এক্সপ্লোর

Ola S1: ভারতে নতুন ইলেকট্রিক স্কুটার এস১ লঞ্চ করল ওলা, প্রি-বুকিং করা যাবে মাত্র ৪৯৯ টাকায়

Ola S1 Electric Scooter: এই নতুন ওলা ইলেকট্রিক স্কুটার বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে লঞ্চ হয়েছে। প্রাথমিক ভাবে দাম ৯৯,৯৯৯ টাকা (এক্স শোরুম)।

Ola S1: ভারতে দ্বিতীয় ইলেকট্রিক স্কুটার (Ola S1 Electric Scooter) লঞ্চ করল ওলা কর্তৃপক্ষ। ১৫ অগস্ট ওলা এস১ ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter) লঞ্চ হয়েছে দেশে। এর আগে লঞ্চ হওয়া ওলা এস১ প্রো স্কুটারের থেকে এই নতুন মডেল বেশ অনেকটাই সস্তা। গত বছরই এই দিনে ভারতে প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল ওলা কোম্পানি। তবে এবার যে নতুন ওলা এস১ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে তা ফিচারের দিক থেকে আগের স্কুটারের তুলনায় অনেক উন্নত। তাছাড়াও এই নতুন ওলা ইলেকট্রিক স্কুটার বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে লঞ্চ হয়েছে।

ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের দাম, অফার এবং ডেলিভারির সময়

প্রাথমিক ভাবে ৯৯,৯৯৯ টাকায় (এক্স শোরুম) লঞ্চ হয়েছে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার। মাত্র ৪৯৯ টাকা দিয়ে এই ইলেকট্রিক স্কুটার বুক করতে পারবেন। ১৫ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত চলবে এই বুকিং। যাঁরা ১ সেপ্টেম্বর এই ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং করবেন তাঁদের জন্য সেল শুরু হবে। এছাড়াও অন্যদের জন্য সেল শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে। ওলা কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের নতুন ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হবে।

ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন স্পেসিফিকেশন

জানা গিয়েছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি 3kWh ব্যাটারি। এবার দেখে নেওয়া যাক ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন ড্রাইভিং মোড এবং তার রেঞ্জ।

131 km- ARAI certified
128 km- ECO mode
101 km- Normal Mode
90 km- Sports Mode

ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯৫ কিলোমিটার। মোট ছয়টি রঙে লঞ্চ হয়েছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটার। Red, Jet black, Porcelain White, Neo Mint (Blue) এবং Liquid Silver- এই ছ’টি রঙে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে ভারতে।

ওলা এস১ ইলেকট্রিক স্কুটার

ওলা কোম্পানির দ্বিতীয় মডেল হিসেবে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে ভারতে। গত বছর প্রথম এই ইলেকট্রিক স্কুটারের কথা ঘোষণা করেছিল ওলা কর্তৃপক্ষ। একাধিক সফটওয়্যার ফিচার রয়েছে ওলার নতুন এই ইলেকট্রিক স্কুটারে। মিউজিক, নেভিগেশন, কম্পানিয়ন অ্যাপ, রিজার্ভ মোড, Move OS 3- এর আপডেট এবং আরও অনেক কিছু রয়েছে ওলা এস১ ইলেকট্রিক স্কুটারে। Ola app থেকে আগ্রহীরা এই ইলেকট্রিক স্কুটারের জন্য প্রি-বুকিং করতে পারবেন। ইএমআই- এর সুবিধাও থাকছে। কিস্তি শুরু হচ্ছে ২৯৯৯ টাকা থেকে।

আরও পড়ুন- Honda CB 300F না KTM 250 Duke ? তুলনামূলক আলোচনায় এগিয়ে কোন বাইক ?

সেরা শিরোনাম

Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget