এক্সপ্লোর

Stock Market Crash: ব্ল্যাক মনডে ! সোমে ১১০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কোথায় সাপোর্ট নেবে বাজার ?

Share Market Closing: ব্যাঙ্কিং, জ্বালানি, ভোগ্যপণ্যের স্টক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ পতনের বাজারেও গতি দেখিয়েছে কোন স্টকগুলি।

Share Market Closing: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশন ভারতীয় শেয়ার বাজারের (Indian Share Market) জন্য সোমবার কালো দিন হিসাবে প্রমাণিত হয়েছে। বিদেশি (FII) বিনিয়োগকারীদের (Investment) ব্যাপক বিক্রির কারণে ভারতীয় স্টক মার্কেট টানা ষষ্ঠ ট্রেডিং সেশনে ভারী বিক্রির সঙ্গে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্কিং, জ্বালানি, ভোগ্যপণ্যের স্টক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ পতনের বাজারেও গতি দেখিয়েছে কোন স্টকগুলি।

আজ কোন সূচকে কতটা পতন
আজকের লেনদেনে মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকগুলি তীব্র পতন হয়েছে। আজকের ট্রেডিং শেষে বিএসই 81050 পয়েন্টে 638 পয়েন্টের পতনের সঙ্গে বন্ধ হয়েছে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 24,817 পয়েন্টে 198 পয়েন্টের পতনের সঙ্গে বন্ধ হয়েছে।

কোন সেক্টরের কী অবস্থা
আজকের লেনদেনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্যাঙ্কিং ও জ্বালানি শেয়ারের। নিফটি ব্যাঙ্ক 837 পয়েন্ট বা 1.63 শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে। যেখানে নিফটির এনার্জি সূচক 2.52 শতাংশ বা 1050 পয়েন্টের পতনের সঙ্গে বন্ধ হয়েছে। এ ছাড়া অটো, এফএমসিজি, ধাতু, মিডিয়া, স্বাস্থ্যপরিষেবা, তেল ও গ্যাস এবং ভোগ্যপণ্য খাতের শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে।

নিফটির মিডক্যাপ সূচকও 1170 পয়েন্ট বা 2 শতাংশ পতনের সাথে বন্ধ হয়েছে। পাশাপাশি নিফটি স্মলক্যাপ সূচক 495 পয়েন্ট বা 2.75 শতাংশ পতনের সঙ্গে ক্লোজিং দিয়েছে। শুধুমাত্র আইটি সেক্টরের শেয়ারে কিছুটা সবুজ দেখা দিয়েছে।

বিনিয়োগকারীরা 9 লাখ কোটি টাকা হারিয়েছে
শেয়ারবাজারে সর্বাত্মক পতনের কারণে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বিএসইতে তালিকাভুক্ত স্টকগুলির মার্কেট ক্যাপ 452.20 লাখ কোটি টাকায় বন্ধ হয়েছে, যা আগের সেশনে 460.89 লাখ কোটি টাকা ছিল। আজকের ট্রেডিংয়ে, বিনিয়োগকারীদের সম্পদ 8.69 লক্ষ কোটি টাকা হ্রাস পেয়েছে।

কোন স্টকে বৃদ্ধি, কোথায় পতন
আজকের লেনদেনে 30টি সেনসেক্স স্টকের মধ্যে 7টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে এবং 23টি লোকসানের সঙ্গে ক্লোজিং দিয়েছে৷ 50টি নিফটি স্টকের মধ্যে 10টি লাভের সঙ্গে দৌড় থামিয়েছে। যেখানে 40টি লোকসানের সঙ্গে থেমেছে৷ ক্রমবর্ধমান স্টকগুলির মধ্যে Mahindra & Mahindra 1.46%, ITC 1.40%, Bharti Airtel 1.31%, Infosys 0.80%, Bajaj Finance 0.74%, TCS 0.26%, Tech Mahindra 0.14% বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে৷ আদানি পোর্টস 4.08%, NTPC 3.50%, SBI 2.96%, পাওয়ার গ্রিড 2.92%, Indusind Bank 2.43% লোকসানের সাথে বন্ধ হয়ে গেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Multibagger Stock: এক লাখ থেকে ১ কোটি, সাড়ে ৬ টাকার স্টক আজ ৬৮০ টাকায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget