এক্সপ্লোর

Reliance Aerostructure : ভারতে তৈরি হবে ফ্যালকন ২০০০, দাসোর সঙ্গে গাঁটছড়া রিলায়েন্সের, 'মেক ইন ইন্ডিয়া'র জয়জয়কার

Reliance Dassault Deal : 'মেড ইন ইন্ডিয়া' (Make In India এই) বিমান তৈরি করতে ফ্রান্সের দাসোর (France Dassault Aviation) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার (Reliance Infrastructure)।

 

Reliance Dassault Deal : এবার ভারতে তৈরি হবে Falcon 2000 কমার্শিয়াল প্লেন। 'মেড ইন ইন্ডিয়া' (Make In India এই) বিমান তৈরি করতে ফ্রান্সের দাসোর (France Dassault Aviation) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার (Reliance Infrastructure)। কোম্পানি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় সামরিক ও বাণিজ্যিক বিমান তৈরি লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের কোম্পানি।

কবে ভারতে তৈরি প্রথম বিমান
Dassault জানিয়েছে, 2028 সালের মধ্যে কর্পোরেট ও সামরিক ব্যবহারের জন্য প্রথম ভারতে তৈরি জেট সরবরাহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। ভারতীয় ও আন্তর্জাতিক উভয় বাজারে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে এই ডিল। বর্তমানে মোদি সরকারের আমলে 'মেক ইন ইন্ডিয়া'র লক্ষ্যে এগোচ্ছে ভারত। বাইরের দেশ থেকে না কিনে দেশেই প্রোডাকশন বৃদ্ধির লক্ষ্য় নিয়েছে দেশ।

ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক ভারত ডমেস্টিক প্রোডাক্ট বাড়ানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে বিশ্বের সংস্থাগুলিকে ভারতে উৎপাদন করার জন্য আহ্বান জানাচ্ছে ভারত। কোম্পানিগুলিকে নিজস্ব প্রোডাকশন অথবা দেশীয় কোম্পানিগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজ করতে বলছে সরকার। নয়াদিল্লি বর্তমানে প্রতিরক্ষা রফতানি বাড়ানোর লক্ষ্য রেখে এগোচ্ছে, যা মার্চের শেষের দিকে অর্থবর্ষে 12% বেড়ে $2.76 বিলিয়ন হয়েছে।

কোথায় তৈরি হবে এই বিমান 
কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, দাসো প্রথমবার ফ্রান্সের বাইরে ফ্যালকন ২০০০ জেট তৈরি করবে, কারণ তারা পশ্চিম ভারতীয় শহর নাগপুরে চূড়ান্ত অ্যাসেম্বলি লাইন স্থাপনের জন্য ধনকুবের অনিল আম্বানির মালিকানাধীন রিলায়েন্স অ্যারোস্ট্রাকচারের সঙ্গে জোট বেঁধেছে। এই খবর প্রকাশ্যে আসতেই এদিন রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ারের দাম ৫% বেড়ে যায়, যেখানে দাসোর শেয়ারের দাম মূলত স্থিতিশীল ছিল। চলতি মাসের শুরুতে, ফরাসি সংস্থা প্রথমবার ফ্রান্সের বাইরে দক্ষিণ হায়দ্রাবাদ শহরে রাফায়েল যুদ্ধবিমানের ফিউজলেজ তৈরির জন্য ভারতের টাটা গ্রুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।

ফ্যালকন ২০০০ নাগপুরে তৈরি হবে
কোম্পানি আরও বলেছে, এটি দেশের মহাকাশ ও উৎপাদন শিল্পের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ এই চুক্তির মাধ্যমে ভারত আমেরিকা, ফ্রান্স, কানাডা ও ব্রাজিলের মতো দেশগুলির অভিজাত ক্লাবে প্রবেশ করল ভারত। এই কোম্পানিগুলি পরবর্তী প্রজন্মের কমার্স জেট তৈরি করে। রিলায়েন্স ইনফ্রা জানিয়েছে- ফ্যালকন ২০০০ ব্যবসায়িক জেট মহারাষ্ট্রের নাগপুরে তৈরি হবে। ফ্যালকন ২০০০ জেটের কিছু অংশ ২০১৯ সাল থেকে এখানে বর্তমান কারখানায় তৈরি করা হচ্ছিল । এখন পুরো বিমান এখানে তৈরি করা হবে।

ফ্যালকনে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে
ফ্যালকন ২০০০ জেট একটি ডুয়েল ইঞ্জিন বিশিষ্ট ব্যবসায়িক জেট, যা গতি ও আরামদায়ক বিলাসবহুল কেবিনের জন্য পরিচিত। এতে ১৯ জনের বসার ক্ষমতা রয়েছে। এই জেটটি একনাগাড়ে প্রায় ৬৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। একই সঙ্গে এর গতি প্রতি ঘন্টায় ৬১০ মাইল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget