এক্সপ্লোর

IndusInd Bank Share: ১৯৫০০ কোটির লোকসান বিনিয়োগকারীদের; ২৭ শতাংশ ধসের পর ফের চড়ছে এই স্টকের দাম, কিনবেন ?

Stock Market: ডেরিভেটিভ পোর্টফোলিওতে বড় গরমিল প্রকাশ্যে চলে আসার পরেই এক ধাক্কায় ২৭ শতাংশ ধস নামে এই শেয়ারের দামে। ফের চড়ছে শেয়ারের দাম, এখন কি কেনা যায় ?

Stock Market: এই স্টকে এক ধাক্কায় ২৭ শতাংশ ধস। গতকালের বাজারে বিনিয়োগকারীদের ভরাডুবি হয়েছিল এই শেয়ারে। ১৯৫০০ কোটি টাকা কমে গিয়েছিল সংস্থার বাজার মূলধন। আর আজ বাজার খুলতেই ফের চড়ছে এই শেয়ারের দাম। গতকাল বাজার বন্ধের সময় এই স্টকের দাম ছিল ৬৫৬.৮ টাকা আর আজ এখন এই শেয়ারের দাম ট্রেড করছে ৬৮৯.০০ টাকায়। সংস্থার নেট মূল্যে ২.৩৫ শতাংশের পতন আসায় এবং ১৫৩০ কোটি টাকার ডেরিভেটিভ (IndusInd Bank Share) গরমিলের কারণে ধস নেমেছিল এই শেয়ারে। তাছাড়া রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে ব্যাঙ্কের সিইওর কাজের মেয়াদ পুনর্বহালের ক্ষেত্রে ৩ বছরের বদলে কমে হয়েছে ১ বছর। তাতেই নেতিবাচক মনোভাব এসেছিল বাজারে। আর তাই ৫২ সপ্তাহের সর্বনিম্ স্তরে নেমে এসেছিল এই ব্যাঙ্কের শেয়ার। সংস্থার নাম ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।

ডেরিভেটিভ পোর্টফোলিওতে বড় গরমিল প্রকাশ্যে চলে আসার পরেই এক ধাক্কায় ২৭ শতাংশ ধস নামে এই শেয়ারের দামে। ব্যাঙ্কের ইতিহাসে এটাই ছিল একদিনের সবথেকে বড় পতন। একদিনেই ব্যাঙ্কের বাজার মূল্য থেকে উধাও হয়ে যায় ১৯৫০০ কোটি টাকা। আর এই পতনের ফলে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের বাজার মূলধন কমে যায় ৭৮,৭৬২ কোটি টাকা। ২০২৪ সালের জানুয়ারি মাসে সর্বোচ্চ স্তরে ছিল এই ব্যাঙ্কের বাজার মূলধন। ব্যাঙ্কের নেট মূল্য ২১ হাজার কোটি টাকার কাছাকাছি পতনের সম্ভাবনা দেখা গিয়েছে। ব্যাঙ্কের আভ্যন্তরীণ পর্যালোচনায় উঠে এসেছে বেশ কিছু ব্রোকারেজ সংস্থার পক্ষ থেকে এই ব্যাঙ্কের শেয়ারের দামে টার্গেট প্রাইস কমানো হয়েছে আর তা প্রভাব ফেলেছে বিনিয়োগকারীদের মনে।

এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে এই ব্যাঙ্কের পক্ষ থেকে পিডব্লিউসি ইন্ডিয়াকে নিয়োগ করেছে এক্সটার্নাল রিভিউ করার জন্য যাতে এই আর্থিক অসঙ্গতির কারণ খুঁজে বের করে তা সমাধান করা যায় দ্রুত। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই এই রিপোর্ট পেশ করবে পিডব্লিউসি ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার পক্ষ থেকে এই ব্যাঙ্কের সিইও সুমন্ত কাঠপলিয়ার বর্ধিত কাজের মেয়াদ ২০২৫-এর ২৪ মার্চের বদলে মাত্র ১ বছর বাড়িয়ে করা হয়েছে ২০২৬ সালের ২৩ মার্চ পর্যন্ত। এর আগে সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের বোর্ডের সিদ্ধান্তক্রমে সুমন্ত কাঠপলিয়ার কাজের মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর অনুমোদন এসেছিল, কিন্তু এই অনুমোদনে সায় দিল না রিজার্ভ ব্যাঙ্ক।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Public Sector Bank: বিক্রি হয়ে যাবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ! LIC আর কেন্দ্র সরকারের কাছে রয়েছে ৬১ শতাংশ স্টেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget