এক্সপ্লোর

Maruti Suzuki Jimny: জিমনিকে গ্রিন সিগনাল, শীঘ্রই ভারতে লঞ্চ হবে মারুতির অফরোডার এসইউভি !

Maruti Suzuki Jimny Update: আয়তনে জিমনির থ্রি ডোরের থেকে বড় হবে এই অফরোডার। তবে ৪ মিটারের মধ্যে দৈর্ঘ্য থাকবে গাড়ির। থ্রি ডোরের থেকে হুইলবেস ৩০০ এমএম বৃদ্ধি পেয়েছে।

Maruti Suzuki Jimny Launch: আর বেশি দেরি নেই। ভারতের বুকে লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত গাড়ি মারুতি সুজুকি জিমনি(Maruti Suzuki Jimny)। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই গাড়ির লঞ্চ নিয়ে ডিলারদের সম্মেলনে আলোচনা সেরেছে কোম্পানি। 

Maruti Suzuki Jimny Update:
আয়তনে জিমনির থ্রি ডোরের থেকে বড় হবে এই অফরোডার। তবে ৪ মিটারের মধ্যে দৈর্ঘ্য থাকবে গাড়ির। থ্রি ডোরের থেকে হুইলবেস ৩০০ এমএম বৃদ্ধি পেয়েছে। এই SUV-র দৈর্ঘ্য ৩৮৫০ এমএম ও প্রস্থ্যে গাড়ি ১৬৪৫ এমএম রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। গাড়ির উচ্চতা থাকবে ১৭৩০ এমএম। নতুন জিমনির(Maruti Suzuki Jimny) হুইলবেস হবে ২৫৫০ এমএম। 

Maruti Suzuki Jimny Update: কারা হবে প্রতিযোগী ?
দৈর্ঘ্যে মারুতি সুইফটের (Maruti Suzuki Swift) আয়তন পেয়েছে এই গাড়ি। যদিও হুইলবেসের দিক থেকে ভিটারা ব্রেজার  (Vitara Brezza)থেকে সামান্য বড় হবে জিমনি।আন্তর্জাতিক বাজারে অনেক আগে থেকেই চলছে মারুতি-সুজুকির এই গাড়ি। হরিয়ানার মানেসর প্লান্টে তৈরি হয় মারুতি সুজুকি জিমনির তিন দরজার ভ্যারিয়েন্ট। যা এখান থেকেই বিশ্ব বাজারে রফতানি করা হয়। ভারতের বাজারে এলে এই গাড়ির সঙ্গে সরাসরি টক্কর হবে মহিন্দ্রা থার ও ফোর্স গুরখার। যদিও থার ও গুরখার থেকে সাইজে ছোট হতে পারে এই অফরোডার এসইউভি। টল স্টান্স আর ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য বিশ্ববাজারে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে মারুতির এই গাড়ি।

Maruti Suzuki Jimny-তে কী ইঞ্জিন দেবে কোম্পানি ?
ভারতে তিন দরজার পরিবর্তে ৫ দরজার জিমনি আনবে কোম্পানি। সেই ক্ষেত্রে সাইজ এক হলেও বদলে যাবে ইন্টিরিয়র ডিজাইন। বিশ্ব বাজারে জিমনিতে দেওয়া হয়েছে ১.৪ লিটার টার্বো চার্জড হাইব্রিড পেট্রল ইঞ্জিন।তবে শোনা যাচ্ছে, ভারতের জন্য ১.৫ লিটারের K15B পেট্রেল ইঞ্জিন দিতে পারে মারুতি। Vitara Brezza, Ciaz, Ertiga ও XL6-এ পাওয়া যায় এই ইঞ্জিন। এ ছাড়াও 12V SHVS mild-hybrid ইঞ্জিন দেওয়া হতে পারে গাড়িতে।

Maruti Suzuki Jimny লঞ্চের তারিখ:
২০২২ সালেই দেশে লঞ্চ হতে পারে মারুতি-সুজুকির বহু প্রতীক্ষিত গাড়ি জিমনি(Maruti Suzuki Jimny)। তবে ডিলারদের সঙ্গে এই গাড়ির বিষয়ে কথা হলেও এর লঞ্চ ডেটের বিষয়ে এখনও নিশ্চিত করেনি কোম্পানি। 

আরও পড়ুন : Maruti Suzuki Price Hike: বছরের শুরুতেই বড় ধাক্কা ! গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি

সেরা শিরোনাম

Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
Gold Price Today : দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
Nvidia CEO Resigns : চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget