এক্সপ্লোর

Narendra Modi on GST: উৎসবের মরসুমে GST উপহার! 'যুবকদের আয় বাড়বে', বড় ঘোষণা মোদির

Modi on GST: GST কাঠামোর রদবদলে সাধারণ মানুষের জন্য় সবথেকে বড় স্বস্তির খবর হল এবার স্বাস্থ্যবিমা এবং জীবনবিমায় GST উঠে যাচ্ছে।

নয়া দিল্লি: উৎসবের মরসুমে GST উপহার। GST কাঠামোয় বড়সড় রদবদল করল GST পরিষদ। সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় সরকার। দাম কমবে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের! এতদিন GST-র ৪টি স্ল্যাব ছিল। ৫%, ১২%, ১৮% এবং ২৮%। এবার ১২% এবং ২৮%-র স্ল্যাব পুরোপুরি তুলে দেওয়া হল। ফলে থাকল শুধু ৫% এবং ১৮% GST-র স্ল্যাব। নতুন যুক্ত হল GST-র ৪০%-র স্ল্যাব। নবরাত্রি শুরুর দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকেই এই নতুন GST কাঠামো কার্যকর হবে। 

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'জিএসটির হার কমার সুবিধা দীর্ঘস্থায়ী হবে। কংগ্রেস জমানায় হোটেল বুকিংয়েও একাধিক কর নেওয়া হত। ভারতে চিকিৎসা অনেক ব্যয়বহুল ছিল। কংগ্রেস সরকার ডায়াগনসিস কিটের উপর ১৪% কর নিত। কংগ্রেস সরকার ৩১% কর নিত, এখন ১৮% GST। কৃষি সামগ্রীতেও প্রচুর কর নেওয়া হত কংগ্রেস জমানায়। জিএসটি শুধু কমেনি, জিএসটি সরলীকরণও করা হয়েছে। এতে যুবকদের আয় বাড়বে। ফিটনেস সামগ্রীতেও কর কমানো হয়েছে'।

GST কাঠামোর রদবদলে সাধারণ মানুষের জন্য় সবথেকে বড় স্বস্তির খবর হল এবার স্বাস্থ্যবিমা এবং জীবনবিমায় GST উঠে যাচ্ছে। স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে এতদিন ১৮ শতাংশ GST দিতে হত। ২২ সেপ্টেম্বর থেকে তা শূন্য হয়ে যাচ্ছে। একইভাবে জীবনবিমার প্রিমিয়ামেও এতদিন ১৮ শতাংশ GST দিতে হত। ২২ সেপ্টেম্বর থেকে তা-ও শূন্য হয়ে যাচ্ছে। 

GST কাঠামোয় রদবদলের ফলে দাম কমছে একশো পঁচাত্তরটা নিত্যপ্রয়োজনীয় জিনিসের। GST পুরোপুরি মকুব করা হচ্ছে, ম্য়াপ, চার্ট, গ্লোব, পেনসিল, প্যাস্টেল, ক্রেয়ন, খাতা, নোটবুক এবং ইরেজারের উপর। চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিমের উপর আগে দিতে হত ১৮ শতাংশ GST. এখন তা দিতে হবে ৫ শতাংশ হারে। ঘি, মাখন এবং চিজের উপর কমছে GST। এয়ার কন্ডিশনার মেশিন, ৩২ ইঞ্চির বেশি টেলিভিশন, মনিটর, প্রজেক্টর, ডিশওয়াশিং মেশিনে GST কমবে। GST কমবে পেট্রোল চালিত গাড়ি, পেট্রোল হাইব্রিড LPG এবং CNG গাড়ির ক্ষেত্রে। এসব ক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হচ্ছে। এর পাশাপাশি GST কমবে ডিজেল এবং ডিজেল-হাইব্রিড গাড়িরও। ২৮ শতাংশ থেকে কমে তা হবে ১৮ শতাংশ। ৩ চাকার গাড়ি, সাড়ে তিনশো সিসি বা তার কম মোটরবাইক ছোট গাড়ি পণ্য পরিবহণকারী গাড়ির GST কমছে। GST কমছে ট্র্য়াক্টরের টায়ার এবং যন্ত্রাংশ, ট্র্য়াক্টর, কৃষিকাজ, উদ্যান পালনের যন্ত্রের।

এই ঘোষণার পর নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় লিখেছেন, অত্য়ন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, GST-র হার কমানো এবং GST সংস্কারের ব্য়াপারে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব দিয়েছিল, তা সর্বসম্মত মেনে নিয়েছে সমস্ত রাজ্য় এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নিয়ে গঠিত GST পরিষদ। এর ফলে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, মহিলা, যুব সম্প্রদায়, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতরা লাভবান হবেন। 

নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে জীবনদায়ী ওষুধের দাম কমায় খুশি মধ্যবিত্ত। পাশাপাশি স্বাস্থ্য ও জীবনবিমায় জিএসটির হার শূন্য হওয়াতেও স্বস্তি আমজনতা। 

 

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Jadavpur University News:
Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget