এক্সপ্লোর

2022 Maruti Suzuki Brezza: মারুতি সুজুকির নতুন কমপ্যাক্ট এসইউভি 'Brezza 2022' লঞ্চ হল ভারতে, দাম কত?

New Maruti Suzuki Brezza: মারুতি সুজুকির এই গাড়ির ভারতে দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে। কেন কিনবেন এই গাড়ি? দেখে নিন দুর্দান্ত সব ফিচার।

কলকাতা: ভারতে লঞ্চ হয়েছে মারুতি সুজুকির নতুন গাড়ি Maruti Brezza 2022। এই কমপ্যাক্ট এসইউভির (Compact SUV) দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে। মোট চারটি ভ্যারিয়েন্ট Lxi, Vxi, Zxi এবং Zxi+ লঞ্চ হয়েছে দেশে। আকার-আয়তনের দিক থেকে মারুতি সুজুকির (Maruti Suzuki) এই নতুন মডেল ৩৯৯৫ মিলিমিটার লম্বা, ১৭৯০ কিলোমিটার চওড়া এবং ১৬৮৫ মিলিমিটার উঁচু। এর পাশাপাশি ২৫০০ মিলিমিটারের হুইলবেস রয়েছে Maruti Brezza 2022 গাড়িতে।  

ডিজাইন- নতুন জেনারেশনের মারুতি ব্রেজা কমপ্যাক্ট এসইউভিতে রয়েছে স্লিম গ্রিল এবং নতুন হেডল্যাম্প। এছাড়াও রয়েছে নতুন ফ্রন্ট বাম্পার ডিজাইন। সাইড বা পাশ থেকে দেখলে নতুন Brezza গাড়ি আগের মডেলের মতোই দেখতে লাগবে। তবে নতুন গাড়িতে আধুনিক কিছু প্রযুক্তি যুক্ত হয়েছে। এখানে ১৬ ইঞ্চির নতুন অ্যালয় হুইলও রয়েছে। গাড়ির পিছনের অংশে রয়েছে স্লিম ডিজাইনের LED Tail Lamp। এছাড়াও রয়েছে একটি নতুন বাম্পার।

গাড়ির ভিতরের অংশ বা কেবিন- 2022 Maruti Brezza গাড়ির ভিতরের অংশের ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। আগের তুলনায় এখনকার কেবিন ডিজাইন অনেক উন্নত ও আধুনিক। গুনমানেও এইসব ফিচার অনেক এগিয়ে রয়েছে। স্টিয়ারিং হুইলের লুক এবং ডিজাইনেও এসেছে বদল। অনেকটা ব্যালেনো মডেলের মতো এই গাড়ির স্টিয়ারিং হুইল। এছাড়াও রয়েছে ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। Smartplay Pro+ সাপোর্ট রয়েছে এই সিস্টেমের মধ্যে। ৪০- এর বেশি সংখ্যক Connected Car Technology রয়েছে।

অন্যান্য ফিচার- সেফটি ফিচার হিসেবে মারুতি সুজুকির এই নতুন গাড়িতে রয়েছে ৬টি এয়ারব্যাগ। এছাড়াও এই গাড়িতে রয়েছে একটি ইলেকট্রিক সানরুফ এবং ক্লাইমেট কন্ট্রোল ফিচার।

ইঞ্জিন- ১.৫১ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে 2022 Maruti Brezza কমপ্যাক্ট এসইউভি মডেলে। এর সঙ্গে রয়েছে একটি নতুন ৬ স্পিড অটোম্যাটিক টর্ক কনভার্টার। তার সঙ্গে রয়েছে প্যাডেল শিফটার। এছাড়াও রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। টাটা নেক্সন, হুন্ডাই ভেন্যু, কিয়া সনেট- এইসব গাড়ির সঙ্গে জোরদার পাল্লা দিতে পারে এই মারুতি সুজুকি ব্রেজা ২০২২ মডেল।

আরও পড়ুন-৩০ জুলাই বুকিং শুরু, প্রতিযোগীদের থেকে কেন এগিয়ে নতুন স্করপিও ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget