এক্সপ্লোর

Tesla India Update: টেসলার গাড়ি ভারতে আসছে কি ? জবাবে এই বললেন মন্ত্রী

Tesla India Update: এবার আর রাখঢাক নয়। সরাসরি টেসলার ভারতে আসা নিয়ে মুখ খুললেন মন্ত্রী। কী বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ?

Tesla India Update: এবার আর রাখঢাক নয়। সরাসরি টেসলার ভারতে আসা নিয়ে মুখ খুললেন মন্ত্রী। কী বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ?

Tesla In India Update: সম্প্রতি সংবাদমাধ্যমে টেসলার ভারতে আসার বিষয়ে খোলাখুলি মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে তিনি বলেন, ''চিনে টেসলা তৈরি করে ভারতে বিক্রি করার যে ধারণা কোম্পানি করছে, তা আমাদের হজম হচ্ছে না। এরপরও এলন মাস্ক দেশে তাঁর বৈদ্যুতিক গাড়ি বিক্রির জন্য কর কমানোর কথা বলছেন।"

Gadkari on Tesla: একটি মিডিয়া সাক্ষাৎকারে গড়করি জানান, তিন-চার দিন আগে টেসলার ভারতীয় শাখার প্রধানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। মন্ত্রী বলেন, ''আমি ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার (দেশে তৈরি করা)বিষয়টা ওনার ওপর নির্ভর করে।" ভারতের রাস্তায় টেসলার ইলেকট্রিক কার চলার জন্য 'মাস্কের কোর্টে বল ছাড়েন' কেন্দ্রীয় মন্ত্রী। 

তিনি আরও বলেন, "এখন তার (মাস্কের) আগ্রহ চিনে টেসলা গাড়ি তৈরি করা ও তা ভারতে বিক্রি করা। আপনি যদি এখানে শুরু করেন, আপনাকে স্বাগত জানাই, এই বিষয়ে কোনও সমস্যা নেই। তবে চিনে উৎপাদন করে ভারতে বিক্রি করতে চাইলে তা আমাদের সকলের কাছে হজমযোগ্য হবে না।"

Tesla India launch: সম্প্রতি টেসলার ভারতে আসার বিষয়ে মুখ খুলেছেন ইলন।তিনি জানান, এখনও এই বিষয়ে সরকারের সঙ্গে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের। কিছুদিন আগেও দেশের রাস্তায় টেসলার গাড়ির পরীক্ষা হচ্ছে বলে গুজব ছড়িয়েছিল। মাস্কের কথায় সেগুলি যে নেহাত জল্পনা তা প্রমাণিত হল।

অটো ব্লগারদের মতে, ভারতে আসা নিয়ে 'টালবাহানা'র পিছনে টেসলার অন্য কারণ রয়েছে। মূলত, আমদানি শুক্ল কমাতে ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন এলন মাস্ক। এই আমদানি শুল্ক কম বলে গাড়ির দাম কমবে। ফলে ক্রেতাদের কাছে আরও সস্তায় গাড়ি দিতে পারবে টেসলা। আর গাড়ির বিক্রি বাড়লে স্বাভাবিকভাবেই মুনাফা হবে বেশি।  

সূত্রের খবর, প্রথমে ভারতে তাদের Model 3 গাড়ি ইমপোর্টের রাস্তা ধরে বিক্রি করতে চাইছে কোম্পানি। পরবর্তীকালে তারা ভারতে প্লান্ট খুলেতা বিক্রি করার কথা ভাবছে। যদিও টেসালরা এই আবেদনে সাড়া দিচ্ছে না মোদি সরকার। কেন্দ্র চাইছে, প্রথম থেকেই ভারতে তাদের গাড়ি তৈরির কারখানা খুলুক টেসলা। 'মেক ইন ইন্ডিয়া'র রাস্তায় দেশেই শুরু হোক বিদেশের ইউনিট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget