এক্সপ্লোর

Share Market Opening: ঐতিহাসিক উচ্চতায় সেনসেক্স-নিফটি, মঙ্গলের শুরুতেই ৭৫ হাজার পেরোল সূচক

Sensex Record High: আজ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স সকালেই ৭৫,১২৪ পয়েন্টে খোলে। ৩৭৮ পয়েন্ট বেড়েছে এই সূচক এবং ভারতের শেয়ার বাজারের ইতিহাসে এই প্রথম ৭৫ হাজারের সীমা ছুঁয়ে ফেলে সেনসেক্স।

Stock Market: ফের একটি নতুন শিখর ছুঁয়ে ফেলল ভারতের শেয়ার বাজার। ৭৫০০০-এর ঐতিহাসিক সীমায় পৌঁছে গেল সেনসেক্স। সপ্তাহের দ্বিতীয় দিনের শুরুতেই বিরাট লাফ বাজারে। শুধু সেনসেক্স নয়, ব্যাঙ্ক নিফটিও আজ সকালের সেশনে ৪৮,৮১২.১৫–এর স্তরে উঠে সর্বকালীন উচ্চতার রেকর্ড গড়ে। অটো সূচকেও গতি দেখা যাচ্ছে আজ, আর অন্যদিকে আইটির শেয়ারগুলির দাম বাড়তে থাকার কারণে আইটি সূচকেও উর্ধ্বগতি এসেছে। গত কয়েকদিন ধরেই শেয়ার বাজার (Share Market Opening) উর্ধ্বমুখী। ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বাজার, বিনিয়োগকারীদের মুখেও হাসি ফুটছে বাজারের রিটার্নের উপর।  

কোন রেকর্ড গড়ল আজ বাজার

আজ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স সকালেই ৭৫,১২৪ পয়েন্টে খোলে। ৩৭৮ পয়েন্ট বেড়েছে এই সূচক এবং ভারতের শেয়ার বাজারের ইতিহাসে এই প্রথম ৭৫ হাজারের সীমা ছুঁয়ে ফেলে সেনসেক্স। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (Share Market Opening) সূচকেও আজ বিরাট গতি। ২২,৭৬৫ স্তরে সর্বকালীন উচ্চতায় খোলে নিফটি ৫০। ৯৮.৮০ পয়েন্ট বাড়ে এই সূচক।

সেনসেক্স ও নিফটির শেয়ারে কী গতি

বাজার খুলতেই হু হু করে বেড়ে যায় সেনসেক্স ও নিফটির সূচক। ৭৫ হাজার পেরিয়ে যায় সেনসেক্স। মাত্র ১৫ মিনিটের মধ্যেই BSE-র ৩০টি শেয়ারের মধ্যে ১৬টি শেয়ারেই সবুজ সঙ্কেত দেখা গিয়েছে, দাম বেড়েছে এই ১৬টি শেয়ারের। আর নিফটির অধীনে থাকা ৫০ টি স্টকের মধ্যে আজ সকালের সেশনে ২৮টি স্টকে এসেছে বিপুল গতি।

BSE-র বাজার মূলধন বেড়েছে

বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন গতকালই ছাড়িয়েছিল ৪০০ লক্ষ কোটি। আজ তা পেরোল ৪০১.৮২ লক্ষ কোটিতে। নিরন্তর গ্রোথ লক্ষ্য করা গিয়েছে বাজারে। আর গতকালই ইতিহাসে প্রথমবার বাজারের মূলধন ৪০০ লক্ষ কোটি ছাড়ায়, আর কিছুদিনের মধ্যেই বিশ্ব বাজারের (Share Market Opening) নিরিখে ভারতের শেয়ার বাজারের মূলধন পৌঁছবে ৫ ট্রিলিয়নে।

কোন শেয়ারে সবথেকে বেশি গতি

আজকের বাজারে সকালের সেশনে সেনসেক্সের শেয়ারগুলির মধ্যে ইনফোসিস শেয়ারের দাম বেড়েছে ২.০২ শতাংশ। অ্যাপোলো হসপিটালসের শেয়ারের দাম ১.২৯ শতাংশ বেড়েছে। এছাড়াও HCL Tech, Hero Motocorp, Wipro, Adani Ports, Tech Mahindra, TCS ইত্যাদি স্টকের দাম বাড়তে দেখা গিয়েছে আজ।

নিফটি ব্যাঙ্কের সূচকও রেকর্ড উচ্চতায়

নিফটি ও সেনসেক্স সূচকের মত আজ নিফটি ব্যাঙ্কের সূচকু রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। এই প্রথমবার বাজার খুলতেই ৪৮,৮০০-এর স্তর পেরিয়ে গিয়েছে নিফটি ব্যাঙ্ক। ৪৮,৮১২ –এর নতুন রেকর্ড ছুঁয়ে ফেলে ব্যাঙ্ক নিফটি আজ। পিএসইউ ব্যাঙ্ক ও প্রাইভেট ব্যাঙ্কগুলিতেই আজ বেশি গতি দেখিয়েছে এবং শক্তপোক্ত সাপোর্ট রয়েছে এইসব স্টকগুলিতে।

আরও পড়ুন: Hyundai Exter: শহরের জন্য আদর্শ গাড়ি ! কোনও খামতি আছে কি ? রইল হুন্ডাই এক্সটারের রিভিউ

সেরা শিরোনাম

Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
Mother Dairy: ফের দাম বাড়ল দুধের! বৃহস্পতিবার থেকে লিটার প্রতি কত বেশি দিতে হবে, Mother Dairy-র নতুন দাম কত?
ফের দাম বাড়ল দুধের! বৃহস্পতিবার থেকে লিটার প্রতি কত বেশি দিতে হবে, Mother Dairy-র নতুন দাম কত?
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget