এক্সপ্লোর

Pension Scheme: আগামী মাস থেকেই বন্ধ হয়ে যাবে পেনশন ! ভুয়ো ফোন থেকে সতর্ক করল অর্থমন্ত্রক

Pension Update: সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস পেনশনভোগীদের সতর্ক করে জানিয়েছে, জালিয়াতরা এখন সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিসের হয়ে প্রতারণা করে পেনশনভোগীদের অ্যাকাউন্ট থেকে টাকা লুট করছে।

Pension Update: পেনশনভোগীদের এবার সতর্ক হতে হবে। ফ্যামিলি পেনশন (Pension Scheme) পাচ্ছেন যারা, তাদেরও সতর্কতা জরুরি। আপনার কাছে যদি কোনও কল আসে, যেখানে আপনার থেকে পিপিও নম্বর চাওয়া হচ্ছে, জন্মতারিখ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হচ্ছে, তাহলে সাবধান। প্রতারণার শিকার (Pension Scam Alert) হতে পারেন আপনি। সতর্ক না হয়ে এই ফাঁদে পা দিলেই আপনার কষ্টার্জিত অর্থ লুট করে নেবে জালিয়াতরা। এই পরিস্থিতিতে সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিসের (CPAO) পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। সিপিএও সংস্থা স্পষ্ট জানিয়েছে এমন ধরনের কল বা মেসেজ এলে কখনই জরুরি তথ্য শেয়ার করা যাবে না।

ভুয়ো কল থেকে সাবধান

ভারত সরকারের অর্থমন্ত্রকের অধীনে সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস পেনশনভোগীদের সতর্ক করে জানিয়েছে, জালিয়াতরা এখন সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিসের হয়ে প্রতারণা করে পেনশনভোগীদের অ্যাকাউন্ট থেকে টাকা লুট করছে। এমনভাবে তারা ফোন করবে যেন তারা দিল্লির অফিস থেকেই কথা বলছেন। এই জালিয়াতরা পেনশনভোগীদের কাছে হোয়াটসঅ্যাপ, ই-মেল এবং এসএমএসের মাধ্যমে ফর্ম পাঠাচ্ছে এবং তা পূরণ করে দিতে বলছে। আর এই ফর্ম পূরণ না করলে পেনশন বন্ধ করে দেওয়ার হুমকিও দিচ্ছে।

ভুলেও জরুরি তথ্য শেয়ার করবেন না

সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস সমস্ত পেনশনভোগীদের সতর্ক করেছে যাতে তারা এমন প্রতারণার ফাঁদে পা না দেন। সিপিএও জানিয়েছে পেনশনভোগীরা যেন কোনওভাবেই পিপিও নম্বর, জন্মতারিখ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য শেয়ার না করেন। ব্যাঙ্ক বা অন্য কোনও সরকারি সংস্থা এভাবে ফোন বা মেসেজের মাধ্যমে এই জরুরি তথ্যগুলি জানতে চায় না।

এর কিছুদিন আগেই আইটিআর রিফান্ডের নামে ভুয়ো মেসেজে বা ইমেলে টাকা লুট করার ঘটনা প্রকাশ্যে এসেছিল। এজন্য আয়কর বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করাও হয়েছিল। আয়কর বিভাগ জানিয়েছে, আজকাল প্রতারকরা আয়কর রিফান্ডের নামে প্রতারণা করছে। এর জন্য তারা লোকেদের কাছে ভুয়ো বার্তা পাঠায় যাতে বলা হয় অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে। এর সঙ্গে একটি লিঙ্ক শেয়ার করা হয়, যাতে লোকেদের তাদের তথ্য যাচাই করতে বলা হয়। আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন এবং চাওয়া বিবরণ দেন, তাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে।

আরও পড়ুন: LIC Dividend: ৩৬৬২ কোটির ডিভিডেন্ড ! সরকারের কোষাগার ভরিয়ে দিল এই সংস্থা

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে ১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা, জিও-এয়ারটেলে পাবেন এই অফার ?
BSNL দিচ্ছে ১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা, জিও-এয়ারটেলে পাবেন এই অফার ?
VDA Hike : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Everest Jeera Powder: Everest-এর জিরে গুঁড়োয় ক্ষতিকর কীটনাশক, রান্নাঘরের মশলায় বিপদ, বাজার থেকে প্যাকেট তুলে নিতে নির্দেশ FSSAI-এর
Everest-এর জিরে গুঁড়োয় ক্ষতিকর কীটনাশক, রান্নাঘরের মশলায় বিপদ, বাজার থেকে প্যাকেট তুলে নিতে নির্দেশ FSSAI-এর

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget