এক্সপ্লোর

Multibagger Stock : ব্রহ্মোস মিসাইলের সঙ্গে যোগ রয়েছে সংস্থার,  ১১৬ শতাংশ গতি দেখিয়েছে এই শেয়ার 

Data Patterns share Price : তিন বছরে ২৭৯% মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই শেয়ার। গত দুই বছরে ৭২.৪৫% লাভ করেছেন বিনিয়োগকারীরা (Investment)।

 

Data Patterns share Price : ভারত-পাকিস্তান যুদ্ধের (India Pakistan Tension) মাঝে দুরন্ত গতি দেখিয়েছে প্রতিরক্ষা খাতের শেয়ারগুলি (Defence Stocks)। পরিসংখ্যান বলছে, এদের মধ্যে অনেককেই পিছনে ফলে দিয়েছে মাল্টিব্যাগার এই স্টক (Multibagger Stock)। তিন বছরে ২৭৯% মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই শেয়ার। গত দুই বছরে ৭২.৪৫% লাভ করেছেন বিনিয়োগকারীরা (Investment)।

এই গতি দেখলে যেকউ অবাক হবে
 ডেটা প্যাটার্নসের শেয়ারগুলি তাদের ৫ দিন, ১০ দিন, ২০ দিন, ৩০ দিন, ৫০ দিন, ১০০ দিন, ১৫০ দিন এবং ২০০ দিনের মুভিং অ্যাভারেজের চেয়ে বেশি পয়েন্টে লেনদেন করছে। যা স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় ক্ষেত্রেই দুরন্ত গতি দেখাচ্ছে। বর্তমান সেশনে ডেটা প্যাটার্নসের স্টকটি বিএসইতে আগের ক্লোজিংয়ের ২৮৬১.৭০ টাকার তুলনায় ২৯২০ টাকায় পৌঁছেছে। কোম্পানির বাজার মূলধন এখন ১৬,০৪৯ কোটি টাকায় পৌঁছেছে।

টেকনিক্যালি কোথায় স্টক
 স্টকটির এক বছরের বিটা ১.১, যা এই সময়ের মধ্যে হাই ভোলাটিলিটি দেখাচ্ছে। টেকনিক্যাল দিক থেকে ডেটা প্যাটার্নসের RSI 69.5 এ দাঁড়িয়েছে, যা ইঙ্গিত দেয় যে স্টকটি অতিরিক্ত বাই বা অতিরিক্ত সেল হয়নি।

কী পরামর্শ দিচ্ছে ব্রোকারেজ ফার্ম
ব্রোকারেজ নুভামা স্টকটির জন্য একটি বাই রেটিম দিয়েছে। যার টার্গেট প্রাইস দেওয়া হয়েছে 3700 টাকা। এই টার্গেট প্রাইস 5 জুলাই, 2024-এ পৌঁছানো 3654.75 টাকার রেকর্ড সর্বোচ্চ ছাড়িয়ে গেছে। ব্রোকারেজ জানিয়েছে, ম্যানেজমেন্ট 25-30% রাজস্ব বৃদ্ধি, 35-40% অপারেটিং মুনাফা মার্জিন ও 20% বটম-লাইন বৃদ্ধি অর্জনের বিষয়ে আশাবাদী।

কীভাবে ব্রহ্মোসের সঙ্গে যোগ
প্রতিরক্ষা সংস্থার ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সঙ্গেও যোগ রয়েছে স্টকের, যা সম্প্রতি ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিমানঘাঁটি আক্রমণ করার জন্য ব্যবহার করেছিল।
ডেটা প্যাটার্নস DRDO ও ব্রহ্মোসের ইনপুট ও সহায়তায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চেকআউট সরঞ্জাম তৈরি করেছে। এই ইউনিটটি এর রক্ষণাবেক্ষণ সংযোগগুলির সঙ্গে যোগসূত্র স্থাপন করে ক্ষেপণাস্ত্রের কর্মক্ষমতা মূল্যায়ন করে।

ডেটা প্যাটার্নস (ইন্ডিয়া) লিমিটেড একটি ডিফেন্স ও এরোস্পেস ইলেকট্রনিক্স সলিউশন প্রদানকারী কোম্পানি। যা দেশীয়ভাবে উন্নত প্রতিরক্ষা পণ্য শিল্পকে সরবরাহ করে। এর পোর্টফোলিওতে COTS বোর্ড, ATE এবং টেস্ট সিস্টেম, স্পেস সিস্টেম, এবং রেডিও ফ্রিকোয়েন্সি এবং মাইক্রোওয়েভ রয়েছে। এটি COTS মডিউল পণ্য ডিজাইন করে যা শক্তিশালী অ্যাপ্লিকেশন ও স্বয়ংক্রিয় পরীক্ষার সরঞ্জাম প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget