এক্সপ্লোর

Ola Electric Car: ১৫ অগস্ট ইলেকট্রিক গাড়ি প্রকাশ্যে আনতে পারে ওলা? জল্পনা তুঙ্গে

Ola Electric: ইলেকট্রিক স্কুটারের পর ভারতে যে ওলা কর্তৃপক্ষ ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে সেকথা আগেই জানা গিয়েছিল।

Ola Electric Car: ওলা (Ola) ইলেকট্রিক সংস্থা আগেই জানিয়েছিল যে ইলেকট্রিক গাড়ি (Electric Car) অর্থাৎ চারচাকার যান লঞ্চের পরিকল্পনা রয়েছে তাদের। এবার অনুমান করা হচ্ছে, হয়তো সামনের ১৫ অগস্টে ওলা সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি (Ola Electric Car) প্রকাশ্যে আনবে। যদিও ওলা ইলেকট্রিকের তরফে নিশ্চিত ভাবে কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালের ১৫ অগস্টই ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ ভারতে লঞ্চ করেছিল তাদের ই-স্কুটার এস১ এবং এস১ প্রো। তার এক বছরের মাথায় হয়তো এবার ইলেকট্রিক গাড়িও প্রকাশ্যে আনবে ওলা সংস্থা।

ওলার ইলেকট্রিক গাড়ি

সম্প্রতি ওলা সংস্থার সিইও ভাবিশ আগরওয়ালের একটি ট্যুইট থেকেই জল্পনা শুরু হয়েছে। সেখানে আগামী ১৫ অগসট নতুন কিছু লঞ্চের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ভাবিশ। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে হয়তো এবার ইলেকট্রিক গাড়ি প্রকাশ্যে আনবে ওলা সংস্থা। বিশেষজ্ঞদের অনেকের মতেই গাড়ির ফার্স্ট লুক প্রকাশ্যে এলেও এই বছর হয়তো ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে না ওলা কর্তৃপক্ষ। এর আগেও একবার এক ট্যুইটারিয়ানের ট্যুইটের জবাবে ভাবিশ আগরওয়াল ইঙ্গিত দিয়েছিলেন যে ২০২৩ সালে ওলার ইলেকট্রিক গাড়ি লঞ্চ হতে পারে। কয়েক মাস আগেই একটি ছোট্ট টিজার ভিডিওতে ওলার ইলেকট্রিক গাড়ির ঝলকও প্রকাশ্যে এনেছিলেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল। ওই ভিডিওতে ওলার বৈদ্যুতিক গাড়ির দুর্দান্ত একটি ঝলক দেখা গিয়েছিল। সামনের গ্রিল ও দরজার হ্যান্ডেল, স্লিপ উইন্ডশিল্ড, মসৃণ এলইডি হেডল্যাম্প ও স্পোর্টি অ্যালয় হুইল দেখতে পাওয়া গিয়েছিল ওই ভিডিওতে।

 

ওলার ইলেকট্রিক গাড়ি কত রেঞ্জ দিতে পারে ?

রিপোর্ট বলছে, ওলা ইলেকট্রিক কার স্কেটবোর্ড প্ল্যাটফর্মে তৈরি করা হবে। এই গাড়ির বৈদ্যুতিক মোটরের জন্য বিশেষ শিল্ড তৈরি করা হয়েছে। যা ব্যাটারি ও বৈদ্যুতিক উপাদানগুলির মধ্যে সামঞ্জস্য বজায় রাখে। শোনা যাচ্ছে, এই গাড়িটি আগামী দুই-তিন বছরের মধ্যে বাজারে পাওয়া যাবে। যার ব্যাটারির রেঞ্জ 300 কিলোমিটারেরও বেশি হতে পারে। তবে গাড়ির দাম কমপক্ষে ১০ লাখ টাকারও বেশি হবে। 

ওলার স্পোর্টস কার

কিছুদিন আগে ট্যুইট করে ভাবিশ আগরওয়াল এও জানিয়েছেন যে ওলা সংস্থা ভারতে স্পোর্টস কার- ও লঞ্চ করবে। সিইও- র দাবি ভারতে এখনও পর্যন্ত যত স্পোর্টস কার লঞ্চ হয়েছে তাদের কার্যত তাক লাগিয়ে দিতে দেশে লঞ্চ হবে ওলার ‘স্পোর্টিয়েস্ট’ কার।

আরও পড়ুন- ভারতে ইলেকট্রিক স্পোর্টস কার লঞ্চ করবে ওলা, ট্যুইটে তেমনই ইঙ্গিত সংস্থার সিইও-র

সেরা শিরোনাম

Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget