এক্সপ্লোর

Meta Layoff: ফের ফেসবুকে বড় ছাঁটাই, চাকরি গেল ১০,০০০ কর্মীর

Facebook Layoff: থামছে না চাকরি ছাঁটাইয়ের প্রক্রিয়া। বিশ্ব মন্দার আবহে ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ফেসবুকের মূল কোম্পানি মেটা।

Facebook Layoff: থামছে না চাকরি ছাঁটাইয়ের প্রক্রিয়া। বিশ্ব মন্দার আবহে ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ফেসবুকের মূল কোম্পানি মেটা। এবার বিশ্বের সামাজিক মাধ্যমের এই কোম্পানিতে চাকরি গেল ১০ হাজার কর্মীর। 

Tech Layoffs: কী বললেন মেটা প্রধান ?
তবে এই প্রথমবার নয়। সংস্থা ইতিমধ্যেই ১১,০০০ কর্মী ছাঁটাই করেছে। কর্মী ছাঁটাই প্রসঙ্গে ইতিমধ্য়েই মুখ খুলেছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ।  কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেছেন, '' আমরা আমাদের দলের সংখ্যা ১০ হাজার কমাতে চলেছি। এ ছাড়াও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি এমন ৫ হাজার পদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।''

Meta Layoff: ছাঁটাইয়ের পরই মেটার স্টকে দারুণ লাফ 
তবে  মেটার এই ছাঁটাইকে ইতিবাচক উদ্যোগ হিসাবে দেখছে বাজার। এই ছাঁটাই কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। বর্তমানে কম অগ্রাধিকারের প্রকল্পগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি মেটা কাঠামোতে উন্নতির ওপর জোর দিয়েছে। এ ছাড়াও নতুন করে নিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান। আজ যা দেখার পর লাফিয়ে বেড়েছে মেটার স্টক। মেটাতে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের খবরের পরে মেটার স্টক বড় লাফ  লক্ষ্য করা গেছে। মার্কিন বাজারে প্রি-মার্কেট ওপেনিংয়ে মেটার স্টক ১ শতাংশ বেড়েছে। 

Tech Layoffs: কেন ফের ছাঁটাই মেটাতে ? 
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলির উপর গভীর সঙ্কটের কারণেই মেটাতে ছাঁটাই থামছে না। তার ওপরে চিন্তা বাড়িয়েছে মেটার খারাপ ফলাফল।  রিপোর্ট বলছে, মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল। ২০০৪ সালে ফেসবুকের প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে যা প্রথম। এর আগে এত বড় ছাঁটাই হয়নি কোম্পানিতে।  

Meta Layoff: মার্কিন মুলুকে চিন্তার কালো মেঘ
আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি ও ব্যয়বহুল ঋণের কারণে আমেরিকায় ইতিমধ্যেই উদ্বেগ বেড়েছে। তার ওপরে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ও সিগনেচার ব্যাঙ্ক সঙ্কটের পর ব্যাঙ্কিং সংকট তৈরি হয়েছে আমেরিকায়। এরফলে সবথেকে বেশি বিপদে পড়েছে সেখানকার টেক কোম্পানিগুলি। তার উপরে মেটার মতো একটি কোম্পানির ছাঁটাই আমেরিকার অর্থনীতির উপর ঝুলে থাকা সঙ্কটের মেঘের দিকে ইঙ্গিত করছে। 

Adani Group Stocks: ফের চিন্তা বাড়াল আদানি গ্রুপের শেয়ার ! লোয়ার সার্কিটে বন্ধ ৪টি কোম্পানির স্টক

সেরা শিরোনাম

Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget