এক্সপ্লোর

PhonePe আনছে নিজস্ব স্টকব্রোকিং প্ল্যাটফর্ম, কী নাম রাখল কোম্পানি ?

PhonePe Stockbroking Platform App: ওয়েলথ ব্রোকিং-এর মাধ্যমে শেয়ার(ডট)মার্কেট (Share dot Market) নামের শেয়ার বেচাকেনার অ্যাপ নিয়ে আসছে কোম্পানি।

Stock Market Aap: এবার শেয়ার বাজারে জুড়ল PhonePe-র নাম। বুধবার বড় ঘোষণা করেছে এই  ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। সহযোগী প্রতিষ্ঠান PhonePe ওয়েলথ ব্রোকিং-এর মাধ্যমে শেয়ার(ডট)মার্কেট (Share dot Market) নামের শেয়ার বেচাকেনার অ্যাপ নিয়ে আসছে কোম্পানি।

Share Market: কী সুবিধা দেবে এই অ্যাপ
PhonePe-এর মতে, ডিসকাউন্ট ব্রোকিংয়ের ক্ষেত্রে বড় মাইলফলক হতে পারে শেয়ার(ডট)মার্কেট। একটি মোবাইল অ্যাপেই ডেডিকেটেড ওয়েব প্ল্যাটফর্ম হিসেবে পাওয়া যাবে সবকিছু। এখানে খুচরো বিনিয়োগকারীরা স্টক কিনতে, ইন্ট্রা ডে ট্রেড করতে, ইচ্ছা অনুযায়ী ওয়েলথ বাস্কেটস এবং মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন। 

PhonePe: নতুন অ্যাপে এই সুবিধাগুলো পাওয়া যাবে
Share.Market একটি স্বতন্ত্র অ্যাপ, যা স্টক মার্কেটে বিনিয়োগকারী গ্রাহকদের ট্রেডিং সুবিধার পাশাপাশি স্টক মার্কেটের পরিস্থিতি বোঝার সুবিধা দেবে। সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় বিনিয়োগের সুবিধা। কোম্পানি এই অ্যাপের সাহায্যে তার ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। মূলত, দেশে স্টক মার্কেট ট্রেডিংয়ের ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি হতেই এই পদক্ষেপ নিয়েছে কোম্পানি।

Stock Market Aap: এই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে
অন্যদিকে, PhonePe তার মূল কোম্পানি ফ্লিপকার্ট থেকে আলাদা হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। স্টক মার্কেটে আইপিও লঞ্চ করার জন্য PhonePe-কে Flipkart থেকে আলাদা হওয়ার প্রয়োজন ছিল। কোম্পানিটি গত বছরের ডিসেম্বরে ফ্লিপকার্ট থেকে আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। এর মাধ্যমে ফ্লিপকার্ট ৭০০ মিলিয়ন ডলার বাইব্যাকও ঘোষণা করেছিল।

PhonePe-র বর্তমান আর্থিক অবস্থা
চলতি আর্থিক বছরের শুরুতে PhonePe-র সিইও বলেছিলেন, ২০২৪-২৫ অর্থবর্ষে এর আইপিও আনতে পারে কোম্পানি। কোম্পানির মূল্য সম্পর্কে কথা বলতে , জানুয়ারি মাসে ফান্ডিং রাউন্ড অনুযায়ী PhonePe-এর বর্তমান মূল্য প্রায় 12 বিলিয়ন ডলার। কোম্পানিটি জানুয়ারিতে ৩৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করতে সফল হয়েছে।

আরও পড়ুন : Gold Price Today : আজ বাংলায় কমল কি সোনার দর, কত হল রেট ?

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget