এগুলি করার আগে, ১৫-৩০ দিন হাতে সময় নিয়ে,  কোনও অপশন নিয়ে এটা করা উচিত ছিল। '

আরও কী বলেছেন মুখ্যমন্ত্রী
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'ওদের জানা ছিল, এটা হলে, সব থেকে বেশি ভোগান্তি হবে যাত্রীদেরই। আমজনতা সফর করছে, কিন্তু ওরা ভেবেছে , কী হয়েছে, করতে দাও ! ভোট এলে কিছু না কিছু বলে সামলে নেব। এইভাবে দেশ চলে না। এরপরে তিনি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ বলেন আমরা বেশিরভাগটাই দেশের বাইরে সময় কাটাতে যাই, কিন্তু আমাদের কাছে দেশের সমস্যা দেখার সময় নেই। এটা খুবই দুঃভাগ্যজনক। এটা ভাবার বিষয়। যাদের (যাত্রী) এতদিন ক্ষতি হল, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। আমি মনে করি, যাত্রীরা বিচার চাইতে আদালতেও যেতেন পারেন।' 

 

 

Frequently Asked Questions

ইন্ডিগো ফ্লাইট সংকটের মূল কারণ কী?

ইন্ডিগো সংকট বিমান সংস্থার ক্রু রোস্টারিং এবং অভ্যন্তরীণ পরিকল্পনা ব্যবস্থার সমস্যার কারণে ঘটেছে।

বিমানবন্দরগুলিতে ইন্ডিগোর ফ্লাইটের অচলাবস্থা কবে নাগাদ কাটতে পারে?

এক সপ্তাহ পরেও ইন্ডিগো বিপর্যয়ে এখনও যাত্রী হয়রানি কমেনি এবং সপ্তাহের শুরুতে আজও অচলাবস্থা কাটেনি।

ফ্লাইট বাতিল হলে যাত্রীদের দেখভালের দায়িত্ব কার?

যদি বিমান না চলে, তবে টিকিটের যাত্রীদের দেখভালের দায়িত্ব উড়ান সংস্থার উপর বর্তায় এবং তাদের সেই খরচ বহন করা উচিত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতি সম্পর্কে কী বলেছেন?

মুখ্যমন্ত্রী কেন্দ্রকে আক্রমণ করে বলেছেন যে, নতুন নিয়ম বাস্তবায়নের আগে ইন্ডিগোর হাতে ১৫-৩০ দিন সময় নিয়ে একটি বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল।

যাত্রীদের ক্ষতিপূরণ সম্পর্কে কী বলা হয়েছে?

মুখ্যমন্ত্রী মনে করেন যে যাত্রীদের যে ক্ষতি হয়েছে, তার জন্য তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং যাত্রীরা বিচার চাইতে আদালতে যেতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Gold Silver Price Today: মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget