এক্সপ্লোর

Intel Layoff: ১৮০০০ কর্মী ছাঁটাই করবে Intel, ক্ষতি সামাল দিতে কোপ চাকরিতে

Layoff News: সংস্থা জানিয়েছে, তাদের মোট কর্মীসংখ্যার ১৫ শতাংশেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে।

কলকাতা: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ফের দুঃসংবাদ। এবার বড়সড় ছাঁটাইয়ের কথা জানাল তথ্যপ্রযুক্তি এবং কম্পিউটার চিপ (computer chip) প্রস্তুতকারী জায়ান্ট ইন্টেল (Intel Layoff)। সংস্থা জানিয়েছে, তাদের মোট কর্মীসংখ্যার ১৫ শতাংশেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, সম্প্রতি যে ত্রৈমাসিক রিপোর্ট বেরিয়েছে তাতে দেখা গিয়েছে Intel ১.৬ বিলিয়ন ডলার ক্ষতি করেছে। সেই কারণেই এই বছর ২০ বিলিয়ন ডলার খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

সংবাদ সংস্থা AFP সূত্রের খবর, ইন্টেলের (Intel Layoff) চিফ এক্সিকিউটিভ Pat Gelsinger জানিয়েছেন মূল প্রোডাক্ট এবং প্রসেস টেকনোলজিতে মাইলফলক ছুঁলেও দ্বিতীয় ত্রৈমাসিকের আয়ের ফল অত্যন্ত খারাপ হয়েছে। পরের অর্ধের যা ট্রেন্ড তাও ভাল নয়। সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার জানিয়েছেন, দ্বিতীয় ত্রৈমাসিকের আয় বিভিন্ন কারণে খারাপ হয়েছে। ইন্টেলের কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence PC product) পরিকাঠামো তৈরির জন্য এবং সুযোগের সদ্ব্যবহার না করার জন্য আয়ে ক্ষতি হয়েছে। এই কারণে খরচ কমিয়ে ব্যালান্স শিটের স্বাস্থ্য ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

গত বছরে Intel জানিয়েছিল তাদের ১,২৪,৮০০ জন কর্মী রয়েছেন। অর্থাৎ হিসেব অনুযায়ী ১৮০০০ লোকের চাকরি যেতে পারে।

জুনেই সংস্থা জানিয়েছিল, ইজরায়েলে তাদের চিপ কারখানা তৈরির কাজ আপাতত স্থগিত রাখা হচ্ছে। ওই কাজের জন্য ১৫ বিলিয়ন ডলার খরচ করতে হতো সংস্থাকে। সংস্থার তরফে জানানো হয়েছিল ব্যবসার পরিস্থিতি, বাজারের অবস্থা এবং মূলধনের বিষয় দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Nvidia, AMD, Qualcomm- এর সঙ্গে কড়া প্রতিযোগিতায় নামতে হয়েছে Intel-কে। এই আবহেই কড়া টক্কর দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার কথা বলেছিল ইন্টেল। দশকের পর দশক ধরে ল্যাপটপ থেকে ডেটা সেন্টার- সর্বত্র দাপট ছিল intel-এর। কিন্তু সম্প্রতি Nvidia এআই প্রসেসর তৈরির ক্ষেত্রে বাকিদের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে- যার ফলে কড়া টক্করের মুখে পড়েছে ইন্টেল। 

বস্টন কলসাল্টিং গ্রুপের একটি সমীক্ষা জানাচ্ছে, ২০২৮ সালের মধ্যে কম্পিউটারের বাজারের ৮০ শতাংশই দখল করবে AI প্রযুক্তি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অ্যাকাউন্টে টাকা নেই, জরিমানা কেটেছে ব্যাঙ্ক- ৫ বছরে এভাবেই ৮৫০০ কোটির মুনাফা সরকারি ব্যাঙ্কে  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget