এক্সপ্লোর

Multibagger Stock: এক মাসেই ডবল রিটার্ন ! বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে এই সংস্থার শেয়ার

Small Cap Stock: এক মাসের মধ্যে ১৮৩ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ার। আপনার পোর্টফোলিওতে আছে ? ১ লাখ বিনিয়োগ করলে ১ মাসেই প্রায় ৩.১২ লাখ টাকা পেতেন আপনি।

Share Market: স্মল ক্যাপ স্টকে বিনিয়োগ করতে অনেকে একটু ইতস্তত করেন, কোম্পানির ব্যবসা কেমন হবে ভবিষ্যতে তা নিয়ে একটা আশঙ্কা থাকে। টাকা যদি ডুবে যায়, কিন্তু ঝুঁকি সত্ত্বেও বাজারে এমন কিছু কিছু স্মল ক্যাপ স্টক (Multibagger Stock) আছে যারা বিনিয়োগকারীদের প্রভূত মুনাফা এনে দিয়েছে। এক মাসেই দিয়েছে ডবল রিটার্ন। অর্থাৎ এক মাসের মধ্যেই প্রায় ১০০ শতাংশেরও বেশি রিটার্ন এনে দিয়েছে একটি স্মল ক্যাপ স্টক। আপনার পোর্টফোলিওতে আছে এই শেয়ার ?

শেয়ারের দামে বৃদ্ধি

ক্রপস্টার অ্যাগ্রো (Cropstar Agro) সংস্থার শেয়ার শুধুমাত্র জানুয়ারি মাসেই বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে। ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ২১২ শতাংশের একটা লম্বা র‍্যালি দেখিয়েছে এই শেয়ার। ২০২৩ সালের ডিসেম্বর মাসে যেখানে এই শেয়ারের দাম মাত্র ২৫ শতাংশ বেড়েছিল, সেখানে শুধুমাত্র জানুয়ারি মাসে ক্রপস্টার অ্যাগ্রোর দাম বেড়েছিল ১৮৩ শতাংশ।

কত বেড়েছে শেয়ারের দাম

২ ফেব্রুয়ারি গত সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে এই সংস্থার (Cropstar Agro) শেয়ার ৫ শতাংশ আপার সার্কিটে ছিল। এমনকী ৬৭১.১০ টাকার অল-টাইম হাই সীমা ছুঁয়ে ফেলেছে এই শেয়ার। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই সংস্থার শেয়ার সর্বনিম্ন সীমায় পড়েছিল, দাম হয়েছিল ১৩০.৩৫ টাকা। সেখান থেকে এক বছরের মধ্যে প্রায় ৪১৫ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই শেয়ার। বিপুল মুনাফা এক বছরেই।

বিনিয়োগের হিসেব

ক্রপস্টার অ্যাগ্রোর স্টকে (Multibagger Stock) গত বছর ডিসেম্বর মাসে আপনি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে তা ৩.১২ লক্ষ টাকা রিটার্ন আসত। শেষ ১ বছরে শেয়ারের দাম বেড়েছে ২৯৯ শতাংশ। বিগত ৩ বছরে অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এই শেয়ারের দাম ২৬.৮০ টাকা থেকে ২৪০০ শতাংশ বেড়েছে।

কোম্পানির ব্যবসা

গত ডিসেম্বর মাসে এই সংস্থা তাদের ৪.৬৪ কোটি টাকা মুনাফার কথা প্রকাশ্যে এনেছিল। তবে ঐ একই ত্রৈমাসিকে গত বছর ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছিল কোম্পানির ব্যবসায়। এই অর্থবর্ষে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৭৮ লক্ষ টাকা মুনাফা হয়েছে সংস্থার।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

আরও পড়ুন: Multibagger Stock: ১০ হাজার থেকে ১৬ লাখ, এই মাল্টিব্যাগার শেয়ারের নাম জানেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget