এক্সপ্লোর

NSE Contracts: ডেরিভেটিভ মার্কেটে কেনাবেচা করেন ? কী বদল আনল NSE ?

Nifty 50 Contracts: মঙ্গলবার একটি সার্কুলার জারি করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই ডেরিভেটিভ লট সাইজ বদলের বিষয়ে জানান দেয় বিনিয়োগকারীদের।

Nifty 50 Derivative: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্প্রতি নিফটি ৫০ সহ সমস্ত ডেরিভেটিভ কনট্র্যাক্টের লট সাইজ কমিয়ে দিয়েছে। বিভিন্ন ডেরিভেটিভের সাইজ বদল করেছে স্টক এক্সচেঞ্জ। যে সমস্ত বিনিয়োগকারী ফিউচারস ও অপশনস সহ অন্যান্য ডেরিভেটিভ মার্কেটে বিনিয়োগ করেন, কেনাবেচা করেন তাঁদের জন্য এই বদলের কথা জানা দরকার।

ডেরিভেটিভের কনট্র্যাক্ট বদল

মঙ্গলবার একটি সার্কুলার জারি করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই ডেরিভেটিভ লট সাইজ বদলের বিষয়ে জানান দেয় বিনিয়োগকারীদের। NSE-র এই সার্কুলার অনুসারে জানা যায়, নিফটি ৫০, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মিডক্যাপ সিলেক্ট সূচকের ডেরিভেটিভ কেনাবেচার ক্ষেত্রে NSE লট সাইজের বদল করেছে। এই তিনটি ডেরিভেটিভের লট সাইজ কমান হলেও নিফটি ব্যাঙ্কের লট সাইজে এখনও কোনও বদল আনেনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।

কত হয়েছে নতুন লট সাইজ

এখনও পর্যন্ত ডেরিভেটিভ মার্কেটে লট সাইজ রাখা ছিল ৫০, তবে এবার থেকে নতুন সিদ্ধান্ত অনুসারে এই লট সাইজ রাখা হয়েছে ২৫। ফলে আগের থেকে অনেকটাই কমিয়ে আনা হয়েছে ডেরিভেটিভের লট সাইজ। নিফটি ফিনান্সিয়াল সার্ভিসের ডেরিভেটিভে যেখানে আগে লট সাইজ ছিল ৪০, সেখানেও লট সাইজ কমে হবে ২৫। আবার নিফটি মিডক্যাপ সিলেক্ট সূচকের লট সাইজ আগে ছিল ৭৫, তাও কমিয়ে আনা হবে ২৫-এ। নিফটি ব্যাঙ্কের লট সাইজে কোনও বদল নেই।

কবে থেকে চালু হবে নতুন লট সাইজ

সেবির নির্ধারিত নির্দেশিকা অনুসারে আগামী ২৬ এপ্রিল থেকেই কার্যকর হবে এই নতুন লট সাইজের বিধি। সমস্ত ডেরিভেটিভের লট সাইজ ঐদিন থেকেই কমে যাবে।

বদলের পরে প্রথম ডেরিভেটিভের মেয়াদ কতদিন হবে

২৬ এপ্রিল থেকে নিফটি ৫০, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মিডক্যাপ সিলেক্ট সূচকের ডেরিভেটিভের লট সাইজ কমে হবে ২৫। এপ্রিল সিরিজের ডেরিভেটিভের জন্য এটি কার্যকর হবে না। সাপ্তাহিক মেয়াদের কথা বলতে গেলে প্রথম সাপ্তাহিক মেয়াদ থাকবে ২ মে এবং মাসিক মেয়াদ থাকবে ৩০ মে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Bharati Hexacom: Bharati Hexacom IPO-র সাবস্ক্রিপশন শুরু, কত চলছে জিএমপি ? কিনলে লাভ হবে ?

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget