এক্সপ্লোর

Rakesh Jhunjhunwala: ধনকুবের হয়েও করেছেন এই কাজ, ঝুনঝুনওয়ালা সম্পর্কে এই বিষযগুলি জানেন ?

Jhunjhunwala The Philanthropist: দালাল স্ট্রিটে নক্ষত্র পতন। রবিবারের সকালেই এসেছে দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন দেশের অন্যতম ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা। 'ভারতের ওয়ারেন বাফেট' বলা হত তাঁকে।

Jhunjhunwala The Philanthropist: দালাল স্ট্রিটে নক্ষত্র পতন। রবিবারের সকালেই এসেছে দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন দেশের অন্যতম ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা। ধনসম্পদ, প্রতিপত্তির জন্য দেশের মানুষের কাছে পরিচিত তিনি। অনেকেই জানেন না, এর বাইরেও জগৎ ছিল 'বিগ বুল'-এর।

Rakesh Jhunjhunwala: মানবদরদী মন ছিল রাকেশের    
তাঁর বিপুল অর্থের জন্য বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনে নাম উঠেছিল ঝুনঝুনওয়ালার। একাধারে শেয়ার বাজারে বিরাট অঙ্কের বিনিয়োগের পাশাপাশি অনেক কোম্পানির ডিরেক্টর , চেয়ারম্যান ছিলেন তিনি। এর পাশাপাশি মানুষের স্বার্থে করেছেন অনেক কাজ। গরিব মানুষের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার জন্য হাত বাড়িয়েছেন তিনি। উপার্জনের ২৫শতাংশ অর্থ দিতেন দাতব্য প্রতিষ্ঠানে।  'ভারতের ওয়ারেন বাফেট' বলা হত তাঁকে।

Jhunjhunwala The Philanthropist: চোখের হাসপাতাল থেকে ক্যান্সারে আক্রান্তদের সাহায্য
২০২০ সালেই দাতব্য কাজে তার আয়ের ২৫ শতাংশ দান করেছিলেন ঝুনঝুনওয়ালা। ক্যান্সারে আক্রান্ত শিশুদের আশ্রয়কেন্দ্র সেন্ট জুডে অর্থ দিয়ে সাহায্য করতেন তিনি। এখানেই শেষ নয়, অগস্ত্য ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও অর্পণ-এর মতো সংস্থার পাশে দাঁড়িয়েছিলেন এই ধনকুবের। শিশুদের যৌন শোষণ সম্পর্কে সচেতনতা তৈরি করতে সাহায্য করে এই প্রতিষ্ঠান। এ ছাড়াও মহারাষ্ট্রের পানভেলে একটি ২২৫ শয্যার শঙ্করা আই হাসপাতাল হসপিটার তৈরি করেছিলেন তিনি। যেখানে হাসপাতালে রোগীদের বিনামূল্যে চোখের চিকিসা ও অস্ত্রোপচার করা হয়।

Rakesh Jhunjhunwala : বিমান পরিষেবার ব্যবসায় নেমেছিলেন সম্প্রতি
সূত্রের খবর, ২-৩ সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছিল ঝুনঝুনওয়ালাকে। একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এদিন সকাল ৭টা নাগাদ তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসা হয়। ইতিমধ্যেই ভারতীয় ধনকুবেরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি, আকাসা এয়ারের সঙ্গে বিমান শিল্পে প্রবেশ করেছিলেন ঝুনঝুনওয়ালা। ৭ অগাস্ট প্রথম উড়ান ভরেছিল এই বিমান। এখানেই শেষ নয়, ভারতের 'ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস'-এর উপদেষ্টাও ছিলেন তিনি।

Rakesh Jhunjhunwala's Early life: শেয়ার বাজারে শুরুটা কেমন ছিল ?
দেশের অন্যতম ধনী ব্যক্তির শুরুটা মসৃণ ছিল না। শেয়ার বাজারে অনেক 'ঠেকে শিখেছেন' তিনি। অনেক ইন্টারভিউতে নিজেই সেই কথা বলেছেন ঝুনঝুনওয়ালা। বড় শিল্পপতির মতো 'সোনার চামচ' মুখে নিয়ে জন্মাননি তিনি। ১৯৬০ সালের ৫ জুলাই মধ্যবিত্ত ঘরে জন্ম হয়েছিল তাঁর। তবে শেয়ার বাজারের প্রতি আগ্রহটা জন্মেছিল তাঁর বাবার কথা শুনে। বাবার মুখে দালাল স্ট্রিটের উত্থান-পতন মনে ধরেছিল তরুণ রাকেশের। সেই থেকেই ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা কাজ করতে শুরু করে ঝুনঝুনওয়ালার মনে। কলেজ জীবনেই মাত্র ৫০০০ টাকা নিয়ে শেয়ার বাজারে হাতেখড়ি। সেই আমানত দেখতে দেখতে বদলে যায় ৫.৫ বিলিয়নে। অন্তত সেই কথাই বলছে ফোর্বস ম্যাগাজিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget