এক্সপ্লোর

Paytm Payments Bank: ১৫ তারিখ লাস্ট ডেট, বেতন আটকে যাবে ! পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ?

RBI On Paytm: অনেকেই আছেন যাদের বেতন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে খোলা রয়েছে। এখন রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপের পর সমস্যায় পড়তে পারেন এঁরা।

RBI On Paytm: রিজার্ভ ব্যাঙ্কের (RBI)  সাম্প্রতিক পদক্ষেপের পরে চিন্তায় পড়েছেন কোটি কোটি Paytm গ্রাহক। এদের একটি বড় সংখ্যক পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank) সেভিংস (Savings Account) বা কারেন্ট অ্যাকাউন্ট (Current Account) হোল্ডার। অনেকেই আছেন যাদের বেতন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে খোলা রয়েছে। এখন রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপের পর সমস্যায় পড়তে পারেন এঁরা।

রিজার্ভ ব্যাঙ্ক FAQ জারি করেছে
Paytm পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপের পরে, মানুষের মনে নানা সংশয় তৈরি হচ্ছে। এর সঙ্গে সম্পর্কিত সব প্রশ্নের উত্তর দিতে রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার একটি FAQ জারি করেছে। প্রায়শই করা প্রশ্নাবলীতে, রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়ালেট এবং ফাস্ট্যাগ সহ অন্যান্য সব পরিষেবার তথ্য দিয়েছে, যার মধ্যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সঞ্চয় এবং কারেন্ট অ্যাকাউন্টও রয়েছে।

১৫ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে
31 জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক Paytm পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে তথ্য দিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক অবিলম্বে Paytm পেমেন্টস ব্যাঙ্ককে নতুন গ্রাহক যোগ করা এবং ঋণ দেওয়া নিষিদ্ধ করেছে। একইসঙ্গে বলা হয়েছে, ২৯ ফেব্রুয়ারির পর Paytm পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওয়ালেট ইত্যাদিতে টাকা জমা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে। এখন আরবিআই এই বিষয়ে কিছুটা স্বস্তি দিয়েছে ও ২৯ ফেব্রুয়ারির সময়সীমা বাড়িয়ে 15 মার্চ করা হয়েছে।

অবশিষ্ট ব্যালেন্সে কোনও সীমাবদ্ধতা থাকবে না
RBI FAQ অনুসারে, Paytm পেমেন্টস ব্যাঙ্কে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি 15 মার্চের পরেও বন্ধ করা হবে না৷ যদি আপনারও Paytm পেমেন্টস ব্যাঙ্কে একটি সেভিংস বা চলতি অ্যাকাউন্ট খোলা থাকে এবং তাতে টাকা থাকে, তাহলে আপনি 15 মার্চের পরেও তা তুলতে পারবেন৷ একইভাবে যতক্ষণ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে, ততক্ষণ এর ব্যবহারে কোনও বাধা থাকবে না।

১৫ মার্চের পর বেতন আসবে না
তবে মনে রাখবেন, 15 মার্চের পরে Paytm পেমেন্ট ব্যাঙ্কের ওয়ালেট বা অ্যাকাউন্টে (সেটি সেভিংস বা কারেন্ট) টাকা জমা হবে না। যার অর্থ, যদি আপনার বেতন Paytm পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসে, তাহলে 15 মার্চের পরে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ আপনার বেতন Paytm পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হবে না। সমস্যা এড়াতে আপনার অন্য ব্যাঙ্কে আগে থেকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার নিয়োগকর্তার সাথে তথ্য আপডেট করতে হবে।

এখান থেকে শুধু টাকা আসবে
আপনি আপনার অন্য কোনও অ্যাকাউন্ট থেকে Paytm পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন না। রিজার্ভ ব্যাঙ্ক FAQ-এ স্পষ্টভাবে বলেছে যে 15 মার্চের পরে, শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে অংশীদার ব্যাঙ্কগুলির সুদ, ক্যাশব্যাক, সুইপ-ইন এবং রিফান্ডের টাকা আসতে পারে। এগুলি ছাড়াও, 15 মার্চের পরে Paytm পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্য কোনও ধরনের ক্রেডিট পাওয়া যাবে না।

Best Stocks: সোমবার কোন স্টকগুলি দিতে পারে লাভ, জেনে নিন আজ

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget