এক্সপ্লোর

Infosys Q2 Result: দ্বিতীয় ত্রৈমাসিকে ৬৫০৬ কোটির মুনাফা, শেয়ার পিছু ২১ টাকা ডিভিডেন্ড ঘোষণা ইনফোসিসের

Infosys Dividend: ইনফোসিস এবারে শেয়ার পিছু ২১ টাকা করে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে ত্রৈমাসিকে ফলাফলের পরে। এই ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৯ অক্টোবর ২০২৪।

Dividend Stock: ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস সম্প্রতি ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল (Infosys Result) প্রকাশ করেছে। এই ত্রৈমাসিকে সংস্থার রেভিনিউ এসে দাঁড়িয়েছে ৪০,৯৮৬ কোটি টাকায়। আর এই মেয়াদের মধ্যে সংস্থা ৬৫০৬ কোটি টাকার মুনাফা করেছে যা কিনা গত বছরের থেকেও ৪.৭ শতাংশ বেশি। আর এই বিপুল মুনাফার (Dividend Stock) কারণে ইনফোসিস শেয়ার পিছু ২১ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।

স্টক মার্কেট বন্ধ হওয়ার পরে আজ বৃহস্পতিবার ইনফোসিস তাঁর দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই ত্রৈমাসিকে ৬৫০৬ কোটি টাকার মুনাফা হয়েছে ইনফোসিসের। ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই সংস্থার মুনাফা হয়েছিল ৬২১২ কোটি টাকা। এর অর্থ হল গত অর্থবর্ষের তুলনায় এই বছর সংস্থার মুনাফা বেড়ে গিয়েছে ৫ শতাংশ। ইনফোসিসের রেভিনিউ ২০২৩-২৪ অর্থবর্ষে যেখানে ৩৮,৯৯৪ কোটি টাকা ছিল, সেখানে এই অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০,৯৮৬ কোটি টাকা। ফলে দেখা যাচ্ছে রেভিনিউয়ের ক্ষেত্রেও ৫.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইনফোসিস এবারে শেয়ার পিছু ২১ টাকা করে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে ত্রৈমাসিকে ফলাফলের পরে। এই ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৯ অক্টোবর ২০২৪। ইনফোসিস সংস্থা বর্তমান অর্থবর্ষের জন্য রেভিনিউ গাইডলাইন বাড়িয়েছে ৩.৭৫-৪.৫ শতাংশ পর্যন্ত। এর আগে যদিও রেভিনিউ টার্গেট রেখেছিল ইনফোসিস ৩-৪ শতাংশ। ত্রৈমাসিকের ফলাফলের পরে, ইনফোসিসের এমডি ও সিইও সলিল পারেখ জানিয়েছেন আগের ত্রৈমাসিকের তুলনায় এবারের ত্রৈমাসিকে ৩.৪ শতাংশ গ্রোথ এসেছে সংস্থার। ফিনান্সিয়াল সার্ভিসের দারুণ পারফরম্যান্সের কারণে এই গ্রোথ এসেছে।

আজকের বাজারে সেনসেক্স ও নিফটি সূচকে দারুণ পতন এসেছে আজ। কিন্তু তারপরেও ইনফোসিসের শেয়ারের দাম ২.৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯৬৯.৫০ টাকায় বন্ধ হয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stock Market Crash: অটো-এফএমসিজি সেক্টরে বিপুল পতন, একদিনেই ৬ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের

সেরা শিরোনাম

Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget