এক্সপ্লোর

MG George Death: প্রয়াত মুথুট গ্রুপের চেয়ারম্যান, শিল্পজগতে শোকের ছায়া

MG George Death: বণিকসভা ফিকি-র জাতীয় এগজিকিউটিভ কমিটির সদস্য এবং ফিকি-র কেরল শাখার চেয়ারম্যান ছিলেন প্রয়াত শিল্পপতি।

নয়াদিল্লি: প্রয়াত মুথুট ফিন্যান্সের চেয়ারম্যান মাথাই জর্জ জর্জ মুথুট। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গতকাল দিল্লির বাড়িতে তিনি প্রয়াত হয়েছেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে বর্তমান। তাঁর প্রয়াণে শিল্পজগতে শোকের ছায়া। 
ব্যবসায়ী পরিবারের সন্তান মুথুট নিজের পেশায় সাফল্য পান। তিনি বণিকসভা ফিকি-র জাতীয় এগজিকিউটিভ কমিটির সদস্য এবং ফিকি-র কেরল শাখার চেয়ারম্যান ছিলেন।

১৯৪৯ সালের ২ নভেম্বর কেরলের কোঝেনচেরিতে জন্ম হয় মুথুটের। তাঁর বাবা এম জর্জ মুথুট এবং ঠাকুর্দা মুথুট নিনান মাথাই। ঠাকুর্দাই মুথুট গ্রুপে প্রতিষ্ঠাতা। মণিপাল ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করার পর তিনি পারিবারিক ব্যবসায় যোগ দেন। শুরুতে অফিস অ্যাসিস্ট্যান্ট থাকলেও, ১৯৭৯ সালে তিনি ম্যানেজিং ডিরেক্টর হন এবং ১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে গ্রুপ চেয়ারম্যান হন।

এরই মধ্যে আশির দশকের শুরুতে পরিবারে ভাঙন ধরে। পরিবারের লোকজনের মধ্যে ব্যবসা ভাগ হয়ে যায়। তবে মুথুট নিজের ব্যবসার হাল ধরে থাকেন। তাঁর সংস্থা স্বর্ণঋণ দেওয়ার ক্ষেত্রে দেশের অন্যতম প্রধান গোষ্ঠী হয়ে ওঠে। এছাড়া পরিকাঠামো, রিয়েল এস্টেট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি বিনিয়োগ করেন। ২০১১ সালে তিনি একটি আন্তর্জাতিক পত্রিকার বিচারে এশিয়ার প্রথম ৫০ জন ধনী ব্যক্তির মধ্যে ছিলেন। ২০১৯ সালে তিনি এশিয়ার ৪৪-তম ধনী ব্যক্তি হন।

প্রয়াত এই শিল্পপতি যখন মুথুট ফিন্যান্সের দায়িত্ব নেন, তখন সংস্থার ৩১টি শাখা ছিল। তবে এখন এই সংস্থার ৫,৫৫০টিরও বেশি শাখা। শুধু দেশেই না, দেশের বাইরেও এই সংস্থার শাখা আছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget