এক্সপ্লোর

Kris Gopalakrishnan: জাতপাতের নিরিখে হেনস্থা, মধুচক্রে ফাঁসানোর অভিযোগ, Infosys কর্তার বিরুদ্ধে মামলা, শোরগোল কর্পোরেট জগতে

Infosys Co-Founder Kris Gopalakrishnan: বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কর্পোরেট জগতে।

বেঙ্গালুরু: প্রযুক্তি সংস্থা Infosys-এর সহ প্রতিষ্ঠাতা সেনাপতি ক্রিস গোপালকৃষ্ণের তফসিলি জাতি ও জনজাতিদের বিরুদ্ধে নৃশংসতা প্রতিরোধ আইনে মামলা দায়ের হল। মামলা দায়ের হয়েছে Indian Institute of Science-এর প্রাক্তন ডিরেক্টর বলরাম এবং আরও ১৬ জনের বিরুদ্ধে। দায়রা আদালতের নির্দেশে আদালতের নির্দেশে মামলা দায়ের হল তাঁদের বিরুদ্ধে। (Senapathy Kris Gopalakrishnan)

বেঙ্গালুরুর সদাশিব নগর থানায় মামলা দায়ের হয়েছে। Infosys কর্তা এবং বাকিদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন দুর্গাপ্পা নামের এক ব্যক্তি। দুর্গাপ্পা জনজাতি বোভি সম্প্রদায়ের অংশ। Indian Institute of Science-এর সাসটেনেবল টেকনোলজি বিভাগের প্রাক্তন ডিরেক্টর তিনি। দুর্গাপ্পার দাবি, ২০১৪ সালে ভুয়ো মধুচক্র মামলায় ফাঁসানো হয় তাঁকে। এর ফলে চাকরি চলে যায় তাঁর। পাশাপাশি, জাত নিয়ে গালিগালাজ করা হয় তাঁকে, দেওয়া হয় হুমকিও। (Infosys Co-Founder)

বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কর্পোরেট জগতে। ভারতীয় প্রযুক্তি শিল্পের জগতে অত্যন্ত পরিচিত নাম ক্রিস। Infosys-এর প্রতিপত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সংস্থার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংস্থার চেয়ারম্যানও ছিলেন। তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মভূষণ’ সম্মানেও সম্মানিত করা হয় তাঁকে। দেশের সর্বোচ্চ শিল্প সংগঠন Confederation of Indian Industry, World Economic Forum-এর নেতৃত্বেও সামলেছেন ক্রিস। তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। কর্মক্ষেত্রে জাতপাতের নিরিখে বৈষম্যের শেষ কোথায়, প্রশ্ন উঠছে।

পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ক্রিসের। IIT মাদ্রাস থেকে কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে। Indian National Academy of Engineers-এর সদস্য হওয়ার পাশাপাশি, Institution of Electronics and Telecommunication Engineers-এর সম্মানিত সদস্যও। ক্রিস Indian Institute of Science-এর বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য।

Infosys-এর অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রী সুধা মূর্তির চেয়েও বিত্তশালী ক্রিস। ২০২৪ সালে Hurun India Rich List যে পরিসংখ্য়ান প্রকাশ করে, সেই অনুযায়ী নারায়ণ মূর্তির মোট সম্পত্তির পরিমাণ ৩৬,৬০০ কোটি টাকা। সেই তুলনায় ক্রিসের মোট সম্পত্তির পরিমাণ ৩৮,৫০০ কোটি টাকা।

Infosys কর্তা ছাড়াও গোবিন্দম রঙ্গরাজন, শ্রীধর ওয়ারিয়ের, সন্ধ্যা বিশ্বাসরাই, হরি কে ভি এস, দাসাপ্পা, বলরাম পি, হেমলতা মিহিসি, চট্টোপাধ্যায় কে, প্রদীপ ডি সাওকর, মনোহরণের নাম রয়েছে অভিযুক্তের তালিকায়। Indian Institute of Science এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি এখনও পর্যন্ত। ক্রিসও কোনও মন্তব্য করেননি। 

সেরা শিরোনাম

Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget