এক্সপ্লোর

Cryptocurrency: ক্রিপ্টো কারেন্সির বিজ্ঞাপন বন্ধ করছে না কেন্দ্র, বিটকয়েন নিয়েও দ্বিমত দেশে

সোমবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিলেন, বিটকয়েনকে মুদ্রার স্বীকৃতি দেওয়ার কোনও প্রস্তাব সরকারের তরফে নেই।

নয়া দিল্লি: মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে ভারতে ক্রিপ্টোকারেন্সিগুলিতে বিজ্ঞাপন নিষিদ্ধ করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেশে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার বিষয়ে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরে, রাজ্যসভায় অর্থমন্ত্রী বলেছিলেন যে এটি একটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। সোমবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিলেন, বিটকয়েনকে মুদ্রার স্বীকৃতি দেওয়ার কোনও প্রস্তাব সরকারের তরফে নেই।

রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে সীতারামন বলেছিলেন, "ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিজ্ঞাপনগুলি রোধ করার জন্য এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, তবে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছে৷ বিলের সঙ্গে আরও কিছু আসবে।" অর্থমন্ত্রী বলেছেন যে ক্রিপ্টোকারেন্সির আগের বিলটি নিয়ে পুনরায় কাজ করা হচ্ছে।

RBI এবং Sebi-এর মাধ্যমে সচেতনতা তৈরির জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও তিনি বলেছিলেন যে ক্রিপ্টোতে বিনিয়োগকারীদের সতর্ক হওয়া উচিত। তিনি বলেন,  “সরকার মানুষকে সতর্ক করার জন্য একটি সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। ক্রিপ্টোকারেন্সিগুলি অবাঞ্ছিত কার্যকলাপের দিকে নিয়ে যেতে পারে এমন ঝুঁকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি বিভিন্ন স্তরে আলোচনা করা হচ্ছে,”। সমস্ত প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণের জন্য চলমান শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় সরকার সংসদে একটি নতুন বিল নিয়ে আসবে, এমনটাও জানান হয়েছে। বিলটি ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা তৈরি করার লক্ষ্যে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস এর আগেও ডিজিটাল মুদ্রায় লেনদেনের বিষয়ে সতর্কতা জারি করেছিলেন। বিটকয়েন কাণ্ডের পর বিষয়টি নিয়ে হঠাৎই সরগরম হয়েছে আর্থিক ও লগ্নির দুনিয়া। এ ব্যাপারে সরকারি স্তরে দু’টি বৈঠক হয়েছে। যার একটি পৌরোহিত্য করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাফ বক্তব্য,"আয়কর আইন, ১৯৬১-র ধারা ৫-এর বিধিবদ্ধ বিধান অনুযায়ী, করের জন্য মোট আয়ের যে কোনও উত্সকে অন্তর্ভুক্ত করা হবে। আয়কর আইন, বর্তমানে ক্রিপ্টো-এক্সচেঞ্জ এবং অন্যান্য ক্রিপ্টো পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মগুলির দ্বারা অর্জিত আয়ের ওপর করের হার এবং কর সংগ্রহের সঙ্গে সম্পর্কিত নয়। ১৯৬১-এর অধ্যায়-৪ এর অধীনে ব্যবসা বা যে কোনও পেশার ক্ষেত্রে কর দিতে দায়বদ্ধ।" অর্থাৎ এই আইনের আওতাভুক্ত না হওয়ায় ক্রিপ্টোতে আয়কর নেওয়ার প্রশ্নই আসছে না, বলে জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget