এক্সপ্লোর

Mutual Fund: নয়া রেকর্ড ইকুইটি মিউচুয়াল ফান্ডে ! ৩৪ হাজার কোটির বিনিয়োগ- বাজারে ভরসা বাড়ছে মানুষের ?

Equity Mutual Fund: বিনিয়োগের নিরিখে নয়া রেকর্ড মিউচুয়াল ফান্ডে। এপ্রিল মাসের থেকেও মে মাসে এই বিনিয়োগের (Mutual Fund Investment) পরিমাণ বেড়ে গিয়েছে ৮৩ শতাংশ।

Equity Mutual Fund: দেশে ক্রমেই বাড়ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝোঁক। মে মাসে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ৩৪,৬৯৭ কোটি টাকার বিনিয়োগ এসেছে বলে জানা গিয়েছে AMFI সংস্থার সূত্রে। এত পরিমাণ বিনিয়োগ কল্পনাই করা যায় না। এপ্রিল মাসের থেকেও মে মাসে এই বিনিয়োগের (Mutual Fund Investment) পরিমাণ বেড়ে গিয়েছে ৮৩ শতাংশ। আর এভাবেই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নয়া রেকর্ড গড়ল বিনিয়োগের নিরিখে।

এপ্রিলে আশাব্যঞ্জক ছিল না বিনিয়োগ

অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন্ডিয়া (AMFI)-র তথ্য অনুযায়ী এপ্রিল মাসে ইকুইটি মিউচুয়াল ফান্ডের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল। এপ্রিল মাসে শুধুমাত্র ১৮,৯১৭ কোটি টাকা বিনিয়োগ এসেছে মিউচুয়াল ফান্ডে। আগের মাসের থেকেও ১৬.৪২ শতাংশ কমে গিয়েছে দাম। অন্যদিকে মে মাসে এই বিনিয়োগের মাত্রা ৮৩.৪২ শতাংশ বেড়ে হয়েছে ৩৪,৬৯৭ কোটি টাকায়। বিনিয়োগকারীদের (Mutual Fund Investment) ভরসা যে বাড়ছে বাজারের উপর তা এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়।

এই ইকুইটি ফান্ডে বেড়েছে বিনিয়োগ

৩৯তম মাস ধরে ইকুইটি মিউচুয়াল ফান্ডে (Mutual Fund Investment) বিনিয়োগ বেশ আশাব্যঞ্জক রূপ দিয়েছিল। মে মাসে এই ফান্ডে বিনিয়োগ ব্যাপক হারে বেড়েছে। ইকুইটি বাজারে বিরাট উত্থান-পতন হলেও বিনিয়োগকারীদের ভরসা অটুট ছিল।

থিমেটিক ও সেক্টোরাল ফান্ডে বিনিয়োগ বেড়েছে

সেক্টোরাল ও থিমেটিক ফান্ডের পারফরম্যান্স এবারে খুবই ভাল হয়েছে। মে মাসে এই ধরনের ফান্ডগুলিতে ১৯,২১৩ কোটি টাকা বিনিয়োগ এসেছে। বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে এই ধরনের ফান্ডে। মে মাসে স্মলক্যাপ ফান্ডের পারফরম্যান্সও ভাল হয়েছে। ২৭২৪.২৪ কোটি টাকা বিনিয়োগ এসেছে স্মলক্যাপ ফান্ড। অন্যদিকে মিডক্যাপ ফান্ডে বিনিয়োগ এসেছে ২৬০৫.৭০ কোটি টাকা।

লার্জ ক্যাপ ফান্ডেও বিনিয়োগ বেড়েছে

মে মাসে লার্জ ক্যাপ ইকুইটি ফান্ডের পারফরম্যান্স তেমন ভাল হয়নি। মে মাসে ৬৬৩.০৯ কোটি টাকা বিনিয়োগ এসেছে। বিশেষ ফান্ডে এবং উচ্চ রিটার্ন দেয় এমন ফান্ডেই বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Multibagger Stock: ৫৪ শতাংশ বেড়েছে পাঁচ দিনে, এই স্টক দেখাচ্ছে দুরন্ত গতি

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget