এক্সপ্লোর

Johnson & Johnson licence: গুণমান নিয়ে প্রশ্ন, জনসনের বেবি পাওডারের লাইসেন্স বাতিল এই রাজ্যে

Maharashtra FDA: বিদেশের পর এবার দেশেও  জনসনের পণ্য নিয়ে উঠল প্রশ্ন। বেবি পাওডারে মাত্রাতিরিক্ত পিএইচ ব্যালেন্স থাকায় বাতিল করা হল জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাওডারের লাইসেন্স।

Maharashtra FDA: বিদেশের পর এবার দেশেও  জনসনের পণ্য নিয়ে উঠল প্রশ্ন। বেবি পাওডারে মাত্রাতিরিক্ত পিএইচ ব্যালেন্স থাকায় বাতিল করা হল জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাওডারের লাইসেন্স। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।  

Johnson & Johnson licence: কেন এই সিদ্ধান্তের পথে মহারাষ্ট্র ?
সাবধান ! আপনার শিশুর জন্য জনসনের পাওডার ব্যবহার করলে হতে পারে মারাত্মক ক্ষতি। কোম্পানির বেবি পাওডারের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারের লাইসেন্স বাতিল করেছে  মহারাষ্ট্র এফডিএ। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শিশুদের ওই পাউডারে পিএইচ-এর মান বাধ্যতামূলক সীমার উপরে রয়েছে। মান যাচাইয়ের পর এই তথ্য় ইতিমধ্য়েই  প্রমাণিত হয়েছে। যার ফলস্বরূপ রাজ্যে পণ্যটির উত্পাদন ও বিক্রয় বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।

Maharashtra FDA: সিদ্ধান্ত নিয়ে এই বলেছে রাজ্য
মহারাষ্ট্র এফডিএ সূত্রে খবর, ইতিমধ্য়েই কোম্পানির কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে রাজ্য সরকার। কেন জনসন অ্য়ান্ড জনসনের লাইসেন্স বাতিল করা হবে না, তা ব্যাখ্যা করতে বলেছে কোম্পানি। যা নিয়ে উঠেছে বহু প্রশ্ন। জানা গিয়েছে, FDA জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারের দুটি নমুনা সংগ্রহ করেছে।  পুনে ও নাসিক থেকে সংগ্রহ করা হয়েছে এই নমুনা। শিশুদের পাউডার নিয়ে পরীক্ষার পর বলা হয়েছে, এটি ত্বকের পিএইচ ব্যালেন্সের মান মেনে চলে না। যা ক্ষতি করবে শিশু ত্বকের। 

Johnson & Johnson licence: ত্রুটিপূর্ণ পণ্য বাজার থেকে ফিরিয়ে নিতে নির্দেশ
গত মাসেই বিশ্বব্যাপী ২০২৩ সালের মধ্য়ে ট্যালক-ভিত্তিক বেবি পাওডার বন্ধ করার কথা বলেছিল জনসন অ্যান্ড জনসন। কোম্পানির তরফে জানানো হয়েছিল, আগামী দিনে কর্নস্টার্চ-ভিত্তিক বেবি পাউডার তৈরির পথে হাঁটবে তারা। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় বিক্রি বন্ধ করেছে জনসন অ্য়ান্ড জনসন। মূলত, কোম্পানির প্রোডাক্ট নিয়ে মামলা ও চাহিদা হ্রাসের কারণে দু-বছর পর এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। 

Baby Powder: আগামী বছর থেকে বদলে যাবে কোম্পানির বেবি পাউডারের উপকরণ। এবার থেকে ভুট্টার মাড় ব্যবহার করা হবে ফার্মা কোম্পানি জনসন অ্যান্ড জনসনের (Johnson And Johnson) বেবি পাউডারে (Baby Powder)। শীঘ্রই বাজারেও পাওয়া যাবে এই প্রোডাক্ট। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় এই পাউডার বিক্রি বন্ধ করার দু-বছর পর এই সিদ্ধান্ত নিয়েছে এই ফার্মা জায়ান্ট। যদিও একে কেবল ব্যবসায়িক সিদ্ধান্ত বলেছে কোম্পানি।

Johnson Powder: মহিলাদের সমস্যা থেকে এই সিদ্ধান্ত ?

ইতিমধ্যেই জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে ৩৮,০০০ মামলা করেছেন মহিলারা। তাঁদের অভিযোগ, জনসনের প্রোডাক্টে অ্যাসবেস্টস নামের ক্ষতিকারক উপকরণ রয়েছে। যে কারণে মহিলারা ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। যদিও এই অভিযোগে আমল দিতে নারাজ কোম্পানি। জনসনের তরফে জানানো হয়েছে, কয়েক দশকের গবেষণায় দেখা গিয়েছে, এই পণ্যগুলি ব্যবহার করা নিরাপদ।

আরও পড়ুন : Forbes Real Time Billionaires: বিশ্বের ধনীদের তালিকায় এবার দ্বিতীয় গৌতম আদানি, প্রথম স্থানে কে ?

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
Lufthansa Layoffs : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget