এক্সপ্লোর

Cab Booking Rule: দ্বিগুণ ভাড়া নিতে পারে ওলা, উবার ! নয়া নিয়ম জারি কেন্দ্রের; পকেটে টান পড়বে এবার ?

Ola, Uber, Rapido New Rules: এই নিয়ম জারির তারিখ থেকে তিন মাসের মধ্যে সংশোধিত নিয়ম জারি করার জন্য সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

Cab Booking Rule: কেন্দ্র সরকার সম্প্রতি একটি নতুন নিয়ম জারি করেছে ক্যাব এগ্রিগেটর সংস্থাগুলির জন্য। কেন্দ্রের এই নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে যে ব্যস্ত সময়ে এই এগ্রিগেটর সংস্থাগুলি তাদের যাত্রীদের (Cab Booking Rule) থেকে দ্বিগুণ ভাড়া দাবি করতে পারে এবং বাকি সময়ে ৫০ শতাংশের কম ভাড়া কমানো যাবে যাত্রীদের জন্য। আগে নিয়ম ছিল ক্যাব এগ্রিগেটররা ব্যস্ত সময়ে ১.৫ গুণ ভাড়া ধার্য করতে পারতেন। ফলে এবার খরচ বাড়বে যাত্রীদের আর আয় বাড়বে সংস্থাগুলির।

গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর নির্দেশিকা (MVAG) ২০২৫-এর একটি নতুন সেটে আরও জানিয়েছে যে নির্দিষ্ট কারণ ছাড়াই যদি কোনও যাত্রা বাতিল করা হয় তাহলে চালকের (Cab Booking Rule) উপরে ১০০ টাকার বেশি ভাড়ার ক্ষেত্রে সেই ভাড়ার ১০ শতাংশ জরিমানা আরোপ করা হবে। একইরকম বুকিং বাতিল করার জন্য যাত্রীর উপরেও জরিমানা আরোপ করা হবে।

এই নিয়ম জারির তারিখ থেকে তিন মাসের মধ্যে সংশোধিত নিয়ম জারি করার জন্য সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। আর বলা হয়েছে যে সংশোধিত নিয়মগুলিতে উল্লিখিত বিধিগুলি ছাড়াও অতিরিক্ত বিধিও এতে অন্তর্ভুক্ত হতে পারে।

ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রণালয় জানিয়েছে যে 'নির্দেশিকার ১৭.১ উপধারা অনুসারে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা শ্রেণির মোটরযানের ভাড়াই হবে ক্যাব এগ্রিগেটরদের কাছ থেকে যাত্রীদের জন্য ধার্য করা মূল ভাড়া। যাত্রী ছাড়া ভ্রমণের দূরত্ব, যাত্রীসহ ভ্রমণের দূরত্ব এবং যাত্রীদের তোলার বা পিক আপের জন্য ব্যবহৃত জ্বালানি সহ ডেড মাইলেজের ক্ষতিপূরণের জন্য মূল ভাড়া কমপক্ষে তিন কিলোমিটারের জন্য প্রযোজ্য হবে। '

সরকার আরও জানিয়েছে যে এগ্রিগেটরকে মূল ভাড়ার চেয়ে কমপক্ষে ৫০ শতাংশ কম এবং সর্বোচ্চ দ্বিগুণ ভাড়া দাবি করার অধিকার দেওয়া হয়েছে নির্দেশিকার ১৭.১ উপধারা অনুসারে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে কোনও যাত্রীর কাছ থেকে ডেড মাইলেজের জন্য ভাড়া নেওয়া হবে না যদি না তাঁর যাত্রার দূরত্ব তিন কিমির কম হয়। পিক আপ লোকেশন থেকে ড্রপ লোকেশন এই দূরত্বের জন্যই ভাড়া নেওয়া হবে যাত্রীদের থেকে। এর পাশাপাশি কেন্দ্র সরকার এও জানিয়েছে যে এগ্রিগেটরদের তাদের যাত্রীদের জন্য আবশ্যিকভাবে ন্যূনতম ৫ লক্ষ টাকার বিমা নিশ্চিত করতে হবে।

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget