এক্সপ্লোর

SIP Risk: SIP করে নিশ্চিন্ত রয়েছেন ? লং টার্মেও হারাতে পারেন টাকা ! কী কী খেয়াল রাখতে হবে ?

SIP Calculator: এসআইপিতে যে কোনো ঝুঁকি নেই, একথা বাজার বিশেষজ্ঞদের কেউ সেভাবে মনে করেন না। ফান্ড ম্যানেজারদের বাজি অনেক সময় আপনার রিটার্নকে ধসিয়ে দিতে পারে।

SIP Return: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানকে মনে করা হয় বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে কম ঝুঁকির পন্থা। মনে করা হয়, মাসে মাসে এসআইপির মাধ্যমে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখলে দীর্ঘমেয়াদে অনেক রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। তবে যে কোনো ফান্ডেই এসআইপি (SIP Investment) করার ক্ষেত্রে দীর্ঘ গবেষণার পরেই বিনিয়োগ (SIP Risk) করা উচিত। এতে টাকা হারানোর ভয় থাকে না এবং ভাল রিটার্ন মেলে। তবে কিছু বিষয় মাথায় না রাখলে দীর্ঘমেয়াদে টাকা হারানোর সম্ভাবনা রয়েছে।

তবে এসআইপিতে যে কোনো ঝুঁকি নেই, একথা বাজার বিশেষজ্ঞদের কেউ সেভাবে মনে করেন না। ফান্ড ম্যানেজারদের বাজি অনেক সময় আপনার রিটার্নকে ধসিয়ে দিতে পারে, বড় ক্ষতি হতে পারে আপনার। তাই ইকুইটিতে সরাসরি বিনিয়োগের বদলে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ নয়। ইতিহাস বলছে এমন অনেক সময়েই এসআইপি করেও ভাল রিটার্ন পাওয়া যায়নি। ফলে যে সংস্থার স্টকে এসআইপি (SIP Investment) করছেন তার ফান্ডামেন্টাল দেখে নিতে হবে।

এস নারিনের বক্তব্যে ঝড়

আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার এস নারিন জানিয়েছেন এসআইপি বিনিয়োগেও ঝুঁকি রয়েছে। চেন্নাইতে ফান্ড ডিস্ট্রিবিউটার এবং ইনভেস্টমেন্ট ম্যানেজারদের একটি বৈঠকে তিনি বলেন যদি কোনো বিনিয়োগকারী ভুল প্ল্যানে বিনিয়োগ করেন, ভুল সময়ে বিনিয়োগ করেন তাহলে জনপ্রিয় এসআইপি হলেও আপনি দীর্ঘমেয়াদে টাকা হারাতে পারেন।

বাজারে পতন হলেও এই সময় কম দামে মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকে বিনিয়োগ করলে আগামী দিনে ভাল রিটার্ন নাও মিলতে পারে। এর আগেও এসআইপি করে টাকা হারাতে দেখা গিয়েছে বিনিয়োগকারীদের। ১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে এবং ২০০৬ থেকে ২০১৩ সালের মধ্যে মিডক্যাপে এসআইপি করে টাকা ডুবেছিল বিনিয়োগকারীদের। মিউচুয়াল ফান্ডের এসআইপির ক্ষেত্রেও একই কথা খাটে, অতীতের রিটার্ন দেখে বিনিয়োগ করা ঠিক নয়।  

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন: Gold Price: এবার দাম কমল সোনার, এই সুযোগে সস্তায় গয়না গড়াবেন ? জানুন আজকের রেট

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget