এক্সপ্লোর

Share Market Gainers: বাজার দৌড়চ্ছে, অটো, রিয়েলটি তুঙ্গে- জানেন আর কোন সেক্টরে উপচে পড়েছে লাভ?

Highest Gainers: সম্প্রতি একটি পরিসংখ্যানে দেখা গেল নভেম্বর মাসের শেষ পর্যন্ত বাজারে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে রিয়েলটি এবং অটো সেক্টর যেখানে যথাক্রমে ৫৯ শতাংশ এবং ৩৩ শতাংশ বৃদ্ধি লক্ষ করা গিয়েছে।

Share Market: স্বপ্নের দৌড়ে এখন ভারতের শেয়ার বাজার (Stock Market)। এই প্রথম ৭১ হাজারের সীমা ছুঁয়েছে সেনসেক্স (Sensex)। বিনিয়োগকারীদের (Investment) মুখে এখন চওড়া হাসি। বাজারে বিভিন্ন সেক্টরে লাভের অঙ্ক বেশ অনেকটাই বেড়েছে এই কয়দিনে। শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিবসের নিরিখে দেখা গিয়েছে নিফটি অটো, নিফটি আইটি সবথেকে ভালো পারফর্ম করেছে।

সম্প্রতি বাজারে টাটা মিউচুয়াল ফান্ডের একটি পরিসংখ্যানে দেখা গেল গত মাসে অর্থাৎ নভেম্বর মাসের শেষ পর্যন্ত বাজারে (Share Market) সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে রিয়েলটি (Realty) এবং অটো (Auto) সেক্টর যেখানে যথাক্রমে ৫৯ শতাংশ এবং ৩৩ শতাংশ বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। আর ব্যাঙ্কিং সেক্টরে এ বছর খুব একটা ভাল পারফরম্যান্স লক্ষ করা যায়নি। ব্যাঙ্ক সেক্টর এবছর সবথেকে কম বৃদ্ধির মুখ দেখেছে মাত্র ৩ শতাংশ। অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত রিয়েলটি সেক্টর সবথেকে বেশি লাভ করেছে।

পরিসংখ্যান বলছে বাজারে লার্জ ক্যাপ ইনডেক্সের তুলনায় এক মাস এবং এক বছরের হিসেবে আউটপারফর্ম করেছে মিডক্যাপ (Mid Cap) এবং স্মল ক্যাপ (Small Cap) ইনডেক্স। এক বছরে PE Ratio এখন বেড়ে দাঁড়িয়েছে 20x যা কিনা আগের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা আশা করছেন আগামী বছরে অর্থাৎ ২০২৪ এবং ২০২৫ সালে যথাক্রমে বাজার থেকে ১৫.০ এবং ১৫.৮ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে। তবে বাজারে ভোট নিয়ে যে আশঙ্কা ছিল, ২০২৪-এর ভোটের প্রভাব নিয়ে বাজারে যে দ্বন্দ্ব ছিল তা ৫ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশের পর অনেকটাই স্থিতিশীল এখন। গত ১২ মাসে রিটার্নের দিক থেকে MSCI EM সূচককে নিফটি ৫০ ছাপিয়ে গিয়েছে। নিফটি রিটার্ন যেখানে ৭.৩৩ শতাংশ সেখানে MSCI সূচকের রিটার্ন মাত্র ৪.৬৫ শতাংশ।

মূলত মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক (FED) যেহেতু তাদের মূল সুদের হার একই রেখেছে, তাই বাজার বেশ অনেকটাই আশাবাদী। বিশ্ববাজারে আশা বেড়েছে এই সংবাদে। আর তার ফলেই ৭১ হাজারের নয়া উচ্চতায় সেনসেক্স। সপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিনে সেনসেক্স (Sensex) থামল ৭১৪৮৩.৭৫ পয়েন্টে, অর্থাৎ সূচক প্রায় ৯৭০ পয়েন্ট বাড়ল এদিন। অন্যদিকে নিফটি ১.২৯ শতাংশ অর্থাৎ ২৭৩.৯৫ পয়েন্ট বেড়ে পৌঁছল ২১৪৫৬.৬৫ পয়েন্টে।

মূলত আইটি স্টকগুলিই এখনও পর্যন্ত বাজারে টপ গেনার। আইটির মধ্যে HCL Technologies বেড়েছে ৫ শতাংশ, Infosys ও TCS বেড়েছে ৪ শতাংশ এবং Tech Mahindra এবং Tata Steel বেড়েছে প্রায় ৩ শতাংশ। জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার জানিয়েছেন, মূলত বাজারে বাই ইন দ্য ডিপ পদ্ধতিতে বিনিয়োগই এখনও পর্যন্ত এই তেজিভাবের কারণ। অন্যদিকে মার্কিন বন্ড ইল্ড পতন ঘটায় বিদেশি বিনিয়োগকারীরাও ভারতের ইমার্জিং মার্কেটকে বিনিয়োগের অন্যতম প্রয়োজনীয় প্ল্যাটফর্ম বলে মনে করছেন। ফলে বাজারে ক্যাশ ফ্লো যেমন বাড়ছে, একইসঙ্গে সেনসেক্সের সূচকও সেই হারে বেড়ে চলেছে। তিনি আশাবাদী যে লার্জ ক্যাপ এবং আইটি সেক্টর ভবিষ্যতেও ভাল পারফর্ম করতে চলেছে।

আরও পড়ুন: দালাল স্ট্রিটে ঝড়! ৯৭০ পয়েন্ট বেড়ে রেকর্ড উচ্চতায় সেনসেক্স

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Gold Silver Price Today: মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget