এক্সপ্লোর

Ola Electric scooter : শুরু আজ থেকেই, কলকাতার কোথায় টেস্ট রাইডের সুযোগ Ola Electric Scooter-এর ?

Ola Electric scooter Test Ride : S1 and S1 Pro স্কুটার কেনার জন্য আজ থেকে পেমেন্ট করা যাবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে। যাঁরা আগেই বুকিং করেছেন, তাঁদেরও বিষয়টি জানানো হবে।

কলকাতা : ওলার ইলেকট্রিক স্কুটারে একটা টেস্ট রাইডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ? তাহলে এবার আপনার অপেক্ষার অবসান হতে চলেছে। তামিলনাড়ুর এই ইভি-নির্মাতা সংস্থা টেস্ট রাইডের সুযোগ দিতে চলেছে আজ থেকেই। S1 and S1 Pro- এই দুটি মডেলে চড়ে দেখতে পারবেন আপনি। 

যদিও কয়েকটি নির্বাচিত শহরেই এই সুযোগ দেওয়া হবে। এক বিবৃতিতে ওলা ইলেকট্রিকের তরফে জানানো হয়েছে, "১০ নভেম্বর থেকে নির্বাচিত শহরগুলিতে টেস্ট রাইড বা পরীক্ষামূলকভাবে ঘুরে দেখা যাবে । কাছেপিঠের ওলা রেস্ট রাইড ক্যাম্পের খোঁজ করুন, নিজের স্লট বুক করে নিন।" এর পাশাপাশি S1 and S1 Pro স্কুটার কেনার জন্য আজ থেকে পেমেন্ট করা যাবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে। যাঁরা আগেই বুকিং করেছেন, তাঁদেরও বিষয়টি জানানো হবে।

জানা গেছে, চারটি শহরে S1 and S1 Pro-র টেস্ট রাইডের সুযোগ দেবে ওলা ইলেকট্রিক । এই শহরগুলি হল- দিল্লি, কলকাতা, আমেদাবাদ ও বেঙ্গালুরু। তবে, যাঁরা S1 and S1 Pro-র জন্য অগ্রিম টাকা দিয়েছেন, তাঁদেরই টেস্ট রাইডের সুযোগ দেওয়া হবে। দিল্লিতে গুরুগ্রামের সাইবার সিটির ফোরাম(WeWork)-এ, কলকাতায় সাউথ সিটি মলে, আমেদাবাদে হিমালয়া মলে এবং বেঙ্গালুরুর প্রেস্টিজ কিউব লস্করে টেস্ট রাইডের সুযোগ দেওয়া হচ্ছে। তবে টেস্ট রাইডের জন্য কিছু নথি প্রয়োজন। তা হল- Ola Electric scooter বুকিংয়ের অর্ডার আউইডি, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট। ওলা ইলেকট্রিকের তরফে সংশ্লিষ্ট জায়গায় নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যেতে বলা হয়েছে। 

Ola electric scooter-এর দাম
১৫ অগাস্ট Ola electric scooter লঞ্চ করে কোম্পানি। ৪৯৯ টাকায় ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হয় দেশে। পরবর্তীকালে প্রতিটি রাজ্যের FAME সাবসিডির ভিত্তিতে Ola S1 electric scooter-এর দাম রাখা হয় ৯৯,৯৯৯টাকা(এক্স শোরুম)। পাশাপাশি Ola S1 Pro electric scooter এনেছে কোম্পানি। ১,২৯,৯৯৯ টাকায়(এক্স শোরুম প্রাইস)পাওয়া যাবে এই স্কুটার। কোম্পানি জানিয়েছে, FAME সাবসিডি পায় এমন রাজ্যে স্কুটারের দাম আরও কম হবে। দেশে Ather Energy, Hero Electric, Bajaj's Chetak ছাড়াও TVS-এর ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিযোগিতা হবে ওলার।

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget