এক্সপ্লোর

SBI Mutual Fund: স্টেট ব্যাঙ্ক নিয়ে এল নতুন মিউচুয়াল ফান্ড,অন্যদের থেকে কোথায় আলাদা, কত বেশি লাভ ?

SBI Energy Opportunities Fund: 20 ফেব্রুয়ারি বন্ধ হবে এই স্কিম৷ এই ফান্ড বরাদ্দের তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে ক্রমাগত বিক্রয় ও নতুন করে কেনার জন্য খোলা হবে৷


SBI Energy Opportunities Fund: এবার মিউচুয়াল ফান্ডের নতুন তহবিল নিয়ে এল স্টেট ব্যাঙ্ক (SBI)। কোম্পানি আনল SBI Energy Opportunities Fund। স্কিমটি 06 ফেব্রুয়ারি আজ থেকে সবার সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছে। 20 ফেব্রুয়ারি বন্ধ হবে এই স্কিম৷ এই ফান্ড বরাদ্দের তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে ক্রমাগত বিক্রয় ও নতুন করে কেনার জন্য খোলা হবে৷

 কী ধরনের মিউচুয়াল ফান্ড স্কিম এটি ?
এনার্জি থিম অনুসরণ করে এটি একটি ওপেন-এন্ডেড ইনডেক্স ইকুইটি স্কিম। এই প্রোডাক্ট কাদের জন্য করা হয়েছে।  

দীর্ঘমেয়াদি লাভ চান যারা 
কোম্পানির ইক্যুইটি এবং ইক্যুইটি-সম্পর্কিত খাতে এই বিনিয়োগ করবে। নতুন এনার্জি সেক্টর ছাড়াও সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমের বৃদ্ধি থেকে এই ফান্ডে বিনিয়োগকারীরা লাভবান হবে বলে আশা করা হচ্ছে। 

এই তহবিলে বিনিয়োগের মূল উদ্দেশ্য কী?
এই স্কিমের বিনিয়োগের উদ্দেশ্য হল উৎপাদন, বন্টন, পরিবহণ ও নতুন শক্তির প্রক্রিয়াজাতকরণের মতো কাজে নিযুক্ত কোম্পানিগুলির ইক্যুইটি এবং ইক্যুইটি-সম্পর্কিত উপকরণগুলিতে বিনিয়োগ করা। যা পরবর্তীকালে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি মূলধন বৃদ্ধির সুযোগ দেবে। কিন্তু তেল ও গ্যাস, ইউটিলিটি এবং পাওয়ারের মতো খাতে সীমাবদ্ধ নয়। 

কীভাবে কেউ এই স্কিমে বিনিয়োগ করতে পারে?
বিনিয়োগকারীরা প্ল্যান/বিকল্প প্রতি ন্যূনতম  5000 টাকা দিয়ে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।  বিনিয়োগের জন্য কোনও উচ্চ সীমা নেই।

এই স্কিমে কোন বেরোনোর কোনও চার্জ আছে ?
এই স্কিমে কোনও "এন্ট্রি লোড" নেই, যার অর্থ এই স্কিমে বিনিয়োগকারীদের তাদের উপার্জন করা টাকা রাখার জন্য কিছু দিতে হবে না৷ তবে "এক্সিট লোড" হিসাবে কিছু টাকা চার্জ করা হবে

• বরাদ্দের তারিখ থেকে 1 বছর বা তার আগে বেরিয়ে গেলে: 1% এবং

• বরাদ্দের তারিখ থেকে 1 বছর পরে বেরিয়ে গেলে: শূন্য

কে এই স্কিম পরিচালনা করবে?
রাজ গান্ধী এবং প্রদীপ কেসাভান, যারা বিদেশি সিকিউরিটিজের জন্য তহবিল ব্যবস্থাপক হিসাবে কাজ করেন, তারা SBI Energy Opportunities Fund-এর জন্য তহবিলের ব্যবস্থাপনার দায়িত্ব সামলাবেন।

তহবিলে কী কোনও ঝুঁকি রয়েছে?
স্কিম ইনফরমেশন ডকুমেন্টে উল্লিখিত বিশদ তথ্য অনুসারে, এই স্কিমটিতে "খুব উচ্চ ঝুঁকি" রয়েছে। সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের তাদের আর্থিক উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়।  

( মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

LIC Update: শেয়ার বাজারের দ্রুত মুনাফার সঙ্গে রয়েছে জীবন বিমার সুবিধা, এলআইসি আনল নতুন প্ল্যান

সেরা শিরোনাম

Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget