এক্সপ্লোর

NSE BSE Special Trading Session Live: আগামীকাল শনিবারেও খোলা থাকবে বাজার, কখন হবে বিশেষ ট্রেডিং সেশন ?

NSE BSE: দুটি বিশেষ ট্রেডিং সেশন থাকবে এদিন। এর মধ্যে প্রথম সেশন শুরু হবে সকাল ৯.১৫ থেকে, চলবে সকাল ১০টা পর্যন্ত এবং পরের সেশন শুরু হবে বেলা ১১.৩০ থেকে, চলবে দুপুর ১২.৩০ পর্যন্ত।

Share Market: শনিবার ২ মার্চও খোলা থাকবে ভারতের শেয়ার বাজার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জে হবে দুটি বিশেষ ট্রেডিং সেশন। ইকুইটি ও ইকুইটি ডেরিভেটিভ মার্কেটে এদিন ট্রেড করা যাবে। মূলত বিপর্যয় সতর্কতার ট্রায়াল হিসেবে আপদকালীন সময়ের খতিয়ান বুঝতে আয়োজিত হবে এই ট্রেডিং সেশন। এদিন DR সাইট অর্থাৎ ইন্ট্রাডে ডিজাস্টার রিকভারি সাইটে (NSE BSE Special Trading Session) সুইচ ওভার করে নেওয়া হবে, এতে ট্রেডিং হবে আরও নিরাপদ।

সাধারণভাবে শনিবার শেয়ার বাজার বন্ধ থাকে, এদিনটা ছুটির দিন শেয়ার বাজারে। কিন্তু ফেব্রুয়ারি মাসেই NSE ও BSE দুই তরফেই জানা গিয়েছিল ২ মার্চ শনিবার খোলা থাকবে বাজার আর এদিন বিপর্যয়ের পরিস্থিতিতেও কীভাবে ব্যবসায়িক কার্যক্রম অক্ষুণ্ন রাখা যায় সেই পরিকাঠামো চালু হবে। কোনও আপদকালীন ঘটনা ঘটলেও ট্রেডিং যাতে বজায় থাকে, সে বিষয়েই এদিন নিশ্চিত হওয়া যাবে।

দুটি বিশেষ ট্রেডিং সেশন (NSE BSE Special Trading Session) থাকবে এদিন। এর মধ্যে প্রথম সেশন শুরু হবে সকাল ৯.১৫ থেকে, চলবে সকাল ১০টা পর্যন্ত এবং পরের সেশন শুরু হবে বেলা ১১.৩০ থেকে, চলবে দুপুর ১২.৩০ পর্যন্ত। এর মধ্যে প্রথম সেশনটি হবে NSE-র প্রাইমারি ওয়েবসাইটে এবং পরের সেশনটি হবে রিকভারি স্টক মার্কেট এক্সচেঞ্জের ওয়েবসাইটে। প্রধান ও প্রাথমিক ওয়েবসাইট থেকে যাতে রিকভারি সাইটে সুইচ করা যায়, সেই পরিকাঠামো তৈরি করতেই মূলত এই দুটি ট্রেডিং সেশনের আয়োজন করা হয়েছে।

স্টক এক্সচেঞ্জ বিজনেস কন্টিনিউটি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি সাইটের তত্ত্বাবধানে SEBI-র গাইডলাইন অনুযায়ী এই লাইভ ট্রেডিং সেশন আয়োজিত হবে। আর এই কারণেই মার্চ মাসের প্রথম শনিবারটি স্টক মার্কেটের জন্য আর ছুটির দিন নয়।

একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে NSE জানিয়েছে, 'সমস্ত সদস্যদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, এক্সচেঞ্জ একটা বিশেষ ট্রেডিং সেশনের আয়োজন করেছে। শনিবারে এই বিষয়ে প্রাইমারি সাইট থেকে ডিজাস্টার রিকভারি সাইটে সুইচ ওভার করা হবে। ইকুইটি ও ইকুইটি ডেরিভেটিভ দুই ক্ষেত্রেই শনিবার এই ট্রেডিং সেশনে অংশ নিতে পারবেন সদস্যরা।' আর এই বিশেষ লাইভ ট্রেডিং সেশন চলার সময় সমস্ত ফিউচার কন্ট্রাক্টস ৫ শতাংশ অপারেটিং রেঞ্জে পাওয়া যাবে। ফিউচার অ্যান্ড অপশনসে সিকিউরিটিজের ক্ষেত্রে প্রাইস ব্যান্ডের আপার ও লোয়ার লিমিটে ৫ শতাংশ ছাড়ও মিলবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Petrol Diesel Price: মাসের শুরুতেই দামে হেরফের, কোথায় বাড়ল পেট্রোলের দাম, কোথায় হল সস্তা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget