এক্সপ্লোর

Share Price: ত্রৈমাসিকের ফল বেরোতেই লাফ দিল এই শেয়ার, ২ দিনে ২০ শতাংশ বাড়ল দাম

Just Dial Share Price: বুধবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই জাস্ট ডায়ালের (Just Dial Share Price) শেয়ার ৯৫০.৫ টাকায় খুলেছে, তারপর এই শেয়ারের দাম পৌঁছায় ১০১৯ টাকার ঘরে।

Just Dial Share: গতকাল বৃহস্পতিবার বহু সংস্থার কাছেই একটি উল্লেখযোগ্য দিন ছিল কারণ এদিনই সংস্থাগুলির ত্রৈমাসিকের ফল সামনে এসেছে। সেই ত্রৈমাসিকের ফলেই দেখা গিয়েছে কোন সংস্থার মুনাফা কত বাড়ল, আয় কত বাড়ল বা কমল ইত্যাদি সমস্ত তথ্য। জাস্ট ডায়াল (Just Dial Share Price) সংস্থার ত্রৈমাসিকের ফল বেরনোর পরেই শেয়ারের দাম বাড়তে লাগল হু হু করে। এই সংস্থার ত্রৈমাসিকের নিট মুনাফা ৩৭.৯০ শতাংশ বেড়ে হয়েছে ১১৫.৬০ কোটি টাকা। আর এই ফলপ্রকাশের পর থেকে গতি দেখা গিয়েছে এর শেয়ারের দামে।

একদিনে বেড়েছে ১৪ শতাংশ

বুধবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই জাস্ট ডায়ালের (Just Dial Share Price) শেয়ার ৯৫০.৫ টাকায় খুলেছে, তারপর এই শেয়ারের দাম পৌঁছায় ১০১৯ টাকার ঘরে। শুক্রবার সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের রেকর্ড ছুঁয়ে ১০৭৯ টাকা হয়ে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাস্ট ডায়ালের শেয়ারের দাম ১৪.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারের দাম আজ শুক্রবারও অব্যাহত ছিল। আজ সংস্থার শেয়ার আরও ৬.২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৭১.৪০ টাকায় ট্রেড করছে।

আয় কত বেড়েছে সংস্থার

জাস্ট ডায়াল তাঁর মার্কেট ফাইলিংয়ে (Just Dial Share Price) জানিয়েছে যে, ২০২৪-এর অর্থবর্ষে অপারেটিং রাজস্ব বার্ষিক ভিত্তিতে ৮৪৫ কোটি টাকা থেকে ১০৪৩ কোটি টাকা হয়েছে। একই সময়ে এই সংস্থার মুনাফা ১৬৩ কোটি টাকা থেকে বেড়ে ৩৬৩ কোটি টাকা হয়েছে।

এক বছরে ৬২ শতাংশ বেড়েছে শেয়ারের দাম

এও এক ছোটখাটো মাল্টিব্যাগার শেয়ার বলা চলে। এক বছরের মধ্যেই জাস্ট ডায়াল সংস্থার শেয়ার ৬২ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ১৯ এপ্রিল এই সংস্থার শেয়ারের দাম ছিল ৯৯৭.৮৫ টাকা যা এখন বেড়ে হয়েছে ১০৭১.৪০ টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Dividend Stocks: ত্রৈমাসিকে বিপুল মুনাফা, শেয়ার পিছু ৮০ টাকা ডিভিডেন্ড ঘোষণা এই সংস্থার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget