এক্সপ্লোর

TCS Q4 Result 2025 : টিসিএসে ত্রৈমাসিকের ফল প্রকাশ ! নিট লাভ কমল ১.৭ শতাংশ, ৩০ টাকা ডিভিডেন্ট দেবে কোম্পানি 

 Tata Consultancy Services : কাল পড়বে টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের স্টক ?


 
Tata Consultancy Services: ট্রাম্পের ট্যারিফ আবহে খারাপ খবর শোনাল TCS । কোম্পানির চতুর্থ ত্রৈমাসিকে নিট লাভ কমল ১.৭ শতাংশ (TCS Q4 Result 2025)। তবে বিনিয়োগাকারীদের (Investment) হতাশ করেনি সংস্থা। ৩০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে টাটা কনসালট্যান্সি সার্ভিসেস। এখন কি সেল করে দেবেন স্টক (Stock Market) ?

কেন এই ফল
(TCS) ভারতের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা, বৃহস্পতিবার 31 মার্চ, 2025 (Q4 FY25) চতুর্থ ত্রৈমাসিকের নিট মুনাফায় 1.68 শতাংশ YoY কমেছে, য়া 12,224 কোটি টাকা। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পরই শুরু হয়েছে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ। সম্ভাব্য মার্কিন মন্দার কারণে আইটি সেক্টরের জন্য উল্লেখযোগ্য হতাশাজনক Q4-এর ফল এসেছে।

কেমন ফল করেছে কোম্পানি
 জানুয়ারি-মার্চ 2025 এর মধ্যে অপারেশন থেকে TCS এর আয় 5.29 শতাংশ বেড়ে 64,479 কোটি টাকা হয়েছে, যা এক বছর আগের 61,237 কোটি টাকা ছিল। এক বছর আগে (FY24 Q4) এর নিট মুনাফা ছিল 12,434 কোটি টাকা। আগের ত্রৈমাসিকে (Q3), টাটা কনসালটেন্সি সার্ভিসেস 12,380 কোটি টাকার নিট লাভ করেছে। এর নিট মুনাফা এক ত্রৈমাসিক আগের 12,380 কোটি টাকার তুলনায় 1.26 শতাংশ কমেছে।

বছরের ভিত্তিতে ভাল ফল
 পূর্ণ-বছরের ভিত্তিতে, 2024-25 আর্থিক বছরে TCS-এর নিট মুনাফা দাঁড়িয়েছে 48,553 কোটি টাকা, যা এক বছর আগে রেকর্ড করা 45,908 কোটি টাকার তুলনায় 5.76 শতাংশ লাফিয়েছে। FY25-এ এর আয় দাঁড়িয়েছে 2,55,324 কোটি টাকা, যা 6.0% YoY এবং CC-তে 4.2 শতাংশ বৃদ্ধি।

TCS Q4 লভ্যাংশ ঘোষণা
বৃহস্পতিবার কোম্পানি 2024-25 আর্থিক বছরের জন্য 30 টাকার চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। আগের ত্রৈমাসিকে (Q3), TCS শেয়ার প্রতি 66 টাকা বিশেষ লভ্যাংশ সহ শেয়ার প্রতি 76 টাকা লভ্যাংশ ঘোষণা করেছিল।

TCS Q4 ফলাফল: কর্মী ছাড়ার ও নিয়োগের কী অবস্থা
2025 সালের মার্চের শেষে কোম্পানির মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে 6,07,979, যা 31 ডিসেম্বর, 2024 সালের 607,354 এর তুলনায় 625 জন যোগ হয়েছে। মার্চ 2025 ত্রৈমাসিকে এটির আইটি পরিষেবার অ্যাট্রিশন রেট (গত বারো মাসের ভিত্তিতে) 13.3 শতাংশে দাঁড়িয়েছে, যা আগের ত্রৈমাসিকের 13 শতাংশের তুলনায়।

TCS Q4 ফলাফল: অপারেটিং মার্জিন
TCS 24.2 শতাংশ অপারেটিং মার্জিন এবং Q4 FY25-এর জন্য 19 শতাংশ নেট মার্জিন রিপোর্ট করেছে৷ নেট আয়ের 125.1 শতাংশে অপারেটিং ক্যাশ ফ্লো সহ এটি শক্তিশালী ক্যাশ ট্রান্সফার দিয়েছে।

TCS-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার সামির সেকসারিয়া বলেছেন, “FY25-এ আমাদের সুশৃঙ্খল কার্য সম্পাদন ও অপারেশনাল দৃঢ়তা আবারও দেখা গেছে কোম্পানিতে। কারণ আমরা আমাদের শিল্পের লিডারশিপ মার্জিনকে রক্ষা করেছি। পাশাপাশি মেধা বৃদ্ধিতে আমাদের বিনিয়োগ অব্যাহত রেখেছি। আমরা এই ত্রৈমাসিকে শক্তিশালী মুনাফা ও ক্যাশ ফ্লো অব্যাহত রেখেছি, যা আমাদের বিনিয়োগের ক্ষেত্রে একটি সঠিক পরিবেশ। দীর্ঘমেয়াদি ভ্যালুযেশনের জন্য কোম্পানি যে পরিকাঠামো তৈরি করেছে তা এই রেজাল্টে প্রতিফলিত হয়।"

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget