এক্সপ্লোর

Meta Layoffs: ফের ছাঁটাই মেটায়, ধাক্কা এসে পড়ল ভারতেও! এদেশে ক'জন ছাঁটাই

Meta in India: ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছে ফেসবুকের অতি উচ্চপদস্থ বেশ কিছু কর্মীও।


নয়াদিল্লি: ফের বড়সড় ছাঁটাইয়ের আশঙ্কা ফেসবুকের মূল সংস্থা মেটাতে। সেই ছাঁটাইয়ের ধাক্কা এসে পড়েছে ভারতেও। এমনটাই খবর সংবাদ সংস্থা IANS-এর। ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছে ফেসবুকের অতি উচ্চপদস্থ বেশ কিছু কর্মীও। 

রিপোর্ট জানাচ্ছে, ভারতে মেটার ডিরেক্টর অফ মার্কেটিং অবিনাশ পন্থ, মিডিয়া পার্টনারশিপের ডিরেক্টর সাকেত ঝা, ডিরেক্টর (লিগাল) অমৃতা মুখোপাধ্যায়- এঁরা ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন। সূত্রের খবর, বিশ্বজুড়ে যে তৃতীয় ছাঁটাই শুরু করেছে মেটা। তাতে মার্কেটিং, অ্য়াডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স-সহ আরও একাধিক দফতর থেকে ছাঁটাই করা হচ্ছে। আগের ছাঁটাইয়েও এমনভাবেই সব দফতর থেকেই ছাঁটাই করা হয়েছিল। যদিও এই বিষয়ে এখনও সংবাদমাধ্যমের কাছে কোনও বক্তব্য রাখেনি মেটা। 

এই বিষয়টি নিয়ে পেশাগত ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কডিন (LinkedIn)-এ মেটায় কর্মরত এক ইঞ্জিনিয়ার সুরভি প্রকাশ পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে। বুধবার থেকে যে ছাঁটাই শুরু করেছে মেটা, তাতে বিশ্বজুড়ে অন্তত ৬০০০ জনকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। কোথাও কোথাও সংখ্যাটিকে ১০ হাজারও বলা হয়েছে।  সংস্থা চালাতে খরচের দিকটি নিয়ে নতুন করে ভাবছে বলে জানিয়েছিল সংস্থা। খরচ কমানোর জন্য বারবার ছাঁটাইয়ের রাস্তায় হাঁটছে মেটা। মেটার প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকেরবার্গ মার্চেই জানিয়েছিলেন তাঁর সংস্থা অন্তত দশ হাজার কর্মীকে ছাঁটাই করবে। এপ্রিল এবং মে মাসের শেষে দুই ধাপে এই ছাঁটাই হবে বলে জানিয়েছেন তিনি। এর আগেও গত বছরের নভেম্বরে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল মেটা।

টেক এমপ্লয়ি অর্থাৎ বিভিন্ন প্রযুক্তি ভিত্তিক সংস্থায় (Tech Companies) যাঁরা কর্মরত চলতি বছর তাঁদের জন্য বেশ খারাপ। বড় কোম্পানি হোক বা স্টার্টআপ, সবক্ষেত্রেই ছাঁটাই (Layoffs) হয়েছে। ২০২৩ সালে ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ কর্মী চাকরি খুইয়েছেন। গ্লোবাল স্তরে এই পরিসংখ্যানই প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, আগামী দিনে আরও কর্মী ছাঁটাই করবে বিশ্বের বিভিন্ন টেক কোম্পানি। ইতিমধ্যেই বিভিন্ন নামিদামি কোম্পানি যেমন মেটা, গুগল, অ্যামাজন, ভোডাফোন থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে। এইসব সংস্থায় আগামী দিনেও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা থাকছে। Layoffs.fyi- একটি layoffs tracking ওয়েবসাইট। এখানেই দেখা গিয়েছে, ৬৯৫টি সংস্থা প্রায় ১.৯৮ লক্ষ কর্মীকে ছাঁটাই করেছেন। ২০২২ সালের পরিসংখ্যান অনুসারে, ১০৪৬টি টেক কোম্পানি ১.৬১ লক্ষের বেশি কর্মী ছাঁটাই করেছিল। 

]

আরও পড়ুন: শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Insurance Commission: বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget