এক্সপ্লোর

Paytm Payments Bank: ১৫ মার্চ থেকে বন্ধ হবে কাজ, পেমেন্টস ব্যাঙ্ক নিয়ে এবার আরেক সিদ্ধান্ত পেটিএমের

PPBL: পেটিএমের উপর আর কোনও প্রকার নির্ভরতা রইল না পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের। তবে ঠিক কী কী চুক্তি বাতিল হয়েছে তা বিশদে জানায়নি ওয়ান ৯৭ কমিউনিকেশন।

Paytm Payments Bank: পেটিএম ও এর পেমেন্টস ব্যাঙ্ক ইউনিট সম্প্রতি পারস্পরিক সম্মতিক্রমে আন্তঃসংস্থা চুক্তি বাতিল করেছে। শুক্রবার এই ঘোষণার মাধ্যমে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আর পেটিএমের অংশ হিসেবে স্বীকৃত হবে না। পেটিএমের উপর আর কোনও প্রকার নির্ভরতা রইল না পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের। তবে ঠিক কী কী চুক্তি বাতিল হয়েছে তা বিশদে জানায়নি ওয়ান ৯৭ কমিউনিকেশন। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চরমে উঠেছে, এবার এই ব্যাঙ্কের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিল পেটিএম। কী প্রভাব পড়বে ?

কী জানিয়েছেন পেটিএমের সিইও

পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে পেটিএমের সমস্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমেই পেটিমের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের। এছাড়াও তিনি তাঁর এই পোস্টে স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ের কপিও সংযুক্ত করে দিয়েছেন। পেটিএমের এই সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে বোর্ড অফ ডিরেক্টরস এবং ১ মার্চ বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সংবাদ জানানো হয় পেটিএমের পক্ষ থেকে। পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে আন্তঃসংস্থা চুক্তি বাতিলের প্রস্তাবে বোর্ড অফ ডিরেক্টরের সম্মতি রয়েছে, তা একটি বিবৃতিতে জানানো হয়।

পেটিএমের কাজ ব্যাহত হবে না

পেটিএম জানিয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের কার্যক্রমকে সম্পূর্ণ স্বাধীন করার জন্য বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে। তবে সংস্থা এও জানিয়েছে যে, পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হওয়ার সঙ্গে পেটিএম অ্যাপ, পেটিএম কিউআর কোড কিংবা পেটিএম সাউন্ডবক্স আর পেটিএম কার্ড মেশিনের কাজ কোনওভাবেই ব্যাহত হবে না।

পেমেন্টস ব্যাঙ্ক থেকে পদত্যাগ বিজয় শেখর শর্মার

পেটিএমের সিইও বিজয় শেখর শর্মার ৫১ শতাংশ অংশীদারিত্ব ছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে। ২৬ ফেব্রুয়ারি পেমেন্টস ব্যাঙ্কের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় শেখর শর্মা। বোর্ড অফ ডিরেক্টরসের পদেও এসেছে নানা বদল।

কোন কোন পরিষেবার উপর প্রভাব পড়বে

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আগামী ১৫ মার্চের পর সেই সব পরিষেবা আর কার্যকর থাকবে না। পেটিএম ওয়ালেট, পেটিএম FASTag ইত্যাদি পরিষেবাগুলি ব্যাহত হবে ১৫ মার্চের পর। একটি বিজ্ঞপ্তিতে কিছুদিন আগেই RBI জানিয়েছে, পেটিএম FASTag-এর অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সেটা টোল দেওয়ার জন্য ব্যবহার করা যাবে, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু ওই অ্যাকাউন্টে চলতি বছরের ১৫ মার্চের পরে আর কোনও টাকা দেওয়া যাবে না। তবে ১৫ মার্চের আগে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বদলে FASTag-এর জন্য আরও অন্য কোনও ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করতে হবে অ্যাকাউন্ট।

আরও পড়ুন: 

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget