এক্সপ্লোর

Jan Dhan Account: ৫৫ কোটি মানুষকে ফের KYC জমা করতে হবে ! এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সরকারের বড় ঘোষণা; কী কী নথি লাগবে ?

Jan Dhan Account Re-KYC: নতুন করে কেওয়াইসি জমা করার জন্য আপনার কিছু জরুরি নথি দরকার হবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স থাকা খুবই প্রয়োজনীয়।

PMJDY Account Update: দেশের ৫৫ কোটি মানুষের কাছে জনধন অ্যাকাউন্ট রয়েছে। এই জনধন অ্যাকাউন্টগুলি সাধারণ মানুষের জন্য ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে সংযোগ স্থাপনের সবথেকে সহজ উপায় হয়ে উঠেছে। কোটি কোটি মানুষ এই অ্যাকাউন্টগুলির সহায়তায় সঞ্চয় শুরু করেছেন এবং কিছু সরকারি প্রকল্পের সুবিধেও নিচ্ছেন। কিন্তু এই অ্যাকাউন্ট সচল রাখতে এবং সুবিধেগুলি পেতে কিছু নিয়ম পালন করে চলতে হবে সকলকে। আর এই নিয়মের মধ্যেই রয়েছে রি-কেওয়াইসি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সমস্ত গ্রাহকদের আবার নতুন করে তাদের প্রয়োজনীয় নথি জমা করতে হবে। যদি এই কাজটি সময়মত না করা হয় তাহলে এই অ্যাকাউন্টে প্রাপ্ত সুবিধেগুলি বন্ধ হয়ে যেতে পারে। কোন কোন নথি প্রস্তুত রাখতে হবে, তা বিশদে জেনে নিন। এই সময়সীমার মধ্যে কেওয়াইসি না করালে আপনাকে পরে সমস্যায় পড়তে হতে পারে।

জনধন যোজনার ১০ বছর পূর্ণ হয়েছে এই ২০২৫ সালে। আর এই দশ বছর পূর্তির কারণেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে আর তাতে বলা হয়েছে ১ জুলাই থেকে শুরু করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের নতুন করে কেওয়াইসি জমা করতে হবে। পঞ্চায়েত স্তরে সমস্ত জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের কেওয়াইসি জমা করার জন্য ক্যাম্প আয়োজন করা হচ্ছে। যদি কোনও অ্যাকাউন্টে ঠিকানা বদলের দরকার হয়, বা প্রাসঙ্গিক কোনও তথ্য বদলের দরকার হয়, তাহলে সংশ্লিষ্ট নথি জমা দিয়ে এই ক্যাম্পগুলি থেকে অ্যাকাউন্টে কেওয়াইসি করিয়ে নিতে হবে।

এছাড়াও কেউ যদি তাদের ব্যক্তিগত তথ্য আপডেট করতে চান, তাও আপডেট করা যেতে পারে যাতে ভবিষ্যতেও অ্যাকাউন্ট সচল থাকে এবং কাউকে কোনও সমস্যায় না পড়তে হয়।

এই নথিগুলি জরুরি

নতুন করে কেওয়াইসি জমা করার জন্য আপনার কিছু জরুরি নথি দরকার হবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মত নথি থাকাও খুবই প্রয়োজনীয়। এগুলি আপনার মুখ্য পরিচয়পত্র যা আপনার ঠিকানা আপডেটে কাজে দেবে। যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গা চলে গিয়ে থাকেন, অর্থাৎ আপনার ঠিকানা বদল হয়ে থাকে তাহলে আপনার তথ্যও ক্যাম্পে আপডেট করা হবে। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন পঞ্চায়েতে এই সুবিধে দেওয়া হবে।

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget