এক্সপ্লোর

India-US Relations: ‘ভারতের উন্নতি সহ্য হচ্ছে না, নিজেদের হর্তাকর্তা মনে করছে,’ ৫০% শুল্ক নিয়ে আমেরিকাকে নিশানা রাজনাথের

Rajnath Singh on US Tariff: গত কয়েক মাসে ভারত ও আমেরিকার সম্পর্কে লাগাতার অবনতি ঘটেছে।

নয়াদিল্লি: চড়া হারে শুল্ক বসানো নিয়ে এবার আমেরিকাকে নিশানা। ভারতের উন্নতি আটকাতেই ‘শুল্ক-শাস্তি’ দেওয়া হয়েছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র কটাক্ষ করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। আমেরিকা নিজেকে ‘হর্তাকর্তা’ ভাবছে, ভারতের উন্নতি দু’চক্ষে দেখতে পারছে না বলেও দাবি করলেন তিনি। (India-US Relations)

গত কয়েক মাসে ভারত ও আমেরিকার সম্পর্কে লাগাতার অবনতি ঘটেছে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর দফায় দফায় মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প সরকার। সেই নিয়ে এই প্রথম কেন্দ্রের তরফে কেউ আমেরিকার উদ্দেশে এত কড়া মন্তব্য করলেন। তাঁর বক্তব্য, “যে গতিতে ভারত উন্নতি করছে, তা কারও কারও পোষাচ্ছে না। একেবারে ভাল লাগছে না ওদের। ভাবছে, ‘আমরা তো সবার বস’। ভারত এত দ্রুত এগোচ্ছে কী করে?” (Rajnath Singh on US Tariff)

সেখানেই থামেননি রাজনাথ। তিনি আরও বলেন, “ভারতে তৈরি পণ্য যাতে বাইরের দেশে বহুমূল্য হয়ে ওঠে, অনেকেই সেই চেষ্টা করছে। কারণ দাম বাড়লে, সেই পণ্য কেনার লোক কমবে। সব রকমের অপচেষ্টা চলছে। কিন্তু ভারত এত দ্রুত গতিতে এগোচ্ছে, যে আমার বিশ্বাস, পৃথিবীর কোনও শক্তি ভারতকে অন্যতম আন্তর্জাতিক শক্তি হয়ে ওঠা থেকে আটকাতে পারবে না।”

রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েই থামেননি ট্রাম্প, রাশিয়ার থেকে তেল কেনা চালিয়ে গেলে, আরও শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে উল্লেখ করেছেন তিনি। যদিও রাজনাথের দাবি, ভারতের রফতানির উপর কোনও রকম প্রভাবই পড়েনি। তাঁর কথায়, “প্রতিরক্ষা নিয়ে বলতে পারি, জেনে খুশি হবেন যে ২৪ হাজার কোটি টাকার বেশি সামরিক সরঞ্জাম রফতানি করছি আমরা। এটাই ভারতের শক্তি। নতুন ভারতের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। রফতানি লাগাতার বাড়ছে।”

আমেরিকার চাপানো শুল্ক নিয়ে আগেই তীব্র প্রতিক্রিয়া জানায় দিল্লি। আমেরিকার এই সিদ্ধান্তকে অযৌক্তিক, দ্বিচারিতা বলে উল্লেখ করা হয়। রাশিয়ার কাছ থেকে তেল কেনার নেপথ্যে রাজনৈতিক কোনও কৌশল নেই, বরং অর্থনৈতিক কারণেই তেল কেনা হয় বলে জানায় ভারত। আমেরিকার বিভিন্ন সংস্থা যেখানে রাশিয়ার থেকে পণ্য কিনে চলেছে, বেছে বেছে ভারতের উপর শাস্তির খাঁড়া নামল কেন, প্রশ্ন তোলে দিল্লি। যদিও আমেরিকার যুক্তি, ভারতকে তেল বিক্রির টাকাতেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই যুদ্ধে ভারত জ্বালানি জোগাচ্ছে বলে অভিযোগ করে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget