এক্সপ্লোর

TCS: ৪০ শতাংশ পর্যন্ত বোনাস কমাল টিসিএস, কোপ পুরনো কর্মীদের উপর

TCS Employee: বলাই বাহুল্য টিসিএস সংস্থা কর্মীদের বোনাসের সিদ্ধান্ত নেয় তাদের অফিসে উপস্থিতির হার এবং তাদের পারফরম্যান্সের উপরে এই সংস্থা কোভিডের পর থেকেই বহুবার কর্মীদের অফিসে এসে কাজের নিদান দিয়েছে।

TCS Employee: টাটা কনসালট্যান্সি সার্ভিসেস সংস্থা তাদের কর্মীদের বোনাস অনেকটাই কমিয়ে দিয়েছে এবারে। জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে কিছু কিছু কর্মীদের জন্য এই সিদ্ধান্ত (Bonus Payment) নেওয়া হয়েছে। এই টেক জায়ান্ট কিছু কিছু কর্মীদের ভ্যারিয়েবল অ্যালাউয়েন্স (TCS Employee) কমিয়ে দিয়েছে বলে জানা যায়। সংস্থার সমস্ত নিয়ম মেনে যারা অফিসে গিয়েও কাজ করেছেন, তাদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

একটি সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে, এই সংস্থার নতুন কর্মীরা পূর্ণরূপে তাদের ভ্যারিয়েবল অ্যালাউয়েন্স পেয়েছেন এই ত্রৈমাসিকে, তারপরে কিছু কিছু পুরনো কর্মীদের এই বোনাস বা ভ্যারিয়েবল অ্যালাউয়েন্স ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। এমনকী কারও কারও অ্যাকাউন্টে বোনাসও জমা হয়নি। এর আগের ত্রৈমাসিকে টিসিএসের পক্ষ থেকে সকল কর্মীকে ৭০ শতাংশ ভ্যারিয়েবল অ্যালাউয়েন্স দেওয়া হয়েছিল। এই টেক জায়ান্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য সংস্থার সমস্ত জুনিয়র কর্মীদের ১০০ শতাংশ কোয়ার্টারলি ভ্যারিয়েবল অ্যালাউয়েন্স দেওয়া হয়েছে। এছাড়া অন্য গ্রেডের কর্মীদের ক্ষেত্রে তাদের ইউনিট বিজনেস পারফরম্যান্সের উপরে এই অ্যালাউয়েন্স দেওয়া হয়েছে। এটা সংস্থার বহুদিনের একটি অভ্যাসের অঙ্গ বলেই ধরা হয়েছে'।

বলাই বাহুল্য টিসিএস সংস্থা কর্মীদের বোনাসের সিদ্ধান্ত নেয় তাদের অফিসে উপস্থিতির হার এবং তাদের পারফরম্যান্সের উপরে এই সংস্থা কোভিডের পর থেকেই বহুবার কর্মীদের অফিসে এসে কাজ করার নিদান দিয়েছে। এমনকী এও জানানো হয়েছে যে নিয়মিত হারে অফিসে কাজে না এলে সেই কর্মীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে।

২০২৪ সালের এপ্রিল মাসে এই সংস্থা তাদের ভ্যারিয়েবল পে পলিসিতে কিছু বদল আনে, আর সেখানেই কর্মীর অফিসে এসে কাজ করা বা অফিসে উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে দেখা হয়। এই পরিমার্জিত পলিসিতে যে সমস্ত কর্মীর অফিসে উপস্থিতি ৬০ শতাংশের কম রয়েছে তারা সেই ত্রৈমাসিকের জন্য কোনো ভ্যারিয়েবল পেমেন্ট পাবে না। এই পলিসিতে বলা হয়েছে যে কর্মীদের অফিসে উপস্থিতির হার ৬০ থেজে ৭৫ শতাংশের মধ্যে তারা ভ্যারিয়েবল পে-র ৫০ শতাংশ পাবেন এবং যে কর্মীদের উপস্থিতির হার ৭৫-৮৫ শতাংশ তারা পাবেন ৭৫ শতাংশ ভ্যারিয়েবল পে। একমাত্র ৮৫ শতাংশ উপস্থিতির হার থাকলে তবেই কর্মীরা ১০০ শতাংশ ভ্যারিয়েবল পে পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।    

আরও পড়ুন: Elon Musk: ৩০০ কোটি ডলারের সম্পদ, ট্রাম্পের জয়ে সোনায় সোহাগা এলন মাস্ক, বেড়েই চলেছে টেসলার শেয়ারের দাম

সেরা শিরোনাম

Gold : ১ দিনের মধ্যেই অনেক সস্তা সোনা, সপ্তাহ শেষে কলকাতায় দাম কমল সোনা-রুপো দুয়েরই
১ দিনের মধ্যেই অনেক সস্তা সোনা, সপ্তাহ শেষে কলকাতায় দাম কমল সোনা-রুপো দুয়েরই
Job Cuts News: চাকরির বাজারে হাহাকার ! নতুন করে ৫০ হাজার, প্রায় ১ লক্ষ কর্মীকে ছাঁটাই করবে এই সংস্থা
চাকরির বাজারে হাহাকার ! নতুন করে ৫০ হাজার, প্রায় ১ লক্ষ কর্মীকে ছাঁটাই করবে এই সংস্থা
Home Buying Plan: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
SIP Mistakes: কোনও মাসের SIP মিস হলে কতটা ক্ষতি? সেই ক্ষতি সামাল দিতে কী করবেন, উপায় বললেন বিশেষজ্ঞ
কোনও মাসের SIP মিস হলে কতটা ক্ষতি? সেই ক্ষতি সামাল দিতে কী করবেন, উপায় বললেন বিশেষজ্ঞ

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget