এক্সপ্লোর

Tesla India Launch: নতুন বছর থেকেই ভারতে বিদ্যুৎচালিত গাড়ি বিক্রি শুরু করছে টেসলা, জানালেন নীতীন গড়কড়ী

ফের দেশে বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়ার কথা বলেছেন গড়কড়ী।

নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎচালিত গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা আগামী বছরের গোড়া থেকেই ভারতে কাজ শুরু করে দেবে। একটি অনুষ্ঠানে এমনই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ী। তাঁর কথা অনুযায়ী, প্রথমে বাইরে থেকে গাড়ি এনে ভারতে শুধু বিক্রি করবে টেসলা। পরবর্তীকালে এই সংস্থা ভারতে গাড়ি তৈরির কারখানাও খুলতে পারে। এদেশে বিদ্যুৎচালিত গাড়ির বিক্রি কেমন হচ্ছে, তার উপরেই সবকিছু নির্ভর করছে। এই অনুষ্ঠানে ফের দেশে বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়ার কথা বলেছেন গড়কড়ী। তিনি জানিয়েছেন, ‘ভারতে বিভিন্ন সংস্থা ব্যাটারিচালিত গাড়ি তৈরির কাজ চালাচ্ছে। এই ধরনের গাড়ি পরিবেশবান্ধব। আগামী পাঁচ বছরে ভারতই গাড়ি তৈরির ক্ষেত্রে এক নম্বর দেশ হয়ে উঠবে।’ সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় ও সাশ্রয়ী গাড়ি ‘মডেল ৩’ আনতে চলেছে টেসলা। আগামী মাস থেকেই এই গাড়ির বুকিংও শুরু হয়ে যেতে পারে। এদেশের কোনও সংস্থার উপর নির্ভর না করে টেসলা সরাসরি গাড়ি বিক্রি করবে। বিভিন্ন দেশে এভাবেই গাড়ি বিক্রি করে এই মার্কিন সংস্থা। অনলাইনে বুকিং করতে পারবেন ক্রেতারা। এরপর সরাসরি তাঁদের কাছে গাড়ি পৌঁছে দেওয়া হবে। ভারতে টেসলার গাড়ির দাম শুরু হতে পারে ৫৫ লক্ষ টাকা থেকে। এ বছরের অক্টোবরে টেসলা সংস্থার সিইও এলন মাস্ক ট্যুইট করে জানান, ২০২১-এ ভারতের বাজারে প্রবেশ করবে তাঁর সংস্থা। এরপর শোনা যায়, বেঙ্গালুরুতে একটি দফতর খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে টেসলা। দু’দফায় আলোচনাও হয়েছে। তবে পরে শোনা যায়, কেরল বা মহারাষ্ট্রে প্রথম দফতর খুলতে পারে টেসলা। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কয়েকদিন আগেই গড়কড়ী জানিয়েছেন, টোলের ক্ষেত্রে গ্লোবাল পজিশনিং সিস্টেম চালু হবে সারা দেশে। প্রযুক্তির সাহায্যে সংগ্রহ করা হবে টোল। যার মাধ্যমে সারা দেশে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে। আগামী দু’বছরের মধ্যে টোল বুথ ফ্রি হবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। টোলের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সব বাণিজ্যিক যান ভেহিকল ট্র্যাকিং সিস্টেমের আওতায় চলে আসবে। পুরনো গাড়িতে জিপিএস প্রযুক্তি কীভাবে সংযুক্ত করা যায় তা পর্যালোচনা করছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget