এক্সপ্লোর

Stock Market Opening: আবারও রেকর্ড শেয়ার বাজারে, ৮৪ হাজারে সেনসেক্স- এই শেয়ারগুলিতে বিপুল মুনাফা

Stock Market Opening: আজকের বাজার সকালে খোলার পর ধীরগতিতে শুরু হলেও খানিক উত্থান দেখা গিয়েছিল। বাজারে চাপ ছিল সকালের প্রথম সেশনে। সকাল ৯টা ১৫ নাগাদ সেনসেক্স ৩৫০ পয়েন্ট বেড়ে গিয়েছিল

Stock Market: আজ আবার ভারতের শেয়ার বাজারে নতুন রেকর্ড। শেয়ার বাজারের ইতিহাসে এই প্রথমবার সেনসেক্স (Stock Market Record) সূচক পেরোল ৮৪ হাজারের সীমা। শুক্রবার ২০ সেপ্টেম্বর এই নিয়ে দ্বিতীয়বার সর্বকালীন উচ্চতায় গেল সেনসেক্স, নতুন নতুন শিখরে (Sensex Today) এখন সূচক। আজকের বাজার খুব ধীরগতিতে শুরু হলেও সকাল থেকেই তেজিভাব লক্ষ করা গিয়েছিল আর সকাল সাড়ে দশটার পর থেকেই হু হু করে বাড়তে থাকে সূচকের গতি আর সেনসেক্স পৌঁছে যায় ৮৪ হাজারে।

ধীরগতিতে শুরু হয়েছিল বাজার

আজকের বাজার সকালে খোলার পর ধীরগতিতে শুরু হলেও খানিক উত্থান দেখা গিয়েছিল। বাজারে চাপ ছিল সকালের প্রথম সেশনে। সকাল ৯টা ১৫ নাগাদ সেনসেক্স ৩৫০ পয়েন্ট বেড়ে গিয়েছিল এবং নিফটি ৫০ সূচক বেড়েছিল ১০০ পয়েন্ট। কয়েক মিনিটের মধ্যেই ১৭৫ পয়েন্ট কমে যায় সূচক, নেমে আসে ৮৩ হাজার ৩৭০-এর ঘরে। তারপরই দুরন্ত কামব্যাক সেনসেক্সে।

সেনসেক্স নিফটিতে নতুন রেকর্ড

সকাল ১১টার সময় সেনসেক্স ৮৩,৯৮৫ পয়েন্টে ট্রেড করছিল, ৮১৬ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স। তাঁর আগে ইন্ট্রাডেতে একবার সেনসেক্স ছুঁয়ে ফেলেছিল ৮৪ হাজারের সীমা। অন্যদিকে নিফটি ৫০ সূচকও সর্বকালীন উচ্চতা ২৫,৬৬৩.৪৫ পয়েন্টে ট্রেড করছিল। সকাল ১১টার সময় ২২৫ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স, নিফটি। একদিন আগেও গতকাল নয়া রেকর্ড গড়েছিল বাজার। সেনসেক্স প্রথমবার ৮৩,৭৭৬ পয়েন্টে উঠে আসে এবং নিফটিও একইভাবে ২৫,৬১১ পয়েন্টে ট্রেড করতে থাকে। তারপর প্রফিট বুকিংয়ের চাপে খানিক নেমে আসে সূচক।

এই শেয়ারগুলিতে বিপুল মুনাফা আজ

ভারতের শেয়ার বাজারে আজ ব্যাঙ্কিং, আইটি, অটো, মেটালস, এনার্জি স্টকের দাম বাড়তে দেখা যাচ্ছে। এই সব সেক্টরের শেয়ারগুলিতে প্রফিট বুকিং সত্ত্বেও দারুণ গতি এসেছে আজকের বাজারে। সেনসেক্সে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, জেএসডব্লিউ স্টিলের শেয়ার ৪ শতাংশের কাছাকাছি বেড়ে গিয়েছে। মারুতি সুজুকি, টাটা স্টিল, এল অ্যান্ড টি শেয়ারে ২ শতাংশ দাম বাড়তে দেখা গিয়েছে। মাত্র তিনটি শেয়ার অ্যাক্সিস ব্যাঙ্ক, এনটিপিসি এবং টিসিএসের আজ লোকসান দেখা যাচ্ছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Gold Silver Price: সোনার দামে বড় ধাক্কা, আরও বাড়ল দাম ? দেখুন রেটচার্ট

সেরা শিরোনাম

Sugar Price Hike: ফের চিনির দামে আগুন ! এক মাসে ৪ টাকার বেশি বৃদ্ধি, উৎসবের মরশুমে মাথায় হাত গৃহস্থের
ফের চিনির দামে আগুন ! এক মাসে ৪ টাকার বেশি বৃদ্ধি, উৎসবের মরশুমে মাথায় হাত গৃহস্থের
Health Insurance: ৬০ পেরোলেই স্বাস্থ্যবিমা জরুরি, সরকারি প্রকল্প নাকি বেসরকারি পলিসি, কোনটি বেশি ভাল?
৬০ পেরোলেই স্বাস্থ্যবিমা জরুরি, সরকারি প্রকল্প নাকি বেসরকারি পলিসি, কোনটি বেশি ভাল?
Gold Price Today: কালীপুজোর আগেই লাফিয়ে বাড়ল সোনার দাম, প্রায় ৫ হাজার টাকার মতো বেড়েছে রুপোর দামও
কালীপুজোর আগেই লাফিয়ে বাড়ল সোনার দাম, প্রায় ৫ হাজার টাকার মতো বেড়েছে রুপোর দামও
BSNL Special Plan : মাত্র ১ টাকায় ২৪ দিনের প্ল্যান, BSNL দিচ্ছে দারুণ অফার, কী কী সুবিধা জানেন ?
মাত্র ১ টাকায় ২৪ দিনের প্ল্যান, BSNL দিচ্ছে দারুণ অফার, কী কী সুবিধা জানেন ?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget